মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এলপিজি মজুত করে জনঅসন্তোষ সৃষ্টির চেষ্টা হলে ব্যবস্থা: ডা. জাহেদ উর রহমান ভারতে ইলিশ রপ্তানি বন্ধ চেয়ে সরকারকে আইনি নোটিশ ২৮ হাজার টাকার শাড়ি নিয়ে প্রতারণা: মামলায় জামিন পেলেন তানজিন তিশা ফিফার নতুন প্রস্তাবে বড় অর্থ পেতে পারে বাংলাদেশ রংপুর স্টেডিয়াম হবে ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’, ঘোষণা প্রতিমন্ত্রীর নভেম্বর পর্যন্ত বাংলাদেশকে এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের ভয় নিয়ে মুখ খুললেন বিজয় ও রাধিকা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই: দিনেশ ত্রিবেদী রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল, জামিন আবেদন খারিজ সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সিগারেটের দাম বাড়িয়েও ৩ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি, কারণ খোঁজার তাগিদ জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি ‘টার্নিটিন’ অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা বোরকা পরে ছদ্মবেশে ভূমি অফিসে ঢাকার ডিসি, দেখলেন সেবার বাস্তব চিত্র নিয়ন্ত্রণহীন এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান: যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর স্কুলছাত্রী শিপ্রাকে হত্যার অভিযোগে ইসকনের ৮ সদস্যের বিরুদ্ধে মামলা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪ বাংলা কিউআর কোডে জালিয়াতি রোধে কঠোর বাংলাদেশ ব্যাংক দখল-চাঁদাবাজি ক্ষমতাসীনদের জন্য অশনিসংকেত: টিআইবি জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম-খুনের মামলার বিচারকাজ শেষ পর্যায়ে: প্রসিকিউটর

ভারতে ইলিশ রপ্তানি বন্ধ চেয়ে সরকারকে আইনি নোটিশ

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ০১:৪৭:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ০১:৪৭:৫৯ অপরাহ্ন
ভারতে ইলিশ রপ্তানি বন্ধ চেয়ে সরকারকে আইনি নোটিশ

দেশের বাজারে ইলিশের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণ, ভোক্তার ক্রয়ক্ষমতা রক্ষা এবং বিদেশে পুনঃরপ্তানির অভিযোগ তুলে ভারতে ইলিশ রপ্তানি বন্ধের দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এই লিগ্যাল নোটিশ পাঠান।
 

মন্ত্রিপরিষদ সচিব, বাণিজ্যসচিব, মৎস্য ও প্রাণিসম্পদসচিব, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে নোটিশের প্রাপক করা হয়েছে।
 

নোটিশে বলা হয়েছে, জাতীয় মাছ ইলিশ বাংলাদেশের একটি মূল্যবান ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য। অথচ বর্তমানে দেশের স্থানীয় বাজারে এক কেজি ওজনের ইলিশের দাম প্রায় ২ হাজার ৬০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত উঠেছে। এতে সাধারণ ও নিম্নমধ্যবিত্ত মানুষের জন্য ইলিশ কেনা কঠিন হয়ে পড়েছে। স্থানীয় বাজারে সংকট ও উচ্চমূল্য থাকা সত্ত্বেও অতীতে তুলনামূলক কম দামে ভারতে ইলিশ রপ্তানি করা হয়েছে, যা দেশের অভ্যন্তরীণ চাহিদা ও ভোক্তার স্বার্থের পরিপন্থী।
 

নোটিশে আরও অভিযোগ করা হয়, বাংলাদেশ থেকে কম দামে ইলিশ আমদানির পর ভারতের কিছু ব্যবসায়ী তা যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন বাজারে বেশি দামে পুনঃরপ্তানি করে বিপুল মুনাফা করছেন। এর ফলে বাংলাদেশ সম্ভাব্য বৈদেশিক মুদ্রা অর্জন থেকে বঞ্চিত হচ্ছে এবং জাতীয় সম্পদের যথাযথ মূল্য পাওয়া যাচ্ছে না।
 

আইনজীবী মাহমুদুল হাসান মামুন নোটিশে সংবিধানের ২১(১) অনুচ্ছেদের কথা উল্লেখ করে বলেন, রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। তাই আগামী সাত দিনের মধ্যে ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে যেকোনো নির্বাহী অনুমোদন বা সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকতে এবং দেশের বাজারে সরবরাহ বাড়িয়ে দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আনার উদ্যোগ নিতে বলা হয়েছে। বৈদেশিক মুদ্রা অর্জনের প্রয়োজন থাকলে ভারতীয় মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে সরাসরি আন্তর্জাতিক বাজারে ইলিশ রপ্তানির জন্য স্থায়ী নীতিমালা প্রণয়নের অনুরোধ জানানো হয়েছে।
 

নির্ধারিত সাত দিনের মধ্যে এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে নাগরিকদের খাদ্যনিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীন হাইকোর্টে জনস্বার্থে রিট বা পিআইএল করা হবে বলে নোটিশে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
এলপিজি মজুত করে জনঅসন্তোষ সৃষ্টির চেষ্টা হলে ব্যবস্থা: ডা. জাহেদ উর রহমান

এলপিজি মজুত করে জনঅসন্তোষ সৃষ্টির চেষ্টা হলে ব্যবস্থা: ডা. জাহেদ উর রহমান