সোমবার, ০২ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নজরুলের আদর্শ ছড়িয়ে দিতে বাঘাইছড়িতে সাংস্কৃতিক প্রতিযোগিতা মিশিগানে রিপাবলিকান প্রার্থীকে সমর্থন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্যের ন্যূনতম মজুরির দাবিতে বিক্ষোভ, আশুলিয়ায় বন্ধ একাধিক পোশাক কারখানা পঞ্চগড়ে বিরল অ্যালবিনো জলঢোঁড়া সাপ উদ্ধার পোশাকশিল্পের অস্থিরতা নিরসনে গার্মেন্টস মালিকদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক ‘মোদিকে পালাতে দেওয়া হবে না’, ভোট চুরির অভিযোগে দিল্লিতে বিরোধীদের বিক্ষোভ ভোট চুরির অভিযোগ নেতানিয়াহুর, নির্বাচনের ফল বহাল রাখছে কমিশন পুলিশের গাড়িতে আগুন দেওয়ার দাবি ফেসবুকে, উত্তরায় আটক যুবক বিমান, বেবিচক ও পর্যটন খাতের কেনাকাটায় নজরদারিতে সাব-কমিটি মালয়েশিয়ায় বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি ড. আরিজ মিথুন ও সম্পাদক শাহরিয়ার তারেক ছাত্র সংসদ নির্বাচন না হলে ক্যাম্পাসে সন্ত্রাস-দখলদারিত্ব ফিরবে: আম্মার বুধবার থেকে তিন দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকতে পারে ‘গাজার শিশুরাও আমাদের সন্তান’, লন্ডনে কনসার্টে ম্যাকলমোর গোরস্তান থেকে বেরিয়ে দুই গ্রামে শিয়ালের আক্রমণ, আহত ১০ বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ গ্রেপ্তার জার্মানির বিভিন্ন শহরে জেন জি’র বিক্ষোভ, সংঘর্ষ-লুটপা ঢাকায় একক কোম্পানির অধীনে চলবে ছয় রুটের বাস গাজীপুরে দ্বিতীয় দিনের মতো শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ছুটি ১০ কারখানায় ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে অনিয়মের অভিযোগ, কমিশনের পদত্যাগ দাবি জামায়াত প্রার্থীর ইন্টারিমের সময় করা জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৬ ০১:১০:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৬ ০২:১০:৪৯ অপরাহ্ন
স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান

মাসুদ রানা, কুমিল্লা: স্ত্রীর মর্যাদা এবং সন্তানের পৈতৃক স্বীকৃতির দাবিতে কুমিল্লার দেবীদ্বারে এক সৌদিপ্রবাসী ব্যক্তির বাড়িতে দুই দিন ধরে অবস্থান করছেন হ্যাপি আক্তার (২৭) নামের এক নারী।

গত বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে তিনি দেবীদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের বদুরুদ্দি হাজিবাড়িতে অবস্থান করছেন। হ্যাপি আক্তার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কলাতলী গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, দেবীদ্বার পৌরসভার বারেরা গ্রামের মৃত মনু মিয়ার ছেলে সৌদিপ্রবাসী এনামুল হকের সঙ্গে ২০২৩ সালের মাঝামাঝি সময়ে সৌদি আরবে হ্যাপির বিয়ে হয়। এরপর তাঁরা জেদ্দা শহরের আলকোমরা এলাকার একটি হোটেলসহ বিভিন্ন স্থানে একসঙ্গে বসবাস করতেন। চার মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় হ্যাপিকে দেশে পাঠিয়ে দেন এনামুল।
 

বাবার বাড়িতে অবস্থানকালে হ্যাপি ছেলে ইকরামুলের জন্ম দেন। স্ত্রী-সন্তানের সঙ্গে দেশে আসার পরও এনামুল নিয়মিত যোগাযোগ রাখতেন এবং ভরণপোষণের খরচ পাঠাতেন। তবে স্ত্রীর মর্যাদা দিয়ে তাঁকে নিজের ঘরে তুলে না নিয়ে দীর্ঘদিন টালবাহানা করায় শেষ পর্যন্ত বাধ্য হয়ে হ্যাপি গত বুধবার স্বামীর বাড়িতে এসে অবস্থান নেন। হ্যাপি আক্তার অভিযোগ করে বলেন, বাড়িতে আসার কারণে স্বামীর মুঠোফোন থেকে তাঁকে ও তাঁর পরিবারকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। ঘরে তুলে না নিলে সন্তানকে নিয়ে সেখানেই আত্মহত্যা করবেন বলেও জানান তিনি।
 

এদিকে এনামুলের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি আরবে অবস্থানরত এনামুলের দেশে আরেকটি সংসার রয়েছে এবং সেখানে তাঁর দুটি ছেলেসন্তান আছে। এ বিষয়ে প্রবাসী এনামুলের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, হ্যাপির সঙ্গে তাঁর বিয়ে হলেও বর্তমানে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে গেছে, তাই তাঁকে স্ত্রী হিসেবে গ্রহণ করবেন না তিনি। তবে ইকরামুল তাঁরই ছেলে বলে স্বীকার করেছেন এনামুল।
 

এনামুলের ছোট ভাই সাহাদাত হোসেন বলেন, তাঁর ভাই দেশে এলে সন্তান ও বিয়ের সত্যতা যাচাই করা যেতে পারে। সত্য প্রমাণিত হলে বিষয়টি বিবেচনা করা হবে। তাঁরা ছেলেটির ডিএনএ (DNA) পরীক্ষা করাবেন এবং প্রমাণ হলে তাকে তাঁরাই লালন-পালন করবেন বলে জানান তিনি।
 

এ বিষয়ে যোগাযোগ করা হলে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ঘটনাটি সম্পর্কে তাঁরা অবহিত হয়েছেন। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
নজরুলের আদর্শ ছড়িয়ে দিতে বাঘাইছড়িতে সাংস্কৃতিক প্রতিযোগিতা

নজরুলের আদর্শ ছড়িয়ে দিতে বাঘাইছড়িতে সাংস্কৃতিক প্রতিযোগিতা