বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাপের মুখে ফিফায় সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো সম্মুখসারির যোদ্ধাদের জন্য খাবার বানিয়ে পাঠাচ্ছেন ইয়েমেনি নারীরা মানবতাবিরোধী অপরাধের মামলা: ট্রাইব্যুনালে মেনন ও কামরুলের বিরুদ্ধে তৃতীয় সাক্ষীর জবানবন্দি ফেসবুকে তেলের দাম নিয়ে পোস্ট দিয়ে বহিষ্কার হলেন ছাত্রদল নেতা তিন প্রশ্ন সামনে রেখে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং রে-ব্যান স্মার্ট চশমায় গোপনে ভিডিও ধারণের অভিযোগ, মেটার কাছে ২ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি দূরপাল্লার বাসে ৮ ও সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান হুতিদের হামলা মোকাবিলায় সৌদিকে সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন বাকৃবি অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন একসঙ্গে বিদেশ সফরে জামায়াতের ৩৪ এমপি, যা বলছে দল সাংসদ গাজী নজরুলের পদ থাকবে কি না, যা বললেন ইসি সচিব ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান কাতারের তিন লাখ টাকার জন্য বন্ধুকে খুন, লাশ গুম করে পরিবারের সঙ্গেই থানায় যান মাসুম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বিজয়ী হাফেজদের দেওয়া বিতর্কিত সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী পাবনায় শিশু কলি হত্যা: আসামির বাড়িতে তৃতীয় দিনেও ভাঙচুর সেপ্টেম্বর মাসে রেমিট্যান্সের ইতিবাচক ধারা, ১৯ দিনে এল ১৮৭ কোটি ডলার স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান এক বছর ধরে নিখোঁজ কমলনগরের মাইন উদ্দিন, স্বজনদের আহাজারি

সম্মুখসারির যোদ্ধাদের জন্য খাবার বানিয়ে পাঠাচ্ছেন ইয়েমেনি নারীরা

  • আপলোড সময় : ২২-০৯-২০২৬ ১২:১৯:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৬ ১২:১৯:৫৬ অপরাহ্ন
সম্মুখসারির যোদ্ধাদের জন্য খাবার বানিয়ে পাঠাচ্ছেন ইয়েমেনি নারীরা

ইয়েমেনে তীব্র সংঘাতের মধ্যে সরকারি বাহিনীর সম্মুখসারির যোদ্ধাদের সহায়তায় খাবার প্রস্তুত করে পৌঁছে দিচ্ছেন স্থানীয় নারীরা। দেশটির তাইজ প্রদেশে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার পর নারীদের পুরোনো এই উদ্যোগ আবারও শুরু হয়েছে। ভোরে উঠে বাটিভর্তি ময়দা মেখে তাঁরা তৈরি করছেন খেজুরভরা পেস্ট্রি ও বিস্কুট। খাবারের সঙ্গে যোদ্ধাদের কাছে একটি বার্তাও পাঠানো হচ্ছে—‘নারীরা তোমাদের পাশে আছে।’
 

জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর হুতি বাহিনী হোদেইদা ও তাইজ প্রদেশে সরকারি বাহিনীর অবস্থান লক্ষ্য করে বড় ধরনের অভিযান শুরু করে। তারা হোদেইদার অবশিষ্ট জেলাগুলো, মোখা শহর, বাব আল-মান্দেব প্রণালি ও মায়ুন দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে। বর্তমানে তাইজের পশ্চিমাঞ্চলজুড়ে তীব্র লড়াই চলছে।
 

নাসিম আল-ওদাইনি নামের এক নারী জানান, ২০১৫ সালে তাঁরা এই উদ্যোগ শুরু করেছিলেন। তবে লড়াই কমে যাওয়ায় চার বছরের বেশি সময় এটি বন্ধ ছিল। এখন তাইজ প্রদেশে নতুন করে উত্তেজনা বাড়ার পর তা আবার চালু করা হয়েছে। নিজের সঞ্চয়ের পাশাপাশি পরিচিতজন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অনুসারীদের অনুদানে বিপুল পরিমাণ খাবার তৈরি করছেন তিনি। নিরাপত্তাজনিত কারণে অপরিচিত কোনো উৎস থেকে প্রস্তুত খাবার গ্রহণ না করে নির্ভরযোগ্য বিক্রেতার কাছ থেকে সরাসরি উপকরণ কিনে নেন তাঁরা।
 

খাবার প্রস্তুত করার পাশাপাশি নাসিম ও তাঁর দলের কয়েকজন সদস্য জীবনের ঝুঁকি নিয়ে নিজেরাই তা সম্মুখসারিতে গিয়ে পৌঁছে দেন। নাসিম জানান, এই খাদ্য সহায়তা উদ্যোগের সক্রিয় সদস্য মোমেন, ওসামা ও রেহাম সম্মুখসারিতে সরবরাহ পৌঁছে দিতে গিয়ে নিহত হয়েছেন। এরপরও তিনি নিজে খাবার পৌঁছে দেওয়া চালিয়ে গেছেন।
 

ইসরা আল-তাইয়েব নামের আরেক নারীও ২০১৫ সালে যোদ্ধাদের জন্য খাবার তৈরি শুরু করেছিলেন। তাঁর মা তুফাহা ২০১১ সালে সাবেক প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহর বিরুদ্ধে আন্দোলনের সময় নিহত হন। সাম্প্রতিক উত্তেজনার পর আগের যেকোনো সময়ের তুলনায় বড় পরিসরে কাজ শুরু করেছেন তাইয়েব। তবে তিনি নিজে সম্মুখসারিতে যান না, বিশ্বস্ত মধ্যস্থতাকারীদের মাধ্যমে সরবরাহ পাঠান।
 

সম্মুখসারির এক যোদ্ধা জানান, সহজে বহনযোগ্য ও দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এমন খাবার তাঁদের টিকে থাকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি তাঁদের বড় ধরনের মানসিক শক্তিও জোগায়। মনোবিজ্ঞান বিশেষজ্ঞ হাইল আল-ফাকিহ মনে করেন, বাড়িতে তৈরি খাবারের আবেগগত গুরুত্ব অনেক বেশি। এটি একটি শক্তিশালী বার্তা দেয় যে শহরের মানুষ তাঁদের পাশে রয়েছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা ইয়েমেনের দীর্ঘদিনের ঐতিহ্যের অংশ এই চর্চা।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
চাপের মুখে ফিফায় সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো

চাপের মুখে ফিফায় সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো