বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা মক্কা চুক্তি কার্যকরের সময় এসেছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে করা জনস্বার্থ মামলা খারিজ টিসিবি কার্ড থেকে বাদ পড়লেন ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগী: বাণিজ্যমন্ত্রী নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন: নৌকা প্রতীক স্থগিত, যুক্ত হলো ‘না’ ভোট রায়ের অনুলিপি পেলেই কাদেরসহ সাতজনকে দেশে ফেরানোর উদ্যোগ নেবে সরকার যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত সুদানে স্বর্ণখনি ধস: ৮২ জনের মৃত্যু, ভারী যন্ত্রপাতির অভাবে উদ্ধারকাজ ব্যাহত ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল হাজিরা বাধ্যতামূলক মদিনায় ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিকের সন্ধান ঠাকুরগাঁওয়ে এসপি কার্যালয়ের পাশে জুয়ার আসর, ৪ পুলিশ সদস্য কারাগারে দেশে প্রথমবারের মতো আসছে ইলেকট্রিক ট্রেন নিখোঁজের সাত দিন পর ডোবা থেকে শিশুর টুকরো করা লাশ উদ্ধার এশিয়ান গেমসে যোগ দিতে জাপান গেলেন সেনাপ্রধান সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিন ছুটির সুযোগ, কীভাবে পাবেন বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের মানবতাবিরোধী অপরাধের রায়ের পর সুপ্রিম কোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণ ইউপি নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত নয়, পিছু হটল ইসি জুলাই গণহত্যা: ওবায়দুল কাদের, আরাফাত ও সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড

মক্কা চুক্তি কার্যকরের সময় এসেছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ০১:২৭:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৬ ০১:৩০:১৯ অপরাহ্ন
মক্কা চুক্তি কার্যকরের সময় এসেছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

পবিত্র নগরী মক্কার আকাশে ড্রোন হামলার চেষ্টার পর সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা চুক্তি’ কার্যকরের সময় এসেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন এই চুক্তি বাস্তবায়ন করতেই হবে।
 

বুধবার (১৬ সেপ্টেম্বর) জিও নিউজের ‘আজ শাহজেব খানজাদা কে সাথ’ অনুষ্ঠানে এসব কথা বলেন খাজা আসিফ। তিনি জানান, পাকিস্তান এই চুক্তির মাধ্যমে আবদ্ধ এবং তারা নিজেদের দায়িত্ব পালন করবে। তবে সামরিক কৌশলের কথা উল্লেখ করে চুক্তির বিস্তারিত বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন তিনি।
 

প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, মক্কা আক্রান্ত হলে পবিত্র স্থানগুলো রক্ষার জন্য পাকিস্তানের কোনো চুক্তির প্রয়োজন নেই। চুক্তি না থাকলেও এসব স্থান রক্ষা করা পাকিস্তানের দায়িত্ব। তিনি আরও জানান, তিন দেশের যেকোনো একটির ভৌগোলিক সীমানা লঙ্ঘিত হলে পারস্পরিক প্রতিরক্ষার বিধান এই চুক্তিতে রয়েছে। এর প্রয়োগ নিয়ে বিন্দুমাত্র অস্পষ্টতা নেই।
 

সৌদি আরবের ওপর হুতি বাহিনীর হামলা নিয়ে উদ্বেগের মধ্যে পাকিস্তান ইরানের কাছে সৌদির বার্তা পৌঁছে দিয়েছে বলেও জানান আসিফ। তিনি মনে করেন, ইরান নতুন করে আর কোনো রণাঙ্গন খুলবে না, কারণ তেহরান ইতিমধ্যে এই অঞ্চলের একটি সংঘাতের মধ্যে রয়েছে।
 

এর আগে সৌদি আরবের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই শহরটির দক্ষিণে একটি হুতি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের এক মুখপাত্র জানান, গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ড্রোনটি ধ্বংস করা হয়। এটি ছিল মক্কাকে লক্ষ্য করে হুতিদের দ্বিতীয় হামলাচেষ্টা। তবে হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি মক্কাকে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করে বলেছেন, তাঁদের অভিযান মূলত সৌদি আরবের তেল স্থাপনা ও সামরিক ঘাঁটিকে ঘিরে পরিচালিত হয়।
 

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সৌদি আরবের প্রতিরক্ষায় পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। গতকাল তিনি বলেন, রিয়াদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আছে ইসলামাবাদ। মক্কার মতো পবিত্র স্থানে এমন কাপুরুষোচিত ড্রোন হামলার তীব্র নিন্দাও জানান তিনি। একই সঙ্গে শেহবাজ শরিফ সব পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানান।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মক্কা চুক্তি কার্যকরের সময় এসেছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

মক্কা চুক্তি কার্যকরের সময় এসেছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী