শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তির পুরস্কার বিতরণ হুইপের মনোনয়নে কমলনগর উপজেলা মনিটরিং কমিটিতে যুবদল নেতা ফখরুল বাগেরহাট কারাগারে গলায় খাবার আটকে হাজতির মৃত্যু ‘নেশাগ্রস্ত’ স্বামীর সংসার থেকে মেয়েকে মুক্ত করে দুধ দিয়ে গোসল করলেন মা দিনব্যাপী ফেনী সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে ডুবছিল বোট, ৭৬ জনকে উদ্ধার করল নৌবাহিনী পেশাজীবনে মিথিলার নতুন অধ্যায়, যুক্ত হলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে মক্কায় আত্মঘাতী হামলার চেষ্টার দাবি ভিত্তিহীন, জানাল সৌদি কর্তৃপক্ষ সালমান মুক্তাদিরের শ্বশুরের শুল্কমুক্ত মদের ৪ গুদাম সিলগালা এলপিজি মজুত করে জনঅসন্তোষ সৃষ্টির চেষ্টা হলে ব্যবস্থা: ডা. জাহেদ উর রহমান ভারতে ইলিশ রপ্তানি বন্ধ চেয়ে সরকারকে আইনি নোটিশ ২৮ হাজার টাকার শাড়ি নিয়ে প্রতারণা: মামলায় জামিন পেলেন তানজিন তিশা ফিফার নতুন প্রস্তাবে বড় অর্থ পেতে পারে বাংলাদেশ রংপুর স্টেডিয়াম হবে ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’, ঘোষণা প্রতিমন্ত্রীর নভেম্বর পর্যন্ত বাংলাদেশকে এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের ভয় নিয়ে মুখ খুললেন বিজয় ও রাধিকা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই: দিনেশ ত্রিবেদী রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল, জামিন আবেদন খারিজ সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সিগারেটের দাম বাড়িয়েও ৩ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি, কারণ খোঁজার তাগিদ

সালমান মুক্তাদিরের শ্বশুরের শুল্কমুক্ত মদের ৪ গুদাম সিলগালা

  • আপলোড সময় : ০২-১০-২০২৬ ১১:৪৯:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৬ ১১:৪৯:৫১ পূর্বাহ্ন
সালমান মুক্তাদিরের শ্বশুরের শুল্কমুক্ত মদের ৪ গুদাম সিলগালা

রাজধানীর গুলশানে অননুমোদিত গুদামে শুল্কমুক্ত মদ রাখার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের চারটি গুদাম সিলগালা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে আজ শুক্রবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত গুলশান-১–এর ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’ নামের ওই বন্ডেড ওয়্যারহাউসে অভিযান চালিয়ে এসব গুদাম সিলগালা করে গোয়েন্দা সংস্থা।
 

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি) যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতিষ্ঠানটির দুটি ওয়্যারহাউস অনুমোদিত হলেও তারা আরও দুটি অননুমোদিত গুদামে শুল্কমুক্ত পণ্য মজুত রাখত। বন্ডেড ওয়্যারহাউস থেকে কেবল কূটনীতিক ও বিশেষ সুবিধাপ্রাপ্ত ব্যক্তিদের শুল্কমুক্ত মদ কেনার সুযোগ থাকলেও, খোলাবাজারে তা চড়া দামে বিক্রির অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।
 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাক আহমেদ মুরাদ জানান, প্রতিষ্ঠানটির সফটওয়্যারে কিছু পণ্য ছাড় দেখানো হলেও বাস্তবে গুদামে ১৪৪ ক্যান বিয়ার, ১২ বোতল হুইস্কি এবং ৬ বোতল নেমিরফ পাওয়া যায়। আবার গত ৩ সেপ্টেম্বর ২ হাজার ২৫০ কার্টন হেইনেকেন বিয়ার সফটওয়্যারে ‘ইনবাউন্ড’ হিসেবে দেখানো হলেও যৌথ অভিযানে গুদামে তার কোনো অস্তিত্ব মেলেনি।
 

এনবিআরের গোয়েন্দা ইউনিট কানাডা থেকে পাওয়া এক প্রতিবেদনে শেখ নুর ইসলাম ও তাঁর পরিবারের সদস্যদের নামে সন্দেহজনক লেনদেন এবং একাধিক কোম্পানির মালিকানার তথ্যও পেয়েছে। সেই প্রতিবেদনে ঢাকার এই বন্ডেড ওয়্যারহাউসের পরিচালক হিসেবে শেখ নুর ইসলাম, তাঁর স্ত্রী শীলা ইসলাম ও মেয়ে তাসনিম ইসলামের নাম রয়েছে।
 

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ জানান, বন্ড সুবিধায় আনা পণ্যের হিসাব এবং মজুতের তথ্যের মধ্যে অসংগতি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পণ্য সরানো ঠেকাতে চারটি গুদামই সিলগালা করা হয়েছে। এ বিষয়ে টস বন্ড কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তির পুরস্কার বিতরণ

বাঘাইছড়িতে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তির পুরস্কার বিতরণ