বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেতন ছাড়াও আকর্ষণীয় সুবিধায় ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা থাকবে, কারণ কী বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম ট্রাকচালক হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের অভিযোগ গঠন শুনানি আজ একই মঞ্চে ট্রাম্প ও পেজেশকিয়ানের ভাষণ: অনিশ্চিত ইরান যুদ্ধের পরিণতি জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক মৃত ইউপি সদস্যের ছেলের ‘মেম্বারগিরি’, কার্ড দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ যে কারণ আজ দিন-রাত সমান বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মতবিনিময় জ্বালানি সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী বাংলাদেশের অর্থনীতি নিয়ে এডিবির পূর্বাভাস: প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি উভয়ই বাড়ার আভাস এক বাড়িতে কেউ বিএনপি করলে সবাইকে বিএনপি হতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী বোয়িং থেকে আরও ১১টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, নিউইয়র্কে চুক্তি আজ মেটা ঢাকায় কার্যালয় খুলতে চায়, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বাঘাইছড়িতে প্রায় তিন লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ চাপের মুখে ফিফায় সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো সম্মুখসারির যোদ্ধাদের জন্য খাবার বানিয়ে পাঠাচ্ছেন ইয়েমেনি নারীরা মানবতাবিরোধী অপরাধের মামলা: ট্রাইব্যুনালে মেনন ও কামরুলের বিরুদ্ধে তৃতীয় সাক্ষীর জবানবন্দি ফেসবুকে তেলের দাম নিয়ে পোস্ট দিয়ে বহিষ্কার হলেন ছাত্রদল নেতা

ট্রাকচালক হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের অভিযোগ গঠন শুনানি আজ

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ১০:১৮:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ১০:১৮:৩৭ পূর্বাহ্ন
ট্রাকচালক হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের অভিযোগ গঠন শুনানি আজ

রাজধানীর মোহাম্মদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের সময় ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন আজ বৃহস্পতিবার ধার্য রয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলমের আদালতে এ শুনানি হওয়ার কথা রয়েছে।
 

এর আগে গত ১ সেপ্টেম্বর মামলাটিতে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে মামলার অন্যতম আসামি সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে কারাগার থেকে আদালতে হাজির না করায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করে। আদালত সে আবেদন মঞ্জুর করে শুনানি পিছিয়ে আজ ২৪ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন। আজকের শুনানিতে অভিযোগ গঠন করা হলে মামলাটির বিচারকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
 

মামলার নথি থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফেরার পথে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান ট্রাকচালক মো. হোসেন। এ ঘটনায় তাঁর মা রীনা বেগম ওই বছরের ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা করেন।
 

তদন্ত শেষে গত বছরের (২০২৫ সাল) ২৩ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা আকরামুজ্জামান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনকে আসামি করে এই অভিযোগপত্র দাখিল করেন।
 

আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
 

আদালত সূত্র জানায়, এই মামলায় জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ চার আসামি বর্তমানে কারাগারে এবং ১০ জন জামিনে রয়েছেন। এ ছাড়া আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান ও নুর মোহাম্মদ সেন্টুসহ কয়েকজন আসামি পলাতক রয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
বেতন ছাড়াও আকর্ষণীয় সুবিধায় ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি

বেতন ছাড়াও আকর্ষণীয় সুবিধায় ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি