বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভেনিসে হামলার ঘটনায় ইতালির থানায় বাঁধনের মামলা হরমুজ প্রণালিতে মার্কিন চালকবিহীন সাবমেরিন আটকের দাবি ইরানের ইসরায়েলি বসতির পণ্যে যুক্তরাজ্যের পর এবার ফ্রান্স-কানাডারও নিষেধাজ্ঞা সরকারি চাকরির ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ কমেছে সোনার দাম, বাজারে আজ কত টাকায় বিক্রি হচ্ছে? জাককানইবিতে ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা দিলেন ইউসিবি কর্মকর্তা একীভূত পাঁচ ব্যাংক থেকে দুই দিনে ৬১০ কোটি টাকা তুলে নিলেন গ্রাহকেরা বাঁধনের ওপর হামলায় অভিযুক্ত মনিরুলের বাড়ি তালাবদ্ধ, আত্মগোপনে পরিবার বাঘাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত, শতভাগ সাক্ষরতার আহ্বান বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ সুগন্ধি চাল রপ্তানির কোটা অর্ধেক কমাল সরকার, জুড়ে দেওয়া হলো ১০ শর্ত রাজধানীতে কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা ভেনিসে বাঁধনের ওপর হামলা: কাউকে ছাড় দেওয়া হবে না, জানালেন উপদেষ্টা মদ বিক্রিতে রেকর্ড কেরুর, মুনাফা ছাড়াল ২০০ কোটি টাকা ফিলিস্তিনে যুদ্ধাপরাধের ঐতিহাসিক দায় স্বীকারের দাবি, এক বছরেও জবাব দেয়নি ব্রিটেন বৈধ ভিসা থাকার পরেও অবৈধ তকমা লাগিয়ে মালয়েশিয়া থেকে লাশ পাঠালো বাংলাদেশ দূতাবাস শেখ হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাইয়ের শহীদ পরিবারই যথেষ্ট: সারজিস আলম যে ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও ভাতা শিক্ষার মানোন্নয়নে দেবিদ্বারে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ নেত্রকোনায় টানা তৃতীয়বার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুরের খন্দকার শাকের আহমেদ

ইসরায়েলি বসতির পণ্যে যুক্তরাজ্যের পর এবার ফ্রান্স-কানাডারও নিষেধাজ্ঞা

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ০৯:৪২:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ০৯:৪২:২৪ পূর্বাহ্ন
ইসরায়েলি বসতির পণ্যে যুক্তরাজ্যের পর এবার ফ্রান্স-কানাডারও নিষেধাজ্ঞা

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের নতুন অবৈধ বসতি থেকে পণ্য আমদানিতে যুক্তরাজ্যের পর এবার নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে ইউরোপের প্রভাবশালী দেশ ফ্রান্স ও জি-সেভেনভুক্ত দেশ কানাডা। গতকাল মঙ্গলবার যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা জানিয়েছে, পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলো থেকে পণ্য আমদানি বন্ধে তারা নিজ নিজ দেশে পদক্ষেপ নেবে। বসতিগুলোর সম্প্রসারণ ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে বসতি স্থাপনকারীদের সহিংসতা বাড়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এই তিনটি দেশের পাশাপাশি আরও কয়েকটি দেশ বসতিগুলো থেকে পণ্যের বাণিজ্যে নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ আরোপের উদ্যোগে যুক্ত হয়েছে। সব মিলিয়ে মোট ১২টি দেশ পশ্চিম তীরে আন্তর্জাতিক আইনে অবৈধ হিসেবে বিবেচিত ইসরায়েলি বসতিগুলোর পণ্যের বাণিজ্য সীমিত করার বিষয়ে একমত হয়েছে।
 

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো এ বিষয়ে বলেন, পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ ‘উন্মত্ত পর্যায়ে’ পৌঁছেছে এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে বসতি স্থাপনকারীদের সহিংসতা বেড়েছে। এসব কারণেই ফ্রান্স বাণিজ্য বন্ধের এই উদ্যোগ নিয়েছে। কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনান্দ জানান, ইসরায়েলি বসতিগুলোর সম্প্রসারণ দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে, তাই এই নিষেধাজ্ঞার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়ে বলেছেন, অন্যায় ও দুর্ভোগের বিষয়ে শুধু সমালোচনা না করে এখন পদক্ষেপ নেওয়ার সময় এসেছে।
 

এসব পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার গতকাল মঙ্গলবার বলেন, এসব পদক্ষেপের জবাবে পূর্ব জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করা হবে। একই সঙ্গে গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একটি সমন্বয় মিশনে ব্রিটেন আর অংশ নেবে না বলেও জানান তিনি। সাম্প্রতিক বছরগুলোতে গাজা যুদ্ধ, পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনিদের ওপর হামলার জেরে ব্রিটেনের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ক্রমেই উত্তেজনাময় হয়ে উঠেছে।
 

ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র অবশ্য এই নিষেধাজ্ঞার পথে হাঁটছে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মন্তব্য করেছেন, এসব নিষেধাজ্ঞা পশ্চিম তীরের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। ওয়াশিংটন নিজে ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে কোনো নিষেধাজ্ঞা দেবে না বলেও তিনি জানিয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভেনিসে হামলার ঘটনায় ইতালির থানায় বাঁধনের মামলা

ভেনিসে হামলার ঘটনায় ইতালির থানায় বাঁধনের মামলা