শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগামী বছর পদ্মা ব্যারাজের নির্মাণকাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদমন্ত্রী ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, সিদ্ধান্ত শিগগিরই: চিফ হুইপ দ্বিতীয় লংমার্চের তারিখ ও রুট জানালেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ভ্যাটের আওতায় আসছে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান বিরোধী দলকে সঙ্গে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী ভারতের আসামে মুসলিম অধ্যুষিত এলাকায় উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো ৭০ বাড়ি লক্ষ্মীপুরে কমলনগর থানা পরিদর্শন এসপির, জনসেবা নিশ্চিতের তাগিদ সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় অভিযান মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের: আটক ১,১৯৬ এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে ছুটির দিনে ১০ ঘণ্টায় ৬০ পোস্ট, এআই ছবিতে নিজেকে যেভাবে দেখাচ্ছেন ট্রাম্প অবৈধ সম্পদের মামলা: সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ বরগুনায় প্রবাসী বাবার আনা আখরোট খেয়ে ৭ ছাত্রী অসুস্থ ঝিনাইদহে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা জাবিপ্রবিতে নিরাপত্তা প্রহরীদের নতুন পোশাক বিতরণ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ খলিলুর রহমানের, দিলেন ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাব সম্পত্তি হস্তান্তর বিল পাসের প্রতিবাদে শুক্রবার খেলাফত মজলিসের বিক্ষোভ জাবিপ্রবি সাংবাদিক সমিতি : নতুন কমিটির দায়িত্ব গ্রহণ বাঘাইছড়িতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি উন্নয়ন প্রকল্পে সময় ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নজরদারি বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী ভেনিসে হামলার ঘটনায় ইতালির থানায় বাঁধনের মামলা

ভ্যাটের আওতায় আসছে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান

  • আপলোড সময় : ১১-০৯-২০২৬ ০১:১৯:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৬ ০১:১৯:৪০ অপরাহ্ন
ভ্যাটের আওতায় আসছে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান

ভ্যাটের আওতা সম্প্রসারণ করতে প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানপাটকে নির্দিষ্ট পরিমাণ মূল্য সংযোজন করের (ভ্যাট) আওতায় আনার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন এই পরিকল্পনায় ইউনিয়ন পর্যায়ের দোকানগুলোর জন্য মাসে ৫০০ টাকা, উপজেলা পর্যায়ে ১ হাজার টাকা এবং জেলা সদর ও পৌর শহর এলাকার জন্য ২ হাজার টাকা ভ্যাট নির্ধারণ করা হতে পারে। ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধার্থে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই ভ্যাট পরিশোধের ব্যবস্থা রাখা হবে।
 

এক দশক আগেও লেনদেনের পরিমাণ যা-ই হোক না কেন, শহরাঞ্চলের ছোট ব্যবসায়ীদের মাসে নির্ধারিত হারে ভ্যাট দিতে হতো, যা ‘প্যাকেজ ভ্যাট’ নামে পরিচিত ছিল। ২০১৯ সালে নতুন ভ্যাট আইন চালুর পর ওই প্রথা বাতিল হয়ে যায়। তবে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে এবার নতুন করে একই ধরনের ভ্যাট ব্যবস্থা পুনরায় চালু করতে যাচ্ছে এনবিআর।
 

ইতোমধ্যে বিভিন্ন উপজেলার বাজার, বিপণিবিতান ও ব্যবসাপ্রতিষ্ঠানের তালিকা তৈরির কাজ শুরু করেছেন রাজস্ব কর্মকর্তারা। এনবিআরের সংগৃহীত প্রাথমিক তালিকায় ঠাকুরগাঁও সদরের নুর নাহার প্লাজা, রংপুর সিটির বেতপট্টি বাজার ও কুড়িগ্রামের রৌমারী বাজারের মতো বিভিন্ন বিপণিবিতানের দোকানের ধরন ও অবস্থানের তথ্য যুক্ত করা হয়েছে। এখন ইউনিয়ন পর্যায় থেকেও একই ধরনের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তালিকা চূড়ান্ত হওয়ার পর স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেই ভ্যাট আরোপের বিষয়টি চূড়ান্ত করা হবে।
 

এনবিআর সূত্র জানায়, প্রাথমিকভাবে দেশের প্রান্তিক পর্যায়ের তিন থেকে পাঁচ লাখ ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে এই নির্ধারিত ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। ইউনিয়ন থেকে উপজেলা পর্যায় পর্যন্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে সহজে ভ্যাট পরিশোধ করতে পারেন, সে জন্য মোবাইল ব্যাংকিংয়ের পাশাপাশি ভবিষ্যতে আলাদা অ্যাপ চালুরও পরিকল্পনা করছে সংস্থাটি।
 

চলতি ২০২৬-২৭ অর্থবছরে এনবিআরকে ছয় লাখ চার হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, যার মধ্যে ভ্যাট থেকে আদায় করতে হবে ২ লাখ ৫৭ হাজার কোটি টাকা। বর্তমান নিয়ম অনুযায়ী, বার্ষিক বিক্রি বা লেনদেন ৫০ লাখ টাকার বেশি হলে ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক এবং সে ক্ষেত্রে সাধারণত ১৫ শতাংশ হারে ভ্যাট প্রযোজ্য হয়। তবে লেনদেন ৫০ লাখ টাকার নিচে হলেও ন্যূনতম ভ্যাটের বিধান চালুর মাধ্যমে প্রান্তিক ব্যবসায়ীদের রাজস্বের আওতায় আনতেই এই নতুন উদ্যোগ নিয়েছে সরকার।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
আগামী বছর পদ্মা ব্যারাজের নির্মাণকাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদমন্ত্রী

আগামী বছর পদ্মা ব্যারাজের নির্মাণকাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদমন্ত্রী