বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যে কারণ আজ দিন-রাত সমান বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মতবিনিময় জ্বালানি সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী বাংলাদেশের অর্থনীতি নিয়ে এডিবির পূর্বাভাস: প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি উভয়ই বাড়ার আভাস এক বাড়িতে কেউ বিএনপি করলে সবাইকে বিএনপি হতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী বোয়িং থেকে আরও ১১টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, নিউইয়র্কে চুক্তি আজ মেটা ঢাকায় কার্যালয় খুলতে চায়, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বাঘাইছড়িতে প্রায় তিন লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ চাপের মুখে ফিফায় সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো সম্মুখসারির যোদ্ধাদের জন্য খাবার বানিয়ে পাঠাচ্ছেন ইয়েমেনি নারীরা মানবতাবিরোধী অপরাধের মামলা: ট্রাইব্যুনালে মেনন ও কামরুলের বিরুদ্ধে তৃতীয় সাক্ষীর জবানবন্দি ফেসবুকে তেলের দাম নিয়ে পোস্ট দিয়ে বহিষ্কার হলেন ছাত্রদল নেতা তিন প্রশ্ন সামনে রেখে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং রে-ব্যান স্মার্ট চশমায় গোপনে ভিডিও ধারণের অভিযোগ, মেটার কাছে ২ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি দূরপাল্লার বাসে ৮ ও সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান হুতিদের হামলা মোকাবিলায় সৌদিকে সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন বাকৃবি অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন একসঙ্গে বিদেশ সফরে জামায়াতের ৩৪ এমপি, যা বলছে দল

দূরপাল্লার বাসে ৮ ও সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

  • আপলোড সময় : ২২-০৯-২০২৬ ১১:২৭:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৬ ১১:২৭:৩১ পূর্বাহ্ন
দূরপাল্লার বাসে ৮ ও সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৮ পয়সা এবং সিটি সার্ভিসের বাসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একই সঙ্গে লঞ্চের ভাড়া প্রতি নটিক্যাল মাইলে ৫ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছে সংগঠনটি।
 

আজ মঙ্গলবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রস্তাবের কথা জানান বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। পাশাপাশি ভাড়া নির্ধারণ প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগও তুলেছে সংগঠনটি।
 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি তেলের দাম বাড়লে বাস ও লঞ্চের ভাড়া বাড়া স্বাভাবিক। তবে বিগত স্বৈরাচারী সরকারের সময় থেকেই জ্বালানি তেলের দাম বাড়ার সুবিধা একচেটিয়াভাবে বাস ও লঞ্চমালিকদের দিতে সংশ্লিষ্ট ব্যক্তিরা তৎপর হয়ে ওঠেন বলে অভিযোগ সংগঠনটির।
 

যাত্রী কল্যাণ সমিতির অভিযোগ, জনস্বার্থে ভাড়া নির্ধারণের ক্ষেত্রে সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বাস ও লঞ্চমালিকদের নিয়ে দফায় দফায় রুদ্ধদ্বার বৈঠক করেন। এসব বৈঠকের তথ্য গণমাধ্যমের কাছেও গোপন রাখা হয়। ভাড়া নির্ধারণ কেবল মালিক সমিতি ও সরকার মিলে করলেও তা সব অংশীজনের সম্মিলিত সিদ্ধান্ত হিসেবে প্রচার করা হয়।
 

সংগঠনটি আরও বলছে, দেশের বৃহত্তর অংশীজন যাত্রীসাধারণের প্রতিনিধিদের ভাড়া নির্ধারণের ক্ষেত্রে কোনো মতামত নেওয়া হয় না। পরিবহন পরিচালনায় মালিকদের কত টাকা ব্যয় বেড়েছে, সেই হিসাবও জনসমক্ষে প্রকাশ করা হয় না। এ ছাড়া বাড়তি পরিচালন ব্যয় সমন্বয়ের জন্য কত পয়সা ভাড়া বাড়ানো প্রয়োজন, সে বিষয়েও স্বচ্ছ কোনো তথ্য দেওয়া হয় না।
 

বিগত সরকারের সময় থেকে এভাবে পরিবহনমালিকদের সুবিধা দেওয়ায় সাধারণ মানুষ বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেছে যাত্রী কল্যাণ সমিতি। তাই ভাড়া পুনর্নির্ধারণের ক্ষেত্রে লুকোচুরি না করে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
যে কারণ আজ দিন-রাত সমান

যে কারণ আজ দিন-রাত সমান