শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপ্রতিমকে নিয়ে ফেসবুকে অপপ্রচার ও ফোনে হয়রানি, ব্যবস্থা নিলেন বাবা জাতিসংঘে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক প্রতিবেশী দেশে ইসলামবিদ্বেষ ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপ চাইলেন শাহবাজ শরিফ হরমুজ প্রণালি বন্ধ: সড়কপথে জ্বালানি পরিবহনের নতুন করিডোর চালু মুসলিম বিশ্বের বৃহত্তর চুক্তিতে রূপ নিতে পারে মক্কা প্যাক্ট, যোগ দিতে পারে ইরানও দুই বছরের শিশুকে মাটিতে ছুড়ে ফেললেন দাদি, থানায় মায়ের অভিযোগ ছাত্রলীগের বর্তমান ও সাবেক কারও চাকরি হবে না: ছাত্রদল নেতা হামিম শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে বাদ দেওয়া চরম বৈষম্যমূলক: ভিপি সাদিক কায়েম জাতিসংঘে এরদোয়ানকে ‘স্বৈরশাসক’ বলায় নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ তুরস্ক আসিয়ান কাপে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে বাংলাদেশের শুরু ‘পাকিস্তান সফর কবে’, সাংবাদিকদের প্রশ্নের জবাবে যা বললেন প্রধানমন্ত্রী কোরআনের দৃষ্টিতে সুখের সংজ্ঞা কী? জরুরি সামরিক বৈঠকে বসছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান ফের চালু হলো ভোটার এলাকা স্থানান্তর, যেভাবে আবেদন করবেন অক্টোবরে টানা ৭ দিন ছুটির সুযোগ, কারা পাবেন? আলোচিত সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী বেতন ছাড়াও আকর্ষণীয় সুবিধায় ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা থাকবে, কারণ কী বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

প্রতিবেশী দেশে ইসলামবিদ্বেষ ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপ চাইলেন শাহবাজ শরিফ

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৬ ০৭:৫৩:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৬ ০৭:৫৩:৩২ পূর্বাহ্ন
প্রতিবেশী দেশে ইসলামবিদ্বেষ ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপ চাইলেন শাহবাজ শরিফ

পাকিস্তানের আশপাশের দেশগুলোতে ক্রমবর্ধমান ইসলামবিদ্বেষ (ইসলামোফোবিয়া) ঠেকাতে কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।
 

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে শাহবাজ শরিফ জাতিসংঘ মহাসচিবকে পাকিস্তানের নিকটবর্তী প্রতিবেশী অঞ্চলে ইসলামবিদ্বেষের ক্রমবর্ধমান প্রবণতা সম্পর্কে অবহিত করেন। এটি ঠেকাতে কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি। ইসলামোফোবিয়ার বিরুদ্ধে সচেতনতা বাড়াতে জাতিসংঘ ইতিমধ্যে ১৫ মার্চকে আন্তর্জাতিক ইসলামোফোবিয়া প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করেছে।
 

বৈঠকে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি পাকিস্তানের জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেন শাহবাজ। একই সঙ্গে চলমান যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের মধ্যেও মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পাকিস্তানের প্রতিশ্রুতি অব্যাহত থাকবে বলে জানান তিনি। আঞ্চলিক উত্তেজনা নিরসনে সংলাপ ও কূটনীতির ওপরও গুরুত্ব দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এ ছাড়া আন্তর্জাতিক শান্তি ও উন্নয়ন নিশ্চিতে জাতিসংঘের ভূমিকার প্রতি পাকিস্তানের সমর্থন তুলে ধরেন তিনি।
 

দুই মেয়াদে দায়িত্ব পালনের পর চলতি বছরের শেষ দিকে পদ ছাড়তে যাওয়া গুতেরেসের ‘নীতিনিষ্ঠ ভূমিকার’ প্রশংসাও করেন শাহবাজ। অন্যদিকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় অবদান এবং যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে মধ্যস্থতামূলক উদ্যোগের জন্য পাকিস্তানের প্রশংসা করেন গুতেরেস। উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরুর পর থেকে দুই দেশের মধ্যে মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ইসলামাবাদ।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
অপ্রতিমকে নিয়ে ফেসবুকে অপপ্রচার ও ফোনে হয়রানি, ব্যবস্থা নিলেন বাবা

অপ্রতিমকে নিয়ে ফেসবুকে অপপ্রচার ও ফোনে হয়রানি, ব্যবস্থা নিলেন বাবা