বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল হাজিরা বাধ্যতামূলক মদিনায় ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিকের সন্ধান ঠাকুরগাঁওয়ে এসপি কার্যালয়ের পাশে জুয়ার আসর, ৪ পুলিশ সদস্য কারাগারে দেশে প্রথমবারের মতো আসছে ইলেকট্রিক ট্রেন নিখোঁজের সাত দিন পর ডোবা থেকে শিশুর টুকরো করা লাশ উদ্ধার এশিয়ান গেমসে যোগ দিতে জাপান গেলেন সেনাপ্রধান সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিন ছুটির সুযোগ, কীভাবে পাবেন বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের মানবতাবিরোধী অপরাধের রায়ের পর সুপ্রিম কোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণ ইউপি নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত নয়, পিছু হটল ইসি জুলাই গণহত্যা: ওবায়দুল কাদের, আরাফাত ও সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ইউপি নির্বাচনের তারিখ নিয়ে সরকার কিছুই জানে না: এলজিআরডি প্রতিমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষার দিনেই ইউপি ভোট, শিক্ষক ও অভিভাবকদের উদ্বেগ প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ-বিভ্রাট, পল্লী বিদ্যুতের জিএমকে স্ট্যান্ড রিলিজ টানা ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় আজ কমলনগরে সড়ক ধসে হাজারো মানুষের দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বর্ডার গার্ড স্কুলে পরিচ্ছন্নতা অভিযান ৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপে ৮০ উপজেলা মালয়েশিয়ায় ইএসকেএল প্রাঙ্গণে অভিযান, সেবা নিতে গিয়ে আটক বাংলাদেশিরা

দেশে প্রথমবারের মতো আসছে ইলেকট্রিক ট্রেন

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ১০:৩৩:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ১০:৩৩:৩০ পূর্বাহ্ন
দেশে প্রথমবারের মতো আসছে ইলেকট্রিক ট্রেন

তেলের বদলে এবার বিদ্যুতে চলবে ট্রেন, এতে ট্রেনের গতি বাড়বে অন্তত ২০ শতাংশ। দেশে প্রথমবারের মতো ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে এমন ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ৩ হাজার ৮২২ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই ট্রেন ২০৩১ সালে চালুর পরিকল্পনা করেছে সরকার।
 

ইলেকট্রিক ট্রেনের এই প্রকল্পসহ মোট ১৫টি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য উঠছে। এসব প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৬৫ হাজার ৫১৭ কোটি টাকা। এর মধ্যে বৈদেশিক প্রকল্প ঋণ থেকে আসবে ৪০ হাজার ১৬৬ কোটি টাকা। এবারের একনেকে উপস্থাপিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের বড় অংশই ঋণনির্ভর।
 

একনেকের টেবিলে থাকা অন্যতম বড় প্রকল্প হলো মেট্রোরেল-৫-এর দক্ষিণ রুট। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা। এ ছাড়া রেল খাতে বগুড়া-সিরাজগঞ্জ নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্পের ব্যয় প্রায় দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে।
 

অবকাঠামো ছাড়াও স্বাস্থ্য ও আর্থিক খাতের কয়েকটি প্রকল্প রয়েছে এই তালিকায়। এর মধ্যে দেশের ব্যাংকিং ব্যবস্থায় সুশাসন ও উন্নত ব্যবস্থাপনার জন্য ১ হাজার ২৭৬ কোটি টাকার একটি প্রকল্প রয়েছে। পাশাপাশি দেশের এইচআইভি বা এইডস আক্রান্ত ১৭ হাজার ৭০০ রোগীসহ যক্ষ্মা ও ম্যালেরিয়ার চিকিৎসায় ৪ হাজার ৩৯ কোটি টাকার আরেকটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল হাজিরা বাধ্যতামূলক

দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল হাজিরা বাধ্যতামূলক