শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন মেলায় নজর কেড়েছে বাংলাদেশ বাঘাইছড়িতে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তির পুরস্কার বিতরণ হুইপের মনোনয়নে কমলনগর উপজেলা মনিটরিং কমিটিতে যুবদল নেতা ফখরুল বাগেরহাট কারাগারে গলায় খাবার আটকে হাজতির মৃত্যু ‘নেশাগ্রস্ত’ স্বামীর সংসার থেকে মেয়েকে মুক্ত করে দুধ দিয়ে গোসল করলেন মা দিনব্যাপী ফেনী সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে ডুবছিল বোট, ৭৬ জনকে উদ্ধার করল নৌবাহিনী পেশাজীবনে মিথিলার নতুন অধ্যায়, যুক্ত হলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে মক্কায় আত্মঘাতী হামলার চেষ্টার দাবি ভিত্তিহীন, জানাল সৌদি কর্তৃপক্ষ সালমান মুক্তাদিরের শ্বশুরের শুল্কমুক্ত মদের ৪ গুদাম সিলগালা এলপিজি মজুত করে জনঅসন্তোষ সৃষ্টির চেষ্টা হলে ব্যবস্থা: ডা. জাহেদ উর রহমান ভারতে ইলিশ রপ্তানি বন্ধ চেয়ে সরকারকে আইনি নোটিশ ২৮ হাজার টাকার শাড়ি নিয়ে প্রতারণা: মামলায় জামিন পেলেন তানজিন তিশা ফিফার নতুন প্রস্তাবে বড় অর্থ পেতে পারে বাংলাদেশ রংপুর স্টেডিয়াম হবে ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’, ঘোষণা প্রতিমন্ত্রীর নভেম্বর পর্যন্ত বাংলাদেশকে এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের ভয় নিয়ে মুখ খুললেন বিজয় ও রাধিকা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই: দিনেশ ত্রিবেদী রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল, জামিন আবেদন খারিজ সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাঘাইছড়িতে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তির পুরস্কার বিতরণ

  • আপলোড সময় : ০২-১০-২০২৬ ১২:৪৪:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৬ ১২:৪৪:৫৩ অপরাহ্ন
বাঘাইছড়িতে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তির পুরস্কার বিতরণ

রাঙামাটির বাঘাইছড়িতে ‘শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি’ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সনদ, ক্রেস্ট ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার কাচালং সরকারি ডিগ্রি কলেজের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ, বাঘাইছড়ি শাখা।
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের বাঘাইছড়ি শাখার উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ আবদুল বারী। এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বিল্টু চাকমা। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কাচালং সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল হোসেন মীর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির বাঘাইছড়ি শাখার সমন্বয়ক মো. আবদুল জলিল।
 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কাচালং দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওমর ফারুক, কাচালং গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীমউদ্দীন এবং কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের প্রধান শিক্ষক হুসাইন আহমেদ সাজু। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁরা শিক্ষার্থীদের মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার কমিয়ে বই পড়া ও নিয়মিত পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, কঠোর পরিশ্রম ও নৈতিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মানবিক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদ, ক্রেস্ট, পুরস্কার ও শিক্ষাসামগ্রী তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন মেলায় নজর কেড়েছে বাংলাদেশ

কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন মেলায় নজর কেড়েছে বাংলাদেশ