শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিরোধী দলকে সঙ্গে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী ভারতের আসামে মুসলিম অধ্যুষিত এলাকায় উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো ৭০ বাড়ি লক্ষ্মীপুরে কমলনগর থানা পরিদর্শন এসপির, জনসেবা নিশ্চিতের তাগিদ সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় অভিযান মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের: আটক ১,১৯৬ এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে ছুটির দিনে ১০ ঘণ্টায় ৬০ পোস্ট, এআই ছবিতে নিজেকে যেভাবে দেখাচ্ছেন ট্রাম্প অবৈধ সম্পদের মামলা: সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ বরগুনায় প্রবাসী বাবার আনা আখরোট খেয়ে ৭ ছাত্রী অসুস্থ ঝিনাইদহে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা জাবিপ্রবিতে নিরাপত্তা প্রহরীদের নতুন পোশাক বিতরণ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ খলিলুর রহমানের, দিলেন ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাব সম্পত্তি হস্তান্তর বিল পাসের প্রতিবাদে শুক্রবার খেলাফত মজলিসের বিক্ষোভ জাবিপ্রবি সাংবাদিক সমিতি : নতুন কমিটির দায়িত্ব গ্রহণ বাঘাইছড়িতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি উন্নয়ন প্রকল্পে সময় ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নজরদারি বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী ভেনিসে হামলার ঘটনায় ইতালির থানায় বাঁধনের মামলা হরমুজ প্রণালিতে মার্কিন চালকবিহীন সাবমেরিন আটকের দাবি ইরানের ইসরায়েলি বসতির পণ্যে যুক্তরাজ্যের পর এবার ফ্রান্স-কানাডারও নিষেধাজ্ঞা সরকারি চাকরির ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ কমেছে সোনার দাম, বাজারে আজ কত টাকায় বিক্রি হচ্ছে?

ভারতের আসামে মুসলিম অধ্যুষিত এলাকায় উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো ৭০ বাড়ি

  • আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০৯:৩১:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০৯:৩১:৪৭ অপরাহ্ন
ভারতের আসামে মুসলিম অধ্যুষিত এলাকায় উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো ৭০ বাড়ি

ভারতের আসাম রাজ্যের গোয়ালপাড়া জেলার মুসলিম অধ্যুষিত কয়েকটি এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় প্রায় ৭০ থেকে ৭৫টি বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়। প্রশাসনের দাবি, জমিগুলো ব্যক্তিমালিকানাধীন হলেও কৃষিজমিতে বসতবাড়ি নির্মাণ আইনসিদ্ধ নয়। তবে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের অভিযোগ, বৈধ মালিকানার কাগজপত্র থাকা সত্ত্বেও তাঁদের বাড়িঘর ভেঙে রাতারাতি গৃহহীন করা হয়েছে।
 

পুলিশ সদস্যদের উপস্থিতিতে গোয়ালপাড়ার মাগুরমারিসহ কয়েকটি এলাকায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়। স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন সংখ্যালঘু সংগঠনের প্রতিনিধিদের দাবি, এই অভিযানে বহু পরিবার সম্পূর্ণ আশ্রয়হীন হয়ে পড়েছে। এর মধ্যে আসামের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতি বিরাজ করায় খোলা আকাশের নিচে এসব পরিবারের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
 

নর্থ-ইস্ট মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়নের কার্যনির্বাহী সভাপতি নুরুল ইসলাম সরকার এ অভিযানের তীব্র সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, গোয়ালপাড়ায় মুসলিমদের বারবার উচ্ছেদ অভিযানের মুখে পড়তে হচ্ছে। তিনি বলেন, অতীতে বন্যা ও নদীভাঙনে ঘরবাড়ি হারিয়ে কেউ কেউ সরকারি জমিতে আশ্রয় নিয়েছিলেন। তবে এবারের অভিযানে যাঁদের বাড়ি ভাঙা হয়েছে, তাঁরা ব্যক্তিমালিকানাধীন জমিতেই বসবাস করছিলেন এবং তাঁদের কাছে মালিকানার প্রয়োজনীয় কাগজপত্রও রয়েছে।
 

নুরুল ইসলাম সরকারের ভাষ্য, জমিগুলো শুধু কৃষিজমি হিসেবে শ্রেণিবদ্ধ হওয়ার অজুহাতে প্রশাসন আপত্তি তুলেছে। অন্যদিকে আসাম মুসলিম ছাত্র ইউনিয়নের সভাপতি আশিক রব্বানিও এই উচ্ছেদ অভিযানের বিরোধিতা করে বলেন, নিজের কৃষিজমিতে বাড়ি নির্মাণ করাকে কোনোভাবেই অপরাধ হিসেবে দেখা উচিত নয়।
 

এদিকে, আসামে এ ধরনের উচ্ছেদ অভিযান নিয়ে চলতি বছরে ভারতের সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশনাও নতুন করে আলোচনায় এসেছে। আদালতের নির্দেশনা অনুযায়ী, কারও জমির অধিকার বা দখলের বৈধতা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে নথিপত্র যাচাই, নোটিশ প্রদান, বক্তব্য উপস্থাপনের সুযোগ এবং কারণ উল্লেখ করে ১৫ দিনের সময়সীমা দেওয়া বাধ্যতামূলক।
 

এ অবস্থায় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং পূর্বঘোষিত নোটিশ ছাড়াই বহু পরিবারকে রাতারাতি উচ্ছেদ করার অভিযোগ ওঠায় প্রশাসনের ভূমিকা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে একই সংখ্যালঘু গোষ্ঠী বারবার উচ্ছেদ অভিযানের শিকার হচ্ছে কি না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ভারতের আসামে মুসলিম অধ্যুষিত এলাকায় উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো ৭০ বাড়ি

ভারতের আসামে মুসলিম অধ্যুষিত এলাকায় উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো ৭০ বাড়ি