মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধের রায়ের পর সুপ্রিম কোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণ ইউপি নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত নয়, পিছু হটল ইসি জুলাই গণহত্যা: ওবায়দুল কাদের, আরাফাত ও সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ইউপি নির্বাচনের তারিখ নিয়ে সরকার কিছুই জানে না: এলজিআরডি প্রতিমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষার দিনেই ইউপি ভোট, শিক্ষক ও অভিভাবকদের উদ্বেগ প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ-বিভ্রাট, পল্লী বিদ্যুতের জিএমকে স্ট্যান্ড রিলিজ টানা ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় আজ কমলনগরে সড়ক ধসে হাজারো মানুষের দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বর্ডার গার্ড স্কুলে পরিচ্ছন্নতা অভিযান ৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপে ৮০ উপজেলা মালয়েশিয়ায় ইএসকেএল প্রাঙ্গণে অভিযান, সেবা নিতে গিয়ে আটক বাংলাদেশিরা টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর ভেনিস থেকে ফিরে বিমানবন্দরে যা বললেন অভিনেত্রী বাঁধন আরএফএল গ্রুপে নিয়োগ, পাবেন উৎসব ভাতাসহ নানা সুবিধা দুঃসময়ে রাজপথে থাকা নেতাদের মূল্যায়নের দাবি গুনাইঘর ইউনিয়ন বিএনপির এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সাব-রেজিস্ট্রার বদলিতে চালু হচ্ছে লটারি পদ্ধতি: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত, অক্টোবরের শুরুতে যাওয়ার সম্ভাবনা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী শাহে আলম

ইউপি নির্বাচনের তারিখ নিয়ে সরকার কিছুই জানে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ১১:৪৪:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ১১:৪৪:৩২ পূর্বাহ্ন
ইউপি নির্বাচনের তারিখ নিয়ে সরকার কিছুই জানে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের সম্ভাব্য তারিখ ঘোষণার বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সরকারের সঙ্গে কোনো আলোচনা করেনি এবং এ বিষয়ে সরকার কিছুই জানে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ বা প্রক্রিয়া নিয়ে ইসির পক্ষ থেকে সরকারের সঙ্গে কোনো আলোচনা বা পরামর্শ করা হয়নি। ফলে ভোটের সম্ভাব্য তারিখের বিষয়ে সরকারের কাছে আগে থেকে কোনো তথ্য ছিল না।
 

এর আগে গতকাল সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন কমিশনার (অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, সারা দেশে সাতটি ধাপে ইউপি নির্বাচন সম্পন্ন করার প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে দেশের ৮০টি উপজেলায় আগামী ১২ নভেম্বর সম্ভাব্য ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে।
 

ইসির পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ধাপের ভোট আগামী ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপের ভোট ৩০ ডিসেম্বর অনুষ্ঠানের কথা রয়েছে। এ ছাড়া ২০২৭ সালের ১৭ জানুয়ারি চতুর্থ ধাপ, ৪ ফেব্রুয়ারি পঞ্চম ধাপ, ২২ এপ্রিল ষষ্ঠ ধাপ এবং ২৭ মে সপ্তম ধাপের ভোট গ্রহণের সম্ভাব্য সময় ধরা হয়েছে। আনুষ্ঠানিক তফসিল ঘোষণার পর এই দিনক্ষণ চূড়ান্ত করা হবে।
 

দেশে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশন—এই পাঁচ স্তরের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মধ্যে নির্বাচন কমিশন প্রথমে ইউনিয়ন পরিষদের নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে। তবে এই প্রক্রিয়া শুরুর আগেই সরকারের সঙ্গে সমন্বয় না হওয়ার বিষয়টি সামনে আনলেন এলজিআরডি প্রতিমন্ত্রী।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ইউপি নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত নয়, পিছু হটল ইসি

ইউপি নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত নয়, পিছু হটল ইসি