বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাপের মুখে ফিফায় সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো সম্মুখসারির যোদ্ধাদের জন্য খাবার বানিয়ে পাঠাচ্ছেন ইয়েমেনি নারীরা মানবতাবিরোধী অপরাধের মামলা: ট্রাইব্যুনালে মেনন ও কামরুলের বিরুদ্ধে তৃতীয় সাক্ষীর জবানবন্দি ফেসবুকে তেলের দাম নিয়ে পোস্ট দিয়ে বহিষ্কার হলেন ছাত্রদল নেতা তিন প্রশ্ন সামনে রেখে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং রে-ব্যান স্মার্ট চশমায় গোপনে ভিডিও ধারণের অভিযোগ, মেটার কাছে ২ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি দূরপাল্লার বাসে ৮ ও সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান হুতিদের হামলা মোকাবিলায় সৌদিকে সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন বাকৃবি অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন একসঙ্গে বিদেশ সফরে জামায়াতের ৩৪ এমপি, যা বলছে দল সাংসদ গাজী নজরুলের পদ থাকবে কি না, যা বললেন ইসি সচিব ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান কাতারের তিন লাখ টাকার জন্য বন্ধুকে খুন, লাশ গুম করে পরিবারের সঙ্গেই থানায় যান মাসুম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বিজয়ী হাফেজদের দেওয়া বিতর্কিত সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী পাবনায় শিশু কলি হত্যা: আসামির বাড়িতে তৃতীয় দিনেও ভাঙচুর সেপ্টেম্বর মাসে রেমিট্যান্সের ইতিবাচক ধারা, ১৯ দিনে এল ১৮৭ কোটি ডলার স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান এক বছর ধরে নিখোঁজ কমলনগরের মাইন উদ্দিন, স্বজনদের আহাজারি

রে-ব্যান স্মার্ট চশমায় গোপনে ভিডিও ধারণের অভিযোগ, মেটার কাছে ২ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি

  • আপলোড সময় : ২২-০৯-২০২৬ ১১:২৯:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৬ ১১:২৯:৫৫ পূর্বাহ্ন
রে-ব্যান স্মার্ট চশমায় গোপনে ভিডিও ধারণের অভিযোগ, মেটার কাছে ২ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি

রাস্তায় নারীদের সঙ্গে কথা বলার ছলে গোপনে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে মেটার তৈরি রে-ব্যান স্মার্ট চশমার বিরুদ্ধে। ভারতে এ ধরনের একটি ঘটনায় প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। বিষয়টি ব্যক্তিগত গোপনীয়তা, সম্মতি এবং স্মার্ট প্রযুক্তির ব্যবহারে মানুষের অধিকার নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
 

গত জুনের এক সন্ধ্যায় কলকাতার ৩৫ বছর বয়সী এক নারী অধ্যাপক বাড়ি ফেরার পথে এক ব্যক্তির মুখোমুখি হন। ওই ব্যক্তি কথা বলার ছলে পুরো ঘটনাটি তাঁর রে-ব্যান মেটা স্মার্ট চশমা দিয়ে গোপনে ধারণ করেন। পরে ভিডিওটি ওই ব্যক্তির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করা হয়, যা প্রায় ২৩ লাখবার দেখা হয়। পরে এক শিক্ষার্থীর মাধ্যমে ভিডিওটির কথা জানতে পেরে ওই নারী বুঝতে পারেন, কথা বলার আগে তাঁকে বেশ কিছুক্ষণ অনুসরণও করা হয়েছিল।
 

ঘটনার পর ওই নারীর পক্ষ থেকে ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন (আইএফএফ) মেটার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে। নোটিশে ভিডিও সরিয়ে নেওয়া, সংশ্লিষ্ট তথ্যপ্রমাণ সংরক্ষণ, ভিডিও থেকে অর্জিত অর্থের হিসাব দেওয়া, ক্ষমা চাওয়া এবং ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। ক্ষতিপূরণ হিসেবে মেটার কাছে ২ কোটি ৫ লাখ রুপি দাবি করা হয়েছে।
 

এটি মেটার স্মার্ট চশমা নিয়ে ভারতে দ্বিতীয় আইনি পদক্ষেপ। এর আগে দিল্লির খান মার্কেটে এক ব্যক্তিকে গোপনে ধারণ করে ভিডিও প্রকাশের অভিযোগে মেটা ও সংশ্লিষ্ট ইনস্টাগ্রাম কনটেন্ট নির্মাতার বিরুদ্ধে আইনি নোটিশ দেওয়া হয়েছিল। ভারতে ২০২৫ সালের মে মাস থেকে রে-ব্যান মেটা স্মার্ট চশমা বিক্রি হচ্ছে। এগুলো দেখতে সাধারণ চশমার মতো হলেও এতে ক্যামেরা, অডিও এবং এআই-ভিত্তিক বিভিন্ন সুবিধা রয়েছে।
 

মেটা কর্তৃপক্ষের দাবি, চশমায় ভিডিও বা ছবি ধারণের সময় সামনের একটি এলইডি বাতি জ্বলে ওঠে। আলোটি ঢেকে দিলে ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে অকার্যকর হয়ে যায়। তবে অভিযোগকারী নারীর দাবি, রাতে তাঁর সঙ্গে কথা বলার সময় চশমাটিতে তিনি কোনো রেকর্ডিং সংকেত দেখতে পাননি। সাধারণ চশমার মতো দেখতে একটি ডিভাইসের ভেতরে ক্যামেরা থাকতে পারে, এমনটি তাঁর মাথায়ও আসেনি।
 

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, মোবাইল ফোন দিয়ে কেউ ভিডিও ধারণ করলে আশপাশের মানুষ তা বুঝতে পারেন এবং আপত্তি জানানোর সুযোগ থাকে। কিন্তু ক্যামেরা চশমার ফ্রেমে যুক্ত থাকলে তা শনাক্ত করা কঠিন। আইএফএফের যুক্তি, এ ধরনের নকশা ব্যবহার করে কারও সম্মতি ছাড়া ভিডিও ধারণ ও প্রকাশের মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে।
 

ঘটনার পর মেটা জানিয়েছে, ওই ভিডিও ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। প্রযুক্তিটির ওপর মানুষের আস্থা ধরে রাখতে গত জুলাইয়ে একটি সফটওয়্যার আপডেট চালু করেছে প্রতিষ্ঠানটি। এর ফলে রেকর্ডিং নির্দেশক আলো নষ্ট বা বিকৃত করার চেষ্টা করা হলে ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে অকার্যকর হয়ে যাবে। এ ধরনের প্রযুক্তির প্রসার যত বাড়বে, ব্যক্তির গোপনীয়তা রক্ষার দায়িত্ব শুধু ব্যবহারকারীর নাকি প্রযুক্তি নির্মাতারও—সেই প্রশ্ন আরও জোরালো হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
চাপের মুখে ফিফায় সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো

চাপের মুখে ফিফায় সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো