সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনার চাটমোহরে সার লুট, ফেরত চেয়ে প্রশাসনের মাইকিং শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের খবর বিভ্রান্তিকর: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব ১০ খেলায় ১০-১৪ বছরের শিশুদের নিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন, মজুরি বোর্ডে প্রস্তাব কুমিল্লা বোর্ডের এইচএসসিতে শূন্য পাস, ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিতে নেদারল্যান্ডসে বিশাল বিক্ষোভ বিকেল সাড়ে ৩টায় বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন নেতানিয়াহু ও আইজেনকটের নীতিতে তেমন পার্থক্য নেই: ট্রাম্প নিউইয়র্কে প্রথম বাংলাদেশি-আমেরিকান সুপ্রিম কোর্টের বিচারপতি সোমা সাঈদ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, দায়িত্বে সালাম-রবিন বাংলাদেশ সফরে আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য এডিনবার্গের ডাচেস রিজার্ভ কমায় বাড়ছে ডলারের দাম, খোলাবাজারে ১২৯ টাকা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ছাড়াই পাঠানো যাবে অনুষ্ঠানের আমন্ত্রণ নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে গ্যাসের আগুন, আহত শিক্ষার্থী বিতর্কিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান, পরীমণিকে আইনি নোটিশ প্রাথমিকের শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির ছাত্রদল নেতা জিকুর উদ্যোগ জাবিপ্রবির বিজয় ২৪ হলের ছাদ পরিষ্কার জাবিপ্রবিতে প্রথম নারী বিভাগীয় চেয়ারম্যান হলেন ওয়াহিদা আক্তা

জাতিসংঘে এরদোয়ানকে ‘স্বৈরশাসক’ বলায় নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ তুরস্ক

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ০৫:৩৬:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ০৫:৩৬:১৩ অপরাহ্ন
জাতিসংঘে এরদোয়ানকে ‘স্বৈরশাসক’ বলায় নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ তুরস্ক

জাতিসংঘ সাধারণ পরিষদের মঞ্চ ব্যবহার করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ‘স্বৈরশাসক’ বলায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে আঙ্কারা। এরদোয়ানের বিরুদ্ধে এমন মন্তব্যকে ‘ভিত্তিহীন অভিযোগ’ আখ্যা দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কড়া সমালোচনা করেছেন তুরস্কের যোগাযোগ পরিচালক বুরহানেত্তিন দুরান।
 

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে এরদোয়ানকে স্বৈরশাসক বলে আক্রমণ করেন নেতানিয়াহু। একই সঙ্গে তুরস্ক ইরান-সমর্থিত হামাসকে সমর্থন করছে বলেও অভিযোগ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।
 

এর জবাবে তুরস্কের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এনসোশ্যাল’-এ দেওয়া এক বিবৃতিতে বুরহানেত্তিন দুরান বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের মঞ্চে তুরস্ক ও এরদোয়ানকে লক্ষ্য করে নেতানিয়াহুর মন্তব্য জাতিসংঘের ‘শান্তি, আইন ও সংলাপের আদর্শের’ সঙ্গে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়। গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এর পরও তিনি জাতিসংঘের মঞ্চ ব্যবহার করে এরদোয়ানকে আক্রমণ করেছেন।
 

বুরহানেত্তিন দুরান আরও বলেন, এরদোয়ানকে লক্ষ্য করে নেতানিয়াহুর বক্তব্য গাজায় তাঁর সরকারের গণহত্যা, সৃষ্ট মানবিক বিপর্যয় এবং আন্তর্জাতিক আইনের আওতায় চলমান বিচারিক প্রক্রিয়াকে আড়াল করতে পারবে না। আন্তর্জাতিক সম্প্রদায় পুরো বিষয়টি দেখছে এবং নেতানিয়াহু আগের যেকোনো সময়ের চেয়ে এখন সবচেয়ে বেশি বিচ্ছিন্ন।
 

বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, প্রেসিডেন্ট এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক ফিলিস্তিনিসহ বিশ্বের সব নিপীড়িত মানুষের অধিকার, আরও ন্যায়সংগত বিশ্ব ও শান্তির পক্ষে নিজেদের অবস্থান অব্যাহত রাখবে। একই সঙ্গে অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধেও তুরস্ক সোচ্চার থাকবে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
পাবনার চাটমোহরে সার লুট, ফেরত চেয়ে প্রশাসনের মাইকিং

পাবনার চাটমোহরে সার লুট, ফেরত চেয়ে প্রশাসনের মাইকিং