শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাত্রলীগের বর্তমান ও সাবেক কারও চাকরি হবে না: ছাত্রদল নেতা হামিম শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে বাদ দেওয়া চরম বৈষম্যমূলক: ভিপি সাদিক কায়েম জাতিসংঘে এরদোয়ানকে ‘স্বৈরশাসক’ বলায় নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ তুরস্ক আসিয়ান কাপে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে বাংলাদেশের শুরু ‘পাকিস্তান সফর কবে’, সাংবাদিকদের প্রশ্নের জবাবে যা বললেন প্রধানমন্ত্রী কোরআনের দৃষ্টিতে সুখের সংজ্ঞা কী? জরুরি সামরিক বৈঠকে বসছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান ফের চালু হলো ভোটার এলাকা স্থানান্তর, যেভাবে আবেদন করবেন অক্টোবরে টানা ৭ দিন ছুটির সুযোগ, কারা পাবেন? আলোচিত সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী বেতন ছাড়াও আকর্ষণীয় সুবিধায় ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা থাকবে, কারণ কী বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম ট্রাকচালক হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের অভিযোগ গঠন শুনানি আজ একই মঞ্চে ট্রাম্প ও পেজেশকিয়ানের ভাষণ: অনিশ্চিত ইরান যুদ্ধের পরিণতি জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক মৃত ইউপি সদস্যের ছেলের ‘মেম্বারগিরি’, কার্ড দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ যে কারণ আজ দিন-রাত সমান বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

‘পাকিস্তান সফর কবে’, সাংবাদিকদের প্রশ্নের জবাবে যা বললেন প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ০৫:৩৩:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ০৫:৩৩:৩১ অপরাহ্ন
‘পাকিস্তান সফর কবে’, সাংবাদিকদের প্রশ্নের জবাবে যা বললেন প্রধানমন্ত্রী

সময় ও দিনক্ষণ ঠিক করে পাকিস্তান সফরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চলমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম এশিয়া ওয়ানের সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
 

গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সেক্রেটারিয়েট ভবনের ৩৪ তলায় দুই দেশের সরকারপ্রধানের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে দুই দেশের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া পৃথক বিবৃতিতে বলা হয়, বৈঠকে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করেছে এবং ‘বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের ইতিবাচক গতি’ নিয়ে সন্তোষ প্রকাশ করেছে।
 

বৈঠক শেষে বের হওয়ার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এশিয়া ওয়ানের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কাছে সাংবাদিক জানতে চান, ‘বৈঠক কেমন হয়েছে?’ জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।’ এরপর পাকিস্তান সফরের পরিকল্পনা নিয়ে করা অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা একটি দিনক্ষণ ঠিক করব। আমরা সময়ের বিষয়ে সিদ্ধান্ত নেব।’ এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, ‘বৈঠক খুব ভালো ছিল, বেশ আন্তরিকতাপূর্ণ বৈঠক হয়েছে।’
 

এর আগে বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং দুই দেশের জনগণের কল্যাণে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে গঠনমূলক মতবিনিময় হয়। উভয় দেশের প্রধানমন্ত্রী পারস্পরিক শ্রদ্ধা, সমঝোতা ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ককে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে নিয়মিত যোগাযোগ ও সংলাপ অব্যাহত রাখার বিষয়েও দুই নেতা একমত হন।
 

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার করেছেন শাহবাজ শরিফ। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানও একই মনোভাব পোষণ করে বলেন, তাঁর সরকার বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী। দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ছাত্রলীগের বর্তমান ও সাবেক কারও চাকরি হবে না: ছাত্রদল নেতা হামিম

ছাত্রলীগের বর্তমান ও সাবেক কারও চাকরি হবে না: ছাত্রদল নেতা হামিম