মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান ইবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে দেশজুড়ে অস্থিরতা, চাপে ফ্রান্স সরকার ইসরায়েলে নির্বাচন আজ, ক্ষমতায় থাকছেন নেতানিয়াহু নাকি আসছে পরিবর্তন? রাষ্ট্রপতির সঙ্গে জাবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ, আলোচনায় উন্নয়ন পরিকল্পনা পিএসসির সদস্য হলেন শেখ হাসিনার ছবি সরিয়ে আলোচনায় আসা জাবি অধ্যাপক নির্বাসন শেষে নিজ দেশ ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, আঘাত হানতে পারে যেসব এলাকায় ১৩ থেকে ২০তম গ্রেডে চাকরির সুযোগ দিচ্ছে ঢাকা কর কমিশনারের কার্যালয় পরীমনির জন্মদিনে উড়োজাহাজে এল শিউলি ফুল: কে পাঠালেন এই উপহার? পাঠ্যবইয়ে ‘দাঁড়িপাল্লা’ বিতর্কের পর এবার প্রাথমিক স্তরের বইয়ে ‘নৌকা’র ছবি নিয়ে তোলপাড় সেন্টমার্টিনে দৈনিক সাড়ে ৩ হাজার পর্যটক ভ্রমণের সুযোগ, বাড়ছে রাত্রিযাপনের অনুমতি চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার জয়, চতুর্থ মেয়াদে ক্ষমতায় ফিরছেন তিনি ফেনীতে মানসিক ভারসাম্যহীন মেয়ের বটির কোপে মায়ের করুণ মৃত্যু স্বজনদের সম্পত্তির বিরোধে গোরস্থানে দাফনে বাধা, বাড়ির আঙিনায় বৃদ্ধের শেষ ঠিকানা ৭ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমার দাবি, এনায়েতুল্লাহ আব্বাসীকে লিগ্যাল নোটিশ জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম ‘একটা স্নাইপার থাকলেই হতো’ মন্তব্যকারী সেই যুবক ৭ দিনের রিমান্ডে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ, যান চলাচল বন্ধ

ভারতের আসামে মুসলিম অধ্যুষিত এলাকায় উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো ৭০ বাড়ি

  • আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০৯:৩১:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০৯:৩১:৪৭ অপরাহ্ন
ভারতের আসামে মুসলিম অধ্যুষিত এলাকায় উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো ৭০ বাড়ি

ভারতের আসাম রাজ্যের গোয়ালপাড়া জেলার মুসলিম অধ্যুষিত কয়েকটি এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় প্রায় ৭০ থেকে ৭৫টি বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়। প্রশাসনের দাবি, জমিগুলো ব্যক্তিমালিকানাধীন হলেও কৃষিজমিতে বসতবাড়ি নির্মাণ আইনসিদ্ধ নয়। তবে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের অভিযোগ, বৈধ মালিকানার কাগজপত্র থাকা সত্ত্বেও তাঁদের বাড়িঘর ভেঙে রাতারাতি গৃহহীন করা হয়েছে।
 

পুলিশ সদস্যদের উপস্থিতিতে গোয়ালপাড়ার মাগুরমারিসহ কয়েকটি এলাকায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়। স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন সংখ্যালঘু সংগঠনের প্রতিনিধিদের দাবি, এই অভিযানে বহু পরিবার সম্পূর্ণ আশ্রয়হীন হয়ে পড়েছে। এর মধ্যে আসামের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতি বিরাজ করায় খোলা আকাশের নিচে এসব পরিবারের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
 

নর্থ-ইস্ট মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়নের কার্যনির্বাহী সভাপতি নুরুল ইসলাম সরকার এ অভিযানের তীব্র সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, গোয়ালপাড়ায় মুসলিমদের বারবার উচ্ছেদ অভিযানের মুখে পড়তে হচ্ছে। তিনি বলেন, অতীতে বন্যা ও নদীভাঙনে ঘরবাড়ি হারিয়ে কেউ কেউ সরকারি জমিতে আশ্রয় নিয়েছিলেন। তবে এবারের অভিযানে যাঁদের বাড়ি ভাঙা হয়েছে, তাঁরা ব্যক্তিমালিকানাধীন জমিতেই বসবাস করছিলেন এবং তাঁদের কাছে মালিকানার প্রয়োজনীয় কাগজপত্রও রয়েছে।
 

নুরুল ইসলাম সরকারের ভাষ্য, জমিগুলো শুধু কৃষিজমি হিসেবে শ্রেণিবদ্ধ হওয়ার অজুহাতে প্রশাসন আপত্তি তুলেছে। অন্যদিকে আসাম মুসলিম ছাত্র ইউনিয়নের সভাপতি আশিক রব্বানিও এই উচ্ছেদ অভিযানের বিরোধিতা করে বলেন, নিজের কৃষিজমিতে বাড়ি নির্মাণ করাকে কোনোভাবেই অপরাধ হিসেবে দেখা উচিত নয়।
 

এদিকে, আসামে এ ধরনের উচ্ছেদ অভিযান নিয়ে চলতি বছরে ভারতের সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশনাও নতুন করে আলোচনায় এসেছে। আদালতের নির্দেশনা অনুযায়ী, কারও জমির অধিকার বা দখলের বৈধতা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে নথিপত্র যাচাই, নোটিশ প্রদান, বক্তব্য উপস্থাপনের সুযোগ এবং কারণ উল্লেখ করে ১৫ দিনের সময়সীমা দেওয়া বাধ্যতামূলক।
 

এ অবস্থায় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং পূর্বঘোষিত নোটিশ ছাড়াই বহু পরিবারকে রাতারাতি উচ্ছেদ করার অভিযোগ ওঠায় প্রশাসনের ভূমিকা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে একই সংখ্যালঘু গোষ্ঠী বারবার উচ্ছেদ অভিযানের শিকার হচ্ছে কি না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ইবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

ইবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা