G-RSCNNBVZH2
শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলা: রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ শাস্তির দাবি, রায় ৭ জুন জমে উঠেছে রাজশাহীর আমের হাট, ক্রেতা না থাকায় দামে হতাশ ব্যবসায়ীরা মোংলা বন্দরে কন্টেইনার ও গাড়ি খালাসে রেকর্ড ‘কষ্ট পেয়েছিলাম প্রেম থেকেই’, জীবনের না বলা গল্প শোনালেন তৌসিফ বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে নতুন অধিনায়কের খোঁজে ভারত রামিসা হত্যা: আজই ঘোষণা হতে পারে মামলার রায়ের তারিখ গাজায় আবাসিক ভবনে রাতভর বিমান হামলা, নিহত অন্তত ৮ প্রতিটি নাগরিকের কথা ভেবেই আসছে নতুন বাজেট: আমীর খসরু সাত মামলার একটিতে জামিন পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি শিশু রামিসা হত্যা: আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির ২ আসামি ১০ টন লাগেজ নিয়ে যুক্তরাষ্ট্রে ব্রাজিল দল, কী আছে এই বিশাল বহরে? এবার ইরানের ৪ ক্রিপ্টো এক্সচেঞ্জের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের খরচ কমাতে সরকারি সভা-সেমিনার অনলাইনে করার প্রজ্ঞাপন ​‘আমি সব দেশের সভাপতি হব’, জাতিসংঘের ঐতিহাসিক জয়ের পর বললেন খলিলুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায় মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে, হাদি হত্যা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য কুয়েতে জুয়ার আসর থেকে ২০ প্রবাসী গ্রেপ্তার সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সম্পাদকদের নতুন সংগঠন ‘এনইসি’র যাত্রা শুরু আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: এমপি মুফতি আমির হামজা

কুমিল্লায় উপনির্বাচনে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৪ ০৩:৪৩:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৪ ০৬:২৭:১০ পূর্বাহ্ন
কুমিল্লায় উপনির্বাচনে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
মেয়র পদের উপনির্বাচনে কুমিল্লা সিটি করপোরেশনে একটি ভোটকেন্দ্রে দুই পক্ষের গোলাগুলিতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।
 
শনিবার সকাল ১০টায় শহরের ১৯ নম্বর ওয়ার্ডের মুন্সি এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে বলে রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন জানান।
 
গুলিবিদ্ধ হয়েছেন জহিরুল ইমসলাম ও মো. তুহিন নামের দুই ব্যক্তি। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নির্বাচনে ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সার তাদের নিজের সমর্থক বলে দাবি করেছেন।
 
সকাল সোয়া ১০টার দিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দিতে গিয়ে কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কায়সার সাংবাদিকদের বলেন, মুন্সি এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে বাস প্রতীকের প্রার্থী তাসমীন বাহার সূচনার সমর্থকদের সঙ্গে তার সমর্থকদের সংঘর্ষ বাধে। এ সময় তার দুই সমর্থক গুলিবিদ্ধ হন।
 
বাস প্রতীকের লোকজন ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দিচ্ছে অভিযোগ করে তিনি বলেন, “আমার এজেন্টদের তারা কেন্দ্র থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। প্রতিবাদ করলে বাস প্রতীকের সন্ত্রাসীরা আমার নেতাকর্মীদের ওপর গুলি চালায়।”
 
রিটার্নিং কর্মকর্তা ফরহাদ বলেন, ১৯ নম্বর ওয়ার্ডের ৭৪, ৭৫ ও ৭৬ নম্বর কেন্দ্র তিনটি পাশাপাশি। গোলাগুলিতে আহত হয়েছে দুজন।
 
তবে ঘটনা কেন্দ্রের বাইরে। ভোটের কার্যক্রমে সচল রয়েছে। ঘটনাস্থলে নির্বাচন কর্মকর্তা ও আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য এবং নির্বাহী হাকিম রয়েছেন।
 
এছাড়া ২০-২২ নম্বর কেন্দ্রের বাইরে একজন ছুরিকাহত হয়েছেন বলেও জানান রিটার্নিং কর্মকর্তা।
 
গুলিবিদ্ধ জহিরুল ইমসলাম সাংবাদিকদের বলেন, আমি ভোটকেন্দ্রের পাশে দাঁড়িয়ে ছিলাম। এ সময় বাস মার্কার নেতাকর্মীরা গুলি চালায়।
 
কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজ কেন্দ্রে নিজের ভোট দিতে এসে অভিযোগের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাস প্রতীকের প্রার্থী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসীন বাহার সূচনা অভিযোগ ভিত্তিহীন দাবি করে সূচনা বলেন, আমি সকাল থেকে খোঁজ নিয়েছি। সব কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা