রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি ড. আরিজ মিথুন ও সম্পাদক শাহরিয়ার তারেক ছাত্র সংসদ নির্বাচন না হলে ক্যাম্পাসে সন্ত্রাস-দখলদারিত্ব ফিরবে: আম্মার বুধবার থেকে তিন দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকতে পারে ‘গাজার শিশুরাও আমাদের সন্তান’, লন্ডনে কনসার্টে ম্যাকলমোর গোরস্তান থেকে বেরিয়ে দুই গ্রামে শিয়ালের আক্রমণ, আহত ১০ বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ গ্রেপ্তার জার্মানির বিভিন্ন শহরে জেন জি’র বিক্ষোভ, সংঘর্ষ-লুটপা ঢাকায় একক কোম্পানির অধীনে চলবে ছয় রুটের বাস গাজীপুরে দ্বিতীয় দিনের মতো শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ছুটি ১০ কারখানায় ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে অনিয়মের অভিযোগ, কমিশনের পদত্যাগ দাবি জামায়াত প্রার্থীর ইন্টারিমের সময় করা জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে কানাডা-ইইউর নতুন জোট তাহসিফের মৃত্যু: পরিবার মামলা না করলে কী পদক্ষেপ নেবে পুলিশ? রাশিয়া ইস্যুতে সংযত থাকতে ন্যাটোভুক্ত দেশগুলোকে পেন্টাগনের পরামর্শ শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে রোববার থেকে কাজ শুরু: শ্রমমন্ত্রী ‘আরেকটি অনিবার্য বিপ্লব দরজায় টোকা দিচ্ছে’: শফিকুর রহমান আজ এইচএসসি ও সমমানের ফল, জানবেন যেভাবে জাবিপ্রবি ছাত্রদলের ‘রান ফর ডেমোক্রেসি’: খালেদা জিয়ার নামে ৫ কিমি ম্যারাথন অনুষ্ঠিত হোয়াটসঅ্যাপে আসছে মেসেজ শিডিউলের সুবিধা, আগেই ঠিক করা যাবে সময় সৌদির বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় ছয় দফা হামলার দাবি হুথিদের

সুদানে স্বর্ণখনি ধস: ৮২ জনের মৃত্যু, ভারী যন্ত্রপাতির অভাবে উদ্ধারকাজ ব্যাহত

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ১০:৩৪:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৬ ১০:৩৪:০০ পূর্বাহ্ন
সুদানে স্বর্ণখনি ধস: ৮২ জনের মৃত্যু, ভারী যন্ত্রপাতির অভাবে উদ্ধারকাজ ব্যাহত

সুদানের দক্ষিণাঞ্চলে পশ্চিম করদোফান এলাকায় একটি অনিয়ন্ত্রিত স্বর্ণখনি ধসে অন্তত ৮২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। ধ্বংসস্তূপের নিচে এখনো অসংখ্য শ্রমিক আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
 

গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, গত মঙ্গলবার আল-জারা নামের ওই খনিতে কয়েক ডজন শ্রমিক কাজ করার সময় সুড়ঙ্গগুলো ধসে পড়তে শুরু করে। গতকাল বুধবার সকাল পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৮২টি লাশ উদ্ধার করা হয়। বার্তা সংস্থা এএফপিকে র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) এক কর্মকর্তা জানিয়েছেন, আটকে পড়া মানুষদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
 

উদ্ধার অভিযানে অংশ নেওয়া এক জীবিত শ্রমিক জানান, ভেতরে ঠিক কতজন আটকে আছেন, সে সম্পর্কে তাঁদের কোনো সঠিক ধারণা নেই। শ্রমিকেরা স্বর্ণ উত্তোলনে ব্যবহৃত সীমিত ও সাধারণ সরঞ্জাম দিয়েই কোনোমতে উদ্ধারকাজ চালাচ্ছেন। পাথর ও মাটি সরাতে সেখানে ভারী যন্ত্রপাতির প্রয়োজন। আল আমিন সুলাইমান নামের আরেক শ্রমিক বলেন, খনিটির সুড়ঙ্গগুলো খুব কাছাকাছি হওয়ায় একটি ধসে পড়ার পরপরই পাশের সুড়ঙ্গগুলোও ধসে যায়।
 

সুদানে ঐতিহ্যবাহী ও ক্ষুদ্র পরিসরের খনিগুলোতে শ্রমিকেরা সাধারণত হাতে গোনা কিছু সরঞ্জাম ব্যবহার করে চরম ঝুঁকি নিয়ে কাজ করেন। স্বর্ণ প্রক্রিয়াজাত করার সময় সায়ানাইড ও পারদের মতো বিষাক্ত রাসায়নিকের সংস্পর্শেও আসতে হয় তাঁদের। এসব ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে দেশটিতে প্রায়ই প্রাণঘাতী খনি দুর্ঘটনা ঘটে।
 

২০২৩ সালের এপ্রিলে শুরু হওয়া সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যকার সংঘাত দেশটির অর্থনীতি ও কর্মসংস্থানে বড় ধরনের প্রভাব ফেলেছে। কর্মসংস্থানের তীব্র সংকটে অনেক তরুণ এ ধরনের ঝুঁকিপূর্ণ খনিতে কাজ করতে বাধ্য হচ্ছেন। যুদ্ধের আগে দেশটির কারিগরি ও ক্ষুদ্র পরিসরের খনিতে ২০ লাখের বেশি মানুষ কাজ করতেন। গত বছর দেশটিতে প্রায় ৭০ টন স্বর্ণ উৎপাদিত হলেও এর বড় একটি অংশই সীমান্তপথে পাচার হয়ে যায় বলে দাবি কর্মকর্তাদের।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মালয়েশিয়ায় বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি ড. আরিজ মিথুন ও সম্পাদক শাহরিয়ার তারেক

মালয়েশিয়ায় বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি ড. আরিজ মিথুন ও সম্পাদক শাহরিয়ার তারেক