বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভেনিসে হামলার ঘটনায় ইতালির থানায় বাঁধনের মামলা হরমুজ প্রণালিতে মার্কিন চালকবিহীন সাবমেরিন আটকের দাবি ইরানের ইসরায়েলি বসতির পণ্যে যুক্তরাজ্যের পর এবার ফ্রান্স-কানাডারও নিষেধাজ্ঞা সরকারি চাকরির ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ কমেছে সোনার দাম, বাজারে আজ কত টাকায় বিক্রি হচ্ছে? জাককানইবিতে ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা দিলেন ইউসিবি কর্মকর্তা একীভূত পাঁচ ব্যাংক থেকে দুই দিনে ৬১০ কোটি টাকা তুলে নিলেন গ্রাহকেরা বাঁধনের ওপর হামলায় অভিযুক্ত মনিরুলের বাড়ি তালাবদ্ধ, আত্মগোপনে পরিবার বাঘাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত, শতভাগ সাক্ষরতার আহ্বান বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ সুগন্ধি চাল রপ্তানির কোটা অর্ধেক কমাল সরকার, জুড়ে দেওয়া হলো ১০ শর্ত রাজধানীতে কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা ভেনিসে বাঁধনের ওপর হামলা: কাউকে ছাড় দেওয়া হবে না, জানালেন উপদেষ্টা মদ বিক্রিতে রেকর্ড কেরুর, মুনাফা ছাড়াল ২০০ কোটি টাকা ফিলিস্তিনে যুদ্ধাপরাধের ঐতিহাসিক দায় স্বীকারের দাবি, এক বছরেও জবাব দেয়নি ব্রিটেন বৈধ ভিসা থাকার পরেও অবৈধ তকমা লাগিয়ে মালয়েশিয়া থেকে লাশ পাঠালো বাংলাদেশ দূতাবাস শেখ হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাইয়ের শহীদ পরিবারই যথেষ্ট: সারজিস আলম যে ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও ভাতা শিক্ষার মানোন্নয়নে দেবিদ্বারে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ নেত্রকোনায় টানা তৃতীয়বার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুরের খন্দকার শাকের আহমেদ

ভেনিসে হামলার ঘটনায় ইতালির থানায় বাঁধনের মামলা

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ১০:২৭:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ১০:২৮:২৩ পূর্বাহ্ন
ভেনিসে হামলার ঘটনায় ইতালির থানায় বাঁধনের মামলা

ইতালির ভেনিসে হামলা ও লাঞ্ছনার শিকার হওয়ার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভেনিসের পিয়াচ্ছা লে রোমা পুলিশ স্টেশনে গিয়ে তিনি এই মামলা করেন। থানায় প্রায় তিন ঘণ্টা অবস্থান করে তিনি ঘটনার ভিডিও চিত্রসহ যাবতীয় প্রমাণ পুলিশের কাছে হস্তান্তর করেন। এ সময় ইতালিতে বাংলাদেশ দূতাবাসের (মিলান কনস্যুলেট) একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে উপস্থিত ছিল।
 

এর আগে গতকাল দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বাঁধন জানিয়েছিলেন, মামলা না করে তিনি ভেনিস ছাড়বেন না। গত সোমবার রাতের ওই ঘটনার পর ইতালির পুলিশ তাঁকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে বলেও জানান তিনি। বর্তমানে এই অভিনেত্রী ভেনিসেই অবস্থান করছেন। এদিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার সাংবাদিক গোলাম মোর্তোজা এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, বাঁধনের সঙ্গে তাঁর ফোনে বিস্তারিত কথা হয়েছে। তিনি জানান, বাঁধন তিন হামলাকারীর নামে মামলা করেছেন। ইতালির মূলধারার গণমাধ্যমেও বাঁধনকে হেনস্তার খবর প্রকাশিত হয়েছে।
 

গোলাম মোর্তোজা আরও জানান, ভেনিস চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষও বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে। বাঁধন উৎসবের আমন্ত্রিত অতিথি হওয়ায় আয়োজকদের পক্ষ থেকেও হামলার বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। উৎসব কর্তৃপক্ষ বাঁধনকে তাঁর ইচ্ছামতো আরও কয়েক দিন ভেনিসে থাকার সুযোগ দিয়েছে এবং সার্বিক নিরাপত্তার আশ্বাস দিয়েছে। উৎসব শেষে বাঁধনের ঢাকায় ফেরার কথা রয়েছে। তবে পরবর্তী সময়ে মামলার সাক্ষ্য দেওয়ার প্রয়োজনে ডাকলে তিনি আবারও ভেনিসে যাবেন বলে পুলিশকে নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত সোমবার রাতে ভেনিসে অবস্থানকালে কয়েকজন প্রবাসীর হাতে লাঞ্ছিত হন এই অভিনেত্রী, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ভেনিসে হামলার ঘটনায় ইতালির থানায় বাঁধনের মামলা

ভেনিসে হামলার ঘটনায় ইতালির থানায় বাঁধনের মামলা