শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান এক বছর ধরে নিখোঁজ কমলনগরের মাইন উদ্দিন, স্বজনদের আহাজারি সরকারি চাকরিতে তদবির করলে বিভাগীয় ব্যবস্থা, নথিতে উঠবে তথ্য সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ইরানে সামরিক অভিযান ভুল সিদ্ধান্ত, মনে করেন ৬০% মার্কিন ভোটার আজ বিশ্ব বাঁশ দিবস, এবারের প্রতিপাদ্য ‘সীমানা ছাড়িয়ে বাঁশ’ ব্রিকস সম্মেলন শেষে বিশ্বনেতারা অসুস্থ? মুখ খুলল ভারত মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এ‌দের আই‌নের হা‌তে তু‌লে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা মক্কা চুক্তি কার্যকরের সময় এসেছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে করা জনস্বার্থ মামলা খারিজ টিসিবি কার্ড থেকে বাদ পড়লেন ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগী: বাণিজ্যমন্ত্রী নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন: নৌকা প্রতীক স্থগিত, যুক্ত হলো ‘না’ ভোট রায়ের অনুলিপি পেলেই কাদেরসহ সাতজনকে দেশে ফেরানোর উদ্যোগ নেবে সরকার যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত সুদানে স্বর্ণখনি ধস: ৮২ জনের মৃত্যু, ভারী যন্ত্রপাতির অভাবে উদ্ধারকাজ ব্যাহত ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল হাজিরা বাধ্যতামূলক মদিনায় ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিকের সন্ধান ঠাকুরগাঁওয়ে এসপি কার্যালয়ের পাশে জুয়ার আসর, ৪ পুলিশ সদস্য কারাগারে

ব্রিকস সম্মেলন শেষে বিশ্বনেতারা অসুস্থ? মুখ খুলল ভারত

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৬ ১২:১৯:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৬ ১২:১৯:০৯ অপরাহ্ন
ব্রিকস সম্মেলন শেষে বিশ্বনেতারা অসুস্থ? মুখ খুলল ভারত

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে যোগ দিয়ে দেশে ফেরার পর অসুস্থ হয়ে পড়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। একই সময়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের শারীরিক অবস্থা নিয়েও নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে চীনা প্রেসিডেন্টের অসুস্থতার বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

 

৭৩ বছর বয়সী সিরিল রামাফোসা গত সোমবার ভারত থেকে দেশে ফেরার পর চিকিৎসকদের পরামর্শে পূর্ণ বিশ্রামে রয়েছেন। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্সি দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রেসিডেন্ট সুস্থ না হওয়া পর্যন্ত তাঁর নির্ধারিত সরকারি কর্মসূচিগুলোতে বিভিন্ন মন্ত্রী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন। এদিকে দেশটির উপপ্রেসিডেন্ট পল মাশাটাইলও সম্প্রতি একটি ছোটখাটো চিকিৎসাপ্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন। ফলে শীর্ষ এই দুই নেতাই বর্তমানে জনসমক্ষে আসা থেকে বিরত রয়েছেন।

 

অন্যদিকে ভারত থেকে বেইজিংয়ে ফেরার পর থেকে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের স্বাস্থ্য নিয়ে নানা দাবি উঠেছে। চায়না ডেমোক্রেটিক পার্টির প্রধান ওয়াংজুন শিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দাবি করেন, সম্মেলন চলাকালেই সি চিন পিং জ্ঞান হারিয়েছিলেন। পরে তাঁকে জরুরি ভিত্তিতে দেশে ফিরিয়ে বেইজিংয়ের একটি সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি গুরুতর ‘ইস্কেমিক স্ট্রোক’–এ আক্রান্ত বলেও দাবি করা হয়। তবে চীন বা ভারতের পক্ষ থেকে এসব দাবির কোনো সত্যতা নিশ্চিত করা হয়নি।

 

এদিকে ব্রিকস সম্মেলনে যোগ দেওয়া বিশ্বনেতাদের স্বাস্থ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব গুঞ্জনকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়েছে ভারত। বিশেষ করে সি চিন পিং ও সিরিল রামাফোসার স্বাস্থ্য নিয়ে ছড়ানো অপপ্রচারের বিষয়ে সবাইকে সতর্ক করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ)।

 

ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার এক্সে দেওয়া এক বার্তায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব তথ্য সম্পূর্ণ বিভ্রান্তিকর। এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত পোস্টের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান

স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান