বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে ছুটির দিনে ১০ ঘণ্টায় ৬০ পোস্ট, এআই ছবিতে নিজেকে যেভাবে দেখাচ্ছেন ট্রাম্প অবৈধ সম্পদের মামলা: সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ বরগুনায় প্রবাসী বাবার আনা আখরোট খেয়ে ৭ ছাত্রী অসুস্থ ঝিনাইদহে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা জাবিপ্রবিতে নিরাপত্তা প্রহরীদের নতুন পোশাক বিতরণ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ খলিলুর রহমানের, দিলেন ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাব সম্পত্তি হস্তান্তর বিল পাসের প্রতিবাদে শুক্রবার খেলাফত মজলিসের বিক্ষোভ জাবিপ্রবি সাংবাদিক সমিতি : নতুন কমিটির দায়িত্ব গ্রহণ বাঘাইছড়িতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি উন্নয়ন প্রকল্পে সময় ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নজরদারি বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী ভেনিসে হামলার ঘটনায় ইতালির থানায় বাঁধনের মামলা হরমুজ প্রণালিতে মার্কিন চালকবিহীন সাবমেরিন আটকের দাবি ইরানের ইসরায়েলি বসতির পণ্যে যুক্তরাজ্যের পর এবার ফ্রান্স-কানাডারও নিষেধাজ্ঞা সরকারি চাকরির ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ কমেছে সোনার দাম, বাজারে আজ কত টাকায় বিক্রি হচ্ছে? জাককানইবিতে ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা দিলেন ইউসিবি কর্মকর্তা একীভূত পাঁচ ব্যাংক থেকে দুই দিনে ৬১০ কোটি টাকা তুলে নিলেন গ্রাহকেরা বাঁধনের ওপর হামলায় অভিযুক্ত মনিরুলের বাড়ি তালাবদ্ধ, আত্মগোপনে পরিবার বাঘাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত, শতভাগ সাক্ষরতার আহ্বান

বরগুনায় প্রবাসী বাবার আনা আখরোট খেয়ে ৭ ছাত্রী অসুস্থ

  • আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০৮:২২:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০৮:২২:১৬ পূর্বাহ্ন
বরগুনায় প্রবাসী বাবার আনা আখরোট খেয়ে ৭ ছাত্রী অসুস্থ

বরগুনার আমতলীতে সহপাঠীর প্রবাসী বাবার আনা আখরোট খেয়ে একই শ্রেণির সাত ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 

গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে সান্ধ্যকালীন কোচিং চলাকালে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীরা হলো সপ্তম শ্রেণির এলমা, সামিয়া, মীম, ফাতেমা, তানিয়া, উর্মি ও মরিয়ম।
 

বিদ্যালয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী তার প্রবাসী বাবার বিদেশ থেকে আনা আখরোট বিদ্যালয়ে নিয়ে আসে এবং সহপাঠীদের মধ্যে বিতরণ করে। সে সময় ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী ওই আখরোট খায়। পরে সন্ধ্যায় কোচিং চলার সময় একে একে সাত ছাত্রী অসুস্থ হয়ে পড়ে এবং তাদের শ্বাসকষ্ট শুরু হয়।
 

শিক্ষকেরা অন্য শিক্ষার্থীদের সহযোগিতায় অসুস্থ ছাত্রীদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর রাত পৌনে ১০টার দিকে তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোলাইমান হোসেন জানান, কোচিং শুরু হলে প্রথমে তিন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরে আরও কয়েকজনের উপসর্গ দেখা দিলে মোট সাত ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়।
 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা শুভেন্দু রায় বলেন, শিক্ষার্থীরা শ্বাসকষ্ট, অস্থিরতা ও বমির মতো উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিল। তাদের যথাযথ প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশালে পাঠানো হয়েছে।
 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. হিমেল পাল বলেন, সম্ভবত আখরোট থেকে কোনো ধরনের ফুড পয়জনিংয়ের কারণে এই ঘটনা ঘটেছে। অসুস্থ শিক্ষার্থীদের স্যালাইনসহ প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে