বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

বশেফমুবিপ্রবিতে এবার ফুটবলে চ্যাম্পিয়ন সমাজকর্ম বিভাগ

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৪ ১২:০৮:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৪ ১২:২১:২১ পূর্বাহ্ন
বশেফমুবিপ্রবিতে এবার ফুটবলে চ্যাম্পিয়ন সমাজকর্ম বিভাগ
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এ ফুটবল ইভেন্টে সমাজকর্ম বিভাগ চ্যাম্পিয়ান হয়েছে। 

বৃহস্পতিবার (০৭ মার্চ) বিকেলে কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচে গণিত বিভাগকে ৪-৫ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ান হওয়ার স্বাদ পেয়েছে দলটি। 

 
নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোল শূন্য ড্র ছিলো। অতিরিক্ত ১০ মিনিটেও কোনো পক্ষে গোল হয়নি। পরে ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। এতে ৪ গোল করে গণিত বিভাগ রানারআপ হয়। আর সমাজকর্ম বিভাগ ৫ গোল করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। 

প্রথমবার ফুটবলের চ্যাম্পিয়ন হওয়ায় শিক্ষার্থী ও খেলোয়াড়দের ক্যাম্পাস জুড়ে আনন্দ উদযাপন করতে দেখা গেছে সমাজকর্ম বিভাগের। 

তাদের এ বিজয়ের আনন্দ দেখে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীর আলমগীর অর্পণ ফেসবুক হোস্টে লিখেন, "সমাজ কর্ম বিভাগের বিজয় উল্লাস দেখে সত্যিই ভাল লাগতেছে। একটা বিজয় কতটা আনন্দের হতে পারে এদের দেখেই বোঝা যাচ্ছে গনিত বিভাগ (রানার আপ) জিতলে হয়তো ট্রফি পাইতো কিন্তু এই আনন্দ উল্লাস না। অভিনন্দন সবাইকে।

এর আগে বিকেল সাড়ে ৩টায় উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন। 

এ সময় গণিত বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক রিপন রায়, ফুটবল আয়েজন কমিটির আহ্বায়ক ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. এনামুল হক, প্রক্টর (ভারপ্রাপ্ত) এস.এম. ইউসুফ আলী, ক্রীড়া ও শরীর চর্চা বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. জাহিদ হাসান, কমিটির সদস্য সচিব সহকারী প্রকৌশলী শহীদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। 

এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা

বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা