সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় ইএসকেএল প্রাঙ্গণে অভিযান, সেবা নিতে গিয়ে আটক বাংলাদেশিরা টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর ভেনিস থেকে ফিরে বিমানবন্দরে যা বললেন অভিনেত্রী বাঁধন আরএফএল গ্রুপে নিয়োগ, পাবেন উৎসব ভাতাসহ নানা সুবিধা দুঃসময়ে রাজপথে থাকা নেতাদের মূল্যায়নের দাবি গুনাইঘর ইউনিয়ন বিএনপির এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সাব-রেজিস্ট্রার বদলিতে চালু হচ্ছে লটারি পদ্ধতি: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত, অক্টোবরের শুরুতে যাওয়ার সম্ভাবনা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী শাহে আলম ঢাকায় ২৪ ঘণ্টায় ৬২৯ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার জগন্নাথপুরে ১২ বছরের ক্ষুদে হাফেজকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ বড়াইগ্রামে পাটের বাম্পার ফলন, ভালো দামে খুশি কৃষক জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে যা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী স্কুলে যাওয়ার পর নিখোঁজ, মাটি খুঁড়ে স্কুলছাত্রীর লাশ উদ্ধার সৌদি আরবের সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের ২০২৭ সালে শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: ত্রাণমন্ত্রী ব্রিকসে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত, সব ধরনের আগ্রাসনের নিন্দা লক্ষ্মীপুরে ইজারার শর্তের তোয়াক্কা নেই, ফিটনেসবিহীন ট্রলারে ঝুঁকিপূর্ণ পারাপার গোপনে ‘ক্লড’ এআই ব্যবহার করে অস্ত্র বানাচ্ছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় বাঘাইছড়িতে দুই দোকানিকে অর্থদণ্ড

জগন্নাথপুরে ১২ বছরের ক্ষুদে হাফেজকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৬ ১০:৪৭:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৬ ১০:৪৭:২০ পূর্বাহ্ন
জগন্নাথপুরে ১২ বছরের ক্ষুদে হাফেজকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদ্রাসাতুল কুরআন ইন্টারন্যাশনালে ১২ বছরের এক ক্ষুদে শিক্ষার্থীর হিফজুল কুরআন সবক সম্পন্ন উপলক্ষে দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) জোহরের নামাজের পর পৌর শহরের হাবীবনগরের রানীগঞ্জ রোডে অবস্থিত ওই মাদ্রাসার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 

অনুষ্ঠানে ১২ বছর বয়সী মেধাবী শিক্ষার্থী মাহিম আহমদের হিফজুল কুরআন সম্পন্ন হওয়ায় তাকে মাদ্রাসার পক্ষ থেকে বিশেষ সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষায় বিভিন্ন বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের মাঝেও সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।
 

মাদ্রাসার পরিচালক হাফিজ হাবিবুর রহমান ও মাওলানা ইব্রাহিমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুবাজপুর দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার সাবেক নাজিম হজরত মাওলানা শায়খ মইনুল ইসলাম।
 

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদ্রাসার প্রধান উপদেষ্টা ও সমাজসেবক ছমির মিয়া, হাবীবনগরের হজরত বেলাল (রা.) জামে মসজিদের খতিব হাফিজ মাওলানা ইয়াহইয়া, ইছগাঁও মহিলা মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা রাসেল মাহমুদ এবং মাওলানা সুলাইমান মো. আশিক মিয়া।
 

প্রথম সাময়িক পরীক্ষায় হিফজ ৩০ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করে জাহিদ হাসান। এ ছাড়া ২০ পারা গ্রুপে মুজাম্মিল হুসেন, ১০ পারা গ্রুপে আবদুর রহিম, নাজেরা গ্রুপে সাজু আহমেদ, নূরানি তৃতীয় শ্রেণিতে রেজাউল করিম, নূরানি প্রথম শ্রেণিতে সোহাগ আহমেদ এবং শিশু শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে জুনাইদ আহমেদ।
 

অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা নবীন হাফেজ মাহিমসহ বিজয়ীদের অভিনন্দন জানান। পরে দেশ, জাতি, মাদ্রাসা ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর

টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর