শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিঙ্গাপুরের মতো বরিশালেও জাহাজনির্মাণ শিল্প বিকাশের সুযোগ রয়েছে: চিফ হুইপ লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা: ১ হাজার টন বিস্ফোরকে তৈরি হলো ভূমিকম্প পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল প্রেমিক অন্যত্র বিয়ের প্রস্তুতি নেওয়ায় অনশনে এক সন্তানের জননী, ঘরে তালা ঝুলিয়ে পালাল পরিবার আগামী বছর পদ্মা ব্যারাজের নির্মাণকাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদমন্ত্রী ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, সিদ্ধান্ত শিগগিরই: চিফ হুইপ দ্বিতীয় লংমার্চের তারিখ ও রুট জানালেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ভ্যাটের আওতায় আসছে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান বিরোধী দলকে সঙ্গে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী ভারতের আসামে মুসলিম অধ্যুষিত এলাকায় উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো ৭০ বাড়ি লক্ষ্মীপুরে কমলনগর থানা পরিদর্শন এসপির, জনসেবা নিশ্চিতের তাগিদ সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় অভিযান মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের: আটক ১,১৯৬ এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে ছুটির দিনে ১০ ঘণ্টায় ৬০ পোস্ট, এআই ছবিতে নিজেকে যেভাবে দেখাচ্ছেন ট্রাম্প অবৈধ সম্পদের মামলা: সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ বরগুনায় প্রবাসী বাবার আনা আখরোট খেয়ে ৭ ছাত্রী অসুস্থ ঝিনাইদহে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা জাবিপ্রবিতে নিরাপত্তা প্রহরীদের নতুন পোশাক বিতরণ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ খলিলুর রহমানের, দিলেন ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাব সম্পত্তি হস্তান্তর বিল পাসের প্রতিবাদে শুক্রবার খেলাফত মজলিসের বিক্ষোভ

সিঙ্গাপুরের মতো বরিশালেও জাহাজনির্মাণ শিল্প বিকাশের সুযোগ রয়েছে: চিফ হুইপ

  • আপলোড সময় : ১১-০৯-২০২৬ ০৯:০০:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৬ ০৯:০০:২৮ অপরাহ্ন
সিঙ্গাপুরের মতো বরিশালেও জাহাজনির্মাণ শিল্প বিকাশের সুযোগ রয়েছে: চিফ হুইপ

জাহাজনির্মাণ শিল্পের ওপর ভিত্তি করে সিঙ্গাপুর আজ বিশ্বের অন্যতম সমৃদ্ধ অর্থনীতিতে পরিণত হয়েছে। একইভাবে বরিশাল অঞ্চলেও এ ধরনের শিল্প বিকাশের বিশাল সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংসদ ভবনের এলডি হলে আয়োজিত এক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 

‘আগামীর বরিশাল: সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ), ঢাকা। সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। এ ছাড়া নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর সেমিনারে অংশ নেন।
 

চিফ হুইপ তাঁর বক্তব্যে বলেন, সাগর, নদী, মাছ, গ্যাস ও খনিজ সম্পদে পরিপূর্ণ বরিশাল অঞ্চল যেন ডায়মন্ড খনির ওপর বসে আছে। পরিকল্পিত উদ্যোগ নেওয়া গেলে এখানে পর্যটনের পাশাপাশি জাহাজনির্মাণ, জাহাজভাঙা ও জাহাজ মেরামত শিল্প গড়ে তোলা সম্ভব। পাশাপাশি এখানে একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণেরও বিশাল সম্ভাবনা রয়েছে। এ জন্য তিনি যোগাযোগ, শিল্প, বন্দর ও কৃষিকে সমন্বিত করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর জোর দেন।
 

সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান মানবসম্পদ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন করলেই চলবে না, দক্ষ মানবসম্পদও তৈরি করতে হবে। গত ১৭ বছরে রাজনীতিকদের সম্মান এতটাই নিচে নামানো হয়েছে যে ভালো মানুষ এখন আর রাজনীতিতে আসতে চান না। রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে ভালো মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
 

বিডিজেএর সভাপতি মাহবুব সৈকতের সভাপতিত্বে ও সাংবাদিক কাজী জেবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিডিজেএর সাধারণ সম্পাদক সানবীর রূপলসহ বরিশাল অঞ্চলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সেমিনারে বরিশালের সম্ভাবনাকে কাজে লাগাতে শিল্পায়ন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও সমুদ্রসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা: ১ হাজার টন বিস্ফোরকে তৈরি হলো ভূমিকম্প

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা: ১ হাজার টন বিস্ফোরকে তৈরি হলো ভূমিকম্প