বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্মীপুরে কমলনগর থানা পরিদর্শন এসপির, জনসেবা নিশ্চিতের তাগিদ সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় অভিযান মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের: আটক ১,১৯৬ এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে ছুটির দিনে ১০ ঘণ্টায় ৬০ পোস্ট, এআই ছবিতে নিজেকে যেভাবে দেখাচ্ছেন ট্রাম্প অবৈধ সম্পদের মামলা: সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ বরগুনায় প্রবাসী বাবার আনা আখরোট খেয়ে ৭ ছাত্রী অসুস্থ ঝিনাইদহে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা জাবিপ্রবিতে নিরাপত্তা প্রহরীদের নতুন পোশাক বিতরণ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ খলিলুর রহমানের, দিলেন ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাব সম্পত্তি হস্তান্তর বিল পাসের প্রতিবাদে শুক্রবার খেলাফত মজলিসের বিক্ষোভ জাবিপ্রবি সাংবাদিক সমিতি : নতুন কমিটির দায়িত্ব গ্রহণ বাঘাইছড়িতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি উন্নয়ন প্রকল্পে সময় ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নজরদারি বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী ভেনিসে হামলার ঘটনায় ইতালির থানায় বাঁধনের মামলা হরমুজ প্রণালিতে মার্কিন চালকবিহীন সাবমেরিন আটকের দাবি ইরানের ইসরায়েলি বসতির পণ্যে যুক্তরাজ্যের পর এবার ফ্রান্স-কানাডারও নিষেধাজ্ঞা সরকারি চাকরির ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ কমেছে সোনার দাম, বাজারে আজ কত টাকায় বিক্রি হচ্ছে? জাককানইবিতে ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা দিলেন ইউসিবি কর্মকর্তা একীভূত পাঁচ ব্যাংক থেকে দুই দিনে ৬১০ কোটি টাকা তুলে নিলেন গ্রাহকেরা

লক্ষ্মীপুরে কমলনগর থানা পরিদর্শন এসপির, জনসেবা নিশ্চিতের তাগিদ

  • আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০৩:১৭:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০৩:১৭:৩৬ অপরাহ্ন
লক্ষ্মীপুরে কমলনগর থানা পরিদর্শন এসপির, জনসেবা নিশ্চিতের তাগিদ

মোহাম্মদ নুরুল ইসলাম, কমলনগর (লক্ষীপুর): লক্ষ্মীপুর জেলার কমলনগর থানা বার্ষিক পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার (এসপি) মো. আবু তারেক।

বুধবার (৯ সেপ্টেম্বর) তিনি এই পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার পুলিশ সদস্যদের থাকার ব্যারাক, বিভিন্ন ভৌত স্থাপনা এবং দাপ্তরিক গুরুত্বপূর্ণ রেজিস্টারসমূহ ঘুরে দেখেন। সার্বিক কার্যক্রম পর্যালোচনার পর তিনি পরিদর্শন প্রতিবেদন বইয়ে তাঁর বিস্তারিত নোট লিপিবদ্ধ করেন।
 

পরিদর্শন শেষে থানার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন এসপি মো. আবু তারেক। এ সময় তিনি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।
 

সাধারণ মানুষের আইনি সেবা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের আরও আন্তরিক হওয়ার নির্দেশ দেন পুলিশ সুপার। একই সঙ্গে সর্বোচ্চ পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের ওপর তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
 

এ সময় সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মো. শামসুল আলম, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলমসহ থানার অন্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
লক্ষ্মীপুরে কমলনগর থানা পরিদর্শন এসপির, জনসেবা নিশ্চিতের তাগিদ

লক্ষ্মীপুরে কমলনগর থানা পরিদর্শন এসপির, জনসেবা নিশ্চিতের তাগিদ