রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, দায়িত্বে সালাম-রবিন বাংলাদেশ সফরে আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য এডিনবার্গের ডাচেস রিজার্ভ কমায় বাড়ছে ডলারের দাম, খোলাবাজারে ১২৯ টাকা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ছাড়াই পাঠানো যাবে অনুষ্ঠানের আমন্ত্রণ নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে গ্যাসের আগুন, আহত শিক্ষার্থী বিতর্কিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান, পরীমণিকে আইনি নোটিশ প্রাথমিকের শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির ছাত্রদল নেতা জিকুর উদ্যোগ জাবিপ্রবির বিজয় ২৪ হলের ছাদ পরিষ্কার জাবিপ্রবিতে প্রথম নারী বিভাগীয় চেয়ারম্যান হলেন ওয়াহিদা আক্তা টেকনাফের পাহাড়ে ফের যৌথবাহিনীর অভিযান, তিন মরদেহের সন্ধান ইউটিউবের নেভিগেশন বারে নতুন নকশা, বিরক্ত ব্যবহারকারীরা ‘দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে?’ প্রশ্ন জামায়াত আমিরের গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, মাসে মিলবে ১৫০ টাকা মোবাইল বিল ‘শিশুরা বাংলাদেশের অ্যাম্বাসেডর ও মালিক’, খুলনায় প্রধানমন্ত্রী ফ্রান্সে ফের বিক্ষোভ-ধর্মঘট, ম্যাক্রোঁ সরকারের ওপর বাড়ছে চাপ বাঘাইছড়িতে অভিভাবক সমাবেশ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ৪ ভারতীয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ইউপি নির্বাচন: নির্বাচন উপযোগী ইউনিয়নের তালিকা পুনরায় যাচাই করবে ইসি

মানবতাবিরোধী অপরাধের মামলা: ট্রাইব্যুনালে মেনন ও কামরুলের বিরুদ্ধে তৃতীয় সাক্ষীর জবানবন্দি

  • আপলোড সময় : ২২-০৯-২০২৬ ১২:১০:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৬ ১২:১০:২১ অপরাহ্ন
মানবতাবিরোধী অপরাধের মামলা: ট্রাইব্যুনালে মেনন ও কামরুলের বিরুদ্ধে তৃতীয় সাক্ষীর জবানবন্দি

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষীর জবানবন্দি গ্রহণ চলছে। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই জবানবন্দি গ্রহণ শুরু হয়।
 

আজ রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী হিসেবে জবানবন্দি দিচ্ছেন মোহাম্মদ নবী হোসেন সজীব। জুলাই গণ–অভ্যুত্থানের সময় কারফিউ জারি ও তা কার্যকরের মাধ্যমে হতাহতের ঘটনায় আসামিদের ভূমিকার বিষয়ে তিনি সাক্ষ্য দিচ্ছেন। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে শুনানি করছেন প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ।
 

এর আগে গত ২৩ জুন আসামিদের বিরুদ্ধে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হয়। ওই দিন রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে বিচারিক কার্যক্রমের শুরু হয়েছিল।
 

সূচনা বক্তব্যে প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ বলেন, প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে যে জুলাই গণ-অভ্যুত্থানের সময় কারফিউ জারির ক্ষেত্রে এই দুই আসামির প্ররোচনা ও নির্দেশনা ছিল। তাঁদের সম্পৃক্ততায় আন্দোলনকারীদের ওপর মারণাস্ত্র ব্যবহার করে হতাহতের ঘটনা ঘটানো হয়। ওই সময় রাজধানীর রামপুরা ও বাড্ডা এলাকায় ২৩ জন আন্দোলনকারী হত্যার ঘটনায়ও তাঁদের সম্পৃক্ততা ছিল বলে রাষ্ট্রপক্ষের অভিযোগে বলা হয়েছে।
 

সূচনা বক্তব্য উপস্থাপনের পর এই মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছিলেন জুলাই আন্দোলনের অংশ নেওয়া মো. সাকিব আহম্মেদ (২৬)। এরই ধারাবাহিকতায় আজ তৃতীয় সাক্ষীর জবানবন্দি গ্রহণ চলছে। এই মামলায় গ্রেপ্তার রাশেদ খান মেনন ও কামরুল ইসলাম বর্তমানে কারাগারে রয়েছেন। আজ সকালে কড়া নিরাপত্তায় তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন

জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন