মোঃ আব্দুজ জাহের, বাঘাইছড়ি (রাঙামাটি): রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে বাঘাইছড়ি পৌর মহিলা দলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন পৌর মহিলা দলের সভাপতি আফরোজা আক্তার ডেইজি। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর মহিলা দলের যুগ্ম সম্পাদক নিশান ফানান্না।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা।
এ সময় বাঘাইছড়ি উপজেলা ও পৌর বিএনপি এবং মহিলা দলের প্রায় ৮০ থেকে ৯০ জন নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। তারা মহিলা দলের নেতা-কর্মীদের দলীয় কার্যক্রমে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জানান।
পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে মহিলা দলের নেতা-কর্মী ও সমর্থকরা অংশ নেন।
নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক
