বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে বাসে আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু দণ্ডিত শেখ হাসিনাকে বন্দি প্রত্যর্পণ আইনেই ফিরিয়ে আনা হবে: তথ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচারের দায় স্বীকার করলেন বাংলাদেশি সাইফুল স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এনসিপির কমিটি, কোন বিভাগে দায়িত্ব পেলেন কারা এবার মোবাইল কোর্টের প্রতিটি অভিযান হবে ভিডিও, প্রতি জেলায় গঠন হচ্ছে মিডিয়া সেল . ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, হাসপাতালে ৬৩ শিক্ষার্থী কারিগরি ত্রুটি সারিয়ে আরটিজিএস লেনদেন স্বাভাবিক করল বাংলাদেশ ব্যাংক পাবনার চাটমোহরে সার লুট, ফেরত চেয়ে প্রশাসনের মাইকিং শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের খবর বিভ্রান্তিকর: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব ১০ খেলায় ১০-১৪ বছরের শিশুদের নিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন, মজুরি বোর্ডে প্রস্তাব কুমিল্লা বোর্ডের এইচএসসিতে শূন্য পাস, ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিতে নেদারল্যান্ডসে বিশাল বিক্ষোভ বিকেল সাড়ে ৩টায় বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন নেতানিয়াহু ও আইজেনকটের নীতিতে তেমন পার্থক্য নেই: ট্রাম্প নিউইয়র্কে প্রথম বাংলাদেশি-আমেরিকান সুপ্রিম কোর্টের বিচারপতি সোমা সাঈদ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, দায়িত্বে সালাম-রবিন

মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এ‌দের আই‌নের হা‌তে তু‌লে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ০৮:৩২:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৬ ০৮:৩২:১১ অপরাহ্ন
মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এ‌দের আই‌নের হা‌তে তু‌লে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা
মাদক কারবারিদের সমাজের সবচেয়ে বড় শত্রু উল্লেখ করে কুমিল্লার দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা বলেছেন, “মাদক কারবারিরা শুধু ব্যবসার স্বার্থে তরুণ প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে না, পুরো দেশের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে। এদের কোনোভাবেই ছাড় দেওয়ার সুযোগ নেই। এদের সামাজিকভাবে বয়কট করতে হবে এবং তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

​বৃহস্পতিবার সকালে কুমিল্লার দেবিদ্বারে আয়োজিত এক মাদকবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘সবাই মিলে রুখবো মাদক, গড়বো সুস্থ সমাজ’—এই অঙ্গীকার নিয়ে আবেদা মান্নান ফাউন্ডেশনের উদ্যোগ ও জাতীয় সমাজকল্যাণ পরিষদের সহযোগিতায় রাজামেহার উচ্চবিদ্যালয় মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অশোক বিক্রম চাকমা আরও বলেন, আজকের কিশোরদের মাদকাসক্তি কেবল একটি ব্যক্তিগত অপরাধের মধ্যে সীমাবদ্ধ থাকছে না; এটি অপরাধ জগতের প্রবেশদ্বার হিসেবে কাজ করছে। ধূমপান বা বিড়ি-সিগারেটের কৌতূহল থেকে পা বাড়িয়ে পরবর্তীতে চড়া দাম মেটাতে তারা ছিনতাই, চাঁদাবাজি ও চুরির মতো অপরাধে জড়িয়ে পড়ে ‘কিশোর গ্যাং’ গড়ে তুলছে। এই বিপজ্জনক চক্র থেকে সন্তানদের রক্ষা করতে কেবল শাস্তি নয়; ভালোবাসা, চিকিৎসা ও মানসিক কাউন্সিলিংয়ের মাধ্যমে তাদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে হবে। কিশোর গ্যাং ও মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা পেতে পরিবার ও অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা, সাহিত্য ও সংস্কৃতির চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

​অনুষ্ঠানে প্রধান আলোচক দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মাদক একটি পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। এর বিরুদ্ধে পুলিশ ও প্রশাসনের জিরো টলারেন্স নীতি স্মরণ করিয়ে দিয়ে তিনি ঘরে ঘরে প্রথম প্রতিরোধ গড়ে তোলা এবং পুলিশের কাজে সঠিক তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানান।

​আবেদা মান্নান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. খোরশেদ আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও সাংবাদিক এটিএম সাইফুল ইসলাম মাসুমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নোমান হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল, সাংবা‌দিক এ‌বিএম আ‌তিকুর রহমান বাশার ও জুবায়ের ইবনে মামুন।

​আলোচনা সভার আগে বেলা সাড়ে ১১টায় রাজামেহার উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র‌্যালি বের হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সভা শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে চারটি ফুটবল বিতরণ করেন এবং ছাত্রীদের জন্য ব্যাডমিন্টন সেট ও ক্রিকেট সামগ্রী দেওয়ার প্রতিশ্রুতি দেন। পরবর্তীতে শিক্ষার্থীরা মাদকবিরোধী একটি সচেতনতামূলক নাটিকা পরিবেশন করে।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ফরিদপুরে বাসে আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু

ফরিদপুরে বাসে আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু