বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভেনিসে হামলার ঘটনায় ইতালির থানায় বাঁধনের মামলা হরমুজ প্রণালিতে মার্কিন চালকবিহীন সাবমেরিন আটকের দাবি ইরানের ইসরায়েলি বসতির পণ্যে যুক্তরাজ্যের পর এবার ফ্রান্স-কানাডারও নিষেধাজ্ঞা সরকারি চাকরির ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ কমেছে সোনার দাম, বাজারে আজ কত টাকায় বিক্রি হচ্ছে? জাককানইবিতে ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা দিলেন ইউসিবি কর্মকর্তা একীভূত পাঁচ ব্যাংক থেকে দুই দিনে ৬১০ কোটি টাকা তুলে নিলেন গ্রাহকেরা বাঁধনের ওপর হামলায় অভিযুক্ত মনিরুলের বাড়ি তালাবদ্ধ, আত্মগোপনে পরিবার বাঘাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত, শতভাগ সাক্ষরতার আহ্বান বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ সুগন্ধি চাল রপ্তানির কোটা অর্ধেক কমাল সরকার, জুড়ে দেওয়া হলো ১০ শর্ত রাজধানীতে কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা ভেনিসে বাঁধনের ওপর হামলা: কাউকে ছাড় দেওয়া হবে না, জানালেন উপদেষ্টা মদ বিক্রিতে রেকর্ড কেরুর, মুনাফা ছাড়াল ২০০ কোটি টাকা ফিলিস্তিনে যুদ্ধাপরাধের ঐতিহাসিক দায় স্বীকারের দাবি, এক বছরেও জবাব দেয়নি ব্রিটেন বৈধ ভিসা থাকার পরেও অবৈধ তকমা লাগিয়ে মালয়েশিয়া থেকে লাশ পাঠালো বাংলাদেশ দূতাবাস শেখ হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাইয়ের শহীদ পরিবারই যথেষ্ট: সারজিস আলম যে ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও ভাতা শিক্ষার মানোন্নয়নে দেবিদ্বারে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ নেত্রকোনায় টানা তৃতীয়বার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুরের খন্দকার শাকের আহমেদ

হরমুজ প্রণালিতে মার্কিন চালকবিহীন সাবমেরিন আটকের দাবি ইরানের

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ১০:২৩:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ১০:২৩:০৮ পূর্বাহ্ন
হরমুজ প্রণালিতে মার্কিন চালকবিহীন সাবমেরিন আটকের দাবি ইরানের

হরমুজ প্রণালির প্রবেশমুখে যুক্তরাষ্ট্রের একটি চালকবিহীন সাবমেরিন বা আন্ডারওয়াটার ড্রোন আটকের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গতকাল মঙ্গলবার ইরানের বিপ্লবী গার্ডের নৌবাহিনী এ দাবি করে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আটক করা সাবমেরিনটি ক্যালিফোর্নিয়াভিত্তিক মার্কিন প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যান্ডুরিলের তৈরি ‘ডাইভ-এলডি’ মডেলের একটি বড় আকারের স্বয়ংক্রিয় মানববিহীন নৌযান।
 

অ্যান্ডুরিলের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ১৯ ফুট বা ৫ দশমিক ৮ মিটার দীর্ঘ ডাইভ-এলডি সাবমেরিনটি মূলত পানির নিচের মাইন শনাক্ত ও নিষ্ক্রিয় করা, সমুদ্রতলের মানচিত্র তৈরি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং কেব্‌ল ও পাইপলাইনের মতো অবকাঠামো পরিদর্শনের কাজে ব্যবহৃত হয়। এটি ঘাঁটিতে না ফিরে সর্বোচ্চ ১০ দিন পর্যন্ত অভিযান পরিচালনা করতে পারে এবং প্রায় ৬ হাজার মিটার বা ১৯ হাজার ৭০০ ফুট গভীরে ডুব দিতে সক্ষম। মার্কিন সামরিক সংবাদমাধ্যম ডিফেন্সস্কুপের ২০২৪ সালের একটি প্রতিবেদন অনুযায়ী, প্রতিটি ডাইভ-এলডি সাবমেরিনের দাম প্রায় ২৫ লাখ মার্কিন ডলার। সাম্প্রতিক বছরগুলোতে নাবিকদের ঝুঁকিমুক্ত রেখে তুলনামূলক কম খরচে নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রতিপক্ষের যুদ্ধজাহাজ শনাক্ত করতে এ ধরনের চালকবিহীন নৌযানে বড় বিনিয়োগ করছে যুক্তরাষ্ট্র।
 

এদিকে ইরানের বিপ্লবী গার্ডের নৌবাহিনী এক বিবৃতিতে আটক হওয়া সাবমেরিনটিকে অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত ও মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে আধুনিক সাবমেরিনগুলোর একটি হিসেবে দাবি করলেও মার্কিন প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) বিষয়টি নিয়ে খুব একটা উদ্বেগ প্রকাশ করেনি। পেন্টাগনের এক মুখপাত্র জানান, এক দিনেরও বেশি সময় আগে পানিসীমা পর্যবেক্ষণের কাজে নিয়োজিত একটি মানববিহীন সাবমেরিনে ত্রুটি দেখা দিয়েছিল। পেন্টাগনের দাবি, এটি পুরোনো মডেলের একটি সাবমেরিন, যাতে কোনো সংবেদনশীল তথ্য সংগ্রহের সক্ষমতা কিংবা কোনো শ্রেণিবদ্ধ সোনার বা রাডার সরঞ্জাম ছিল না। অন্যদিকে নির্মাতা প্রতিষ্ঠান অ্যান্ডুরিলও সাবমেরিন হারানোর বিষয়টি নিশ্চিত করে এর গুরুত্ব কমিয়ে দেখিয়েছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, ডাইভ-এলডি শুরু থেকেই ঝুঁকিপূর্ণ পরিবেশে পরিচালনার জন্য তৈরি করা হয়েছে। ফলে এটি হারিয়ে যাওয়ার সম্ভাবনাও পরিচালনাগত পরিকল্পনার অংশ হিসেবেই বিবেচনা করা হয়।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভেনিসে হামলার ঘটনায় ইতালির থানায় বাঁধনের মামলা

ভেনিসে হামলার ঘটনায় ইতালির থানায় বাঁধনের মামলা