রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় ২৪ ঘণ্টায় ৬২৯ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার জগন্নাথপুরে ১২ বছরের ক্ষুদে হাফেজকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ বড়াইগ্রামে পাটের বাম্পার ফলন, ভালো দামে খুশি কৃষক জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে যা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী স্কুলে যাওয়ার পর নিখোঁজ, মাটি খুঁড়ে স্কুলছাত্রীর লাশ উদ্ধার সৌদি আরবের সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের ২০২৭ সালে শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: ত্রাণমন্ত্রী ব্রিকসে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত, সব ধরনের আগ্রাসনের নিন্দা লক্ষ্মীপুরে ইজারার শর্তের তোয়াক্কা নেই, ফিটনেসবিহীন ট্রলারে ঝুঁকিপূর্ণ পারাপার গোপনে ‘ক্লড’ এআই ব্যবহার করে অস্ত্র বানাচ্ছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় বাঘাইছড়িতে দুই দোকানিকে অর্থদণ্ড নারীরা এখন নিরাপদে চলাফেরা করতে পারছেন: রিজভী একাধিক স্ত্রী থাকলে স্বামীর সম্পত্তিতে কে কতটুকু ভাগ পান? মাদকের টাকা জোগাতে ৩ বছরে ৪ শিশু বিক্রি, গ্রামে আতঙ্ক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার সিঙ্গাপুরের মতো বরিশালেও জাহাজনির্মাণ শিল্প বিকাশের সুযোগ রয়েছে: চিফ হুইপ লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা: ১ হাজার টন বিস্ফোরকে তৈরি হলো ভূমিকম্প পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল প্রেমিক অন্যত্র বিয়ের প্রস্তুতি নেওয়ায় অনশনে এক সন্তানের জননী, ঘরে তালা ঝুলিয়ে পালাল পরিবার আগামী বছর পদ্মা ব্যারাজের নির্মাণকাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদমন্ত্রী

জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে যা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৬ ১০:৩০:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৬ ১০:৩০:৩৭ পূর্বাহ্ন
জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে যা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে আলোচিত ইসলামি বক্তা জাকির নায়েকের প্রত্যর্পণের বিষয়টি উঠে এসেছে বলে নিশ্চিত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। গতকাল শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
 

সাক্ষাৎকারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ব্যক্তিগত আলোচনায় এ বিষয়ে কথাবার্তা চলছে। উভয় দেশের স্বার্থ রক্ষায় বিষয়টি গোপন রাখা উচিত বলে তাঁরা মনে করেন। তবে দুই দেশের মধ্যে আস্থা ও সুসম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে বিষয়টিকে অগ্রাধিকারের তালিকায় রাখা হয়েছে বলেও জানান তিনি।
 

প্রত্যর্পণের বিষয়ে আনোয়ার ইব্রাহিম আরও বলেন, মালয়েশিয়াকে অবশ্যই আইনের শাসন নিশ্চিত করতে হবে। ভারতের প্রত্যর্পণের দাবির বিষয়টি তাঁরা কিছুটা বুঝতে পেরেছেন। তবে আইনের শাসন এবং দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বকে সম্মান জানিয়ে পুরো বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে মোকাবিলা করতে হবে।
 

আলোচিত ভারতীয় ইসলামি বক্তা ও প্রচারক জাকির নায়েক বর্তমানে মালয়েশিয়ায় স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস করছেন। অন্যদিকে অর্থ পাচার ও বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগে তিনি ভারতে একজন পলাতক আসামি হিসেবে তালিকাভুক্ত রয়েছেন।
 

ভারতীয় কর্তৃপক্ষ তাঁর এবং তাঁর নেটওয়ার্কের (ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ও পিস টিভি) বিরুদ্ধে তদন্ত শুরু করার পর ২০১৬ সালে জাকির নায়েক মালয়েশিয়ায় চলে যান। পরে তাঁকে দেশটিতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া হয়।
 

ভারত আনুষ্ঠানিকভাবে জাকির নায়েকের প্রত্যর্পণের অনুরোধ করলেও মালয়েশিয়া বারবার বলে আসছে, সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য প্রমাণ দেওয়া হলে প্রতিষ্ঠিত আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তারা ভারতকে সহযোগিতা করবে। এর আগে পর্যাপ্ত প্রমাণের অভাবের কথা উল্লেখ করে জাকির নায়েকের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি করতে অস্বীকৃতি জানিয়েছিল ইন্টারপোল।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে ১২ বছরের ক্ষুদে হাফেজকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

জগন্নাথপুরে ১২ বছরের ক্ষুদে হাফেজকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ