বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যে কারণ আজ দিন-রাত সমান বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মতবিনিময় জ্বালানি সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী বাংলাদেশের অর্থনীতি নিয়ে এডিবির পূর্বাভাস: প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি উভয়ই বাড়ার আভাস এক বাড়িতে কেউ বিএনপি করলে সবাইকে বিএনপি হতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী বোয়িং থেকে আরও ১১টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, নিউইয়র্কে চুক্তি আজ মেটা ঢাকায় কার্যালয় খুলতে চায়, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বাঘাইছড়িতে প্রায় তিন লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ চাপের মুখে ফিফায় সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো সম্মুখসারির যোদ্ধাদের জন্য খাবার বানিয়ে পাঠাচ্ছেন ইয়েমেনি নারীরা মানবতাবিরোধী অপরাধের মামলা: ট্রাইব্যুনালে মেনন ও কামরুলের বিরুদ্ধে তৃতীয় সাক্ষীর জবানবন্দি ফেসবুকে তেলের দাম নিয়ে পোস্ট দিয়ে বহিষ্কার হলেন ছাত্রদল নেতা তিন প্রশ্ন সামনে রেখে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং রে-ব্যান স্মার্ট চশমায় গোপনে ভিডিও ধারণের অভিযোগ, মেটার কাছে ২ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি দূরপাল্লার বাসে ৮ ও সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান হুতিদের হামলা মোকাবিলায় সৌদিকে সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন বাকৃবি অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন একসঙ্গে বিদেশ সফরে জামায়াতের ৩৪ এমপি, যা বলছে দল

মানবতাবিরোধী অপরাধের মামলা: ট্রাইব্যুনালে মেনন ও কামরুলের বিরুদ্ধে তৃতীয় সাক্ষীর জবানবন্দি

  • আপলোড সময় : ২২-০৯-২০২৬ ১২:১০:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৬ ১২:১০:২১ অপরাহ্ন
মানবতাবিরোধী অপরাধের মামলা: ট্রাইব্যুনালে মেনন ও কামরুলের বিরুদ্ধে তৃতীয় সাক্ষীর জবানবন্দি

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষীর জবানবন্দি গ্রহণ চলছে। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই জবানবন্দি গ্রহণ শুরু হয়।
 

আজ রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী হিসেবে জবানবন্দি দিচ্ছেন মোহাম্মদ নবী হোসেন সজীব। জুলাই গণ–অভ্যুত্থানের সময় কারফিউ জারি ও তা কার্যকরের মাধ্যমে হতাহতের ঘটনায় আসামিদের ভূমিকার বিষয়ে তিনি সাক্ষ্য দিচ্ছেন। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে শুনানি করছেন প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ।
 

এর আগে গত ২৩ জুন আসামিদের বিরুদ্ধে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হয়। ওই দিন রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে বিচারিক কার্যক্রমের শুরু হয়েছিল।
 

সূচনা বক্তব্যে প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ বলেন, প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে যে জুলাই গণ-অভ্যুত্থানের সময় কারফিউ জারির ক্ষেত্রে এই দুই আসামির প্ররোচনা ও নির্দেশনা ছিল। তাঁদের সম্পৃক্ততায় আন্দোলনকারীদের ওপর মারণাস্ত্র ব্যবহার করে হতাহতের ঘটনা ঘটানো হয়। ওই সময় রাজধানীর রামপুরা ও বাড্ডা এলাকায় ২৩ জন আন্দোলনকারী হত্যার ঘটনায়ও তাঁদের সম্পৃক্ততা ছিল বলে রাষ্ট্রপক্ষের অভিযোগে বলা হয়েছে।
 

সূচনা বক্তব্য উপস্থাপনের পর এই মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছিলেন জুলাই আন্দোলনের অংশ নেওয়া মো. সাকিব আহম্মেদ (২৬)। এরই ধারাবাহিকতায় আজ তৃতীয় সাক্ষীর জবানবন্দি গ্রহণ চলছে। এই মামলায় গ্রেপ্তার রাশেদ খান মেনন ও কামরুল ইসলাম বর্তমানে কারাগারে রয়েছেন। আজ সকালে কড়া নিরাপত্তায় তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
যে কারণ আজ দিন-রাত সমান

যে কারণ আজ দিন-রাত সমান