বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভেনিসে হামলার ঘটনায় ইতালির থানায় বাঁধনের মামলা হরমুজ প্রণালিতে মার্কিন চালকবিহীন সাবমেরিন আটকের দাবি ইরানের ইসরায়েলি বসতির পণ্যে যুক্তরাজ্যের পর এবার ফ্রান্স-কানাডারও নিষেধাজ্ঞা সরকারি চাকরির ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ কমেছে সোনার দাম, বাজারে আজ কত টাকায় বিক্রি হচ্ছে? জাককানইবিতে ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা দিলেন ইউসিবি কর্মকর্তা একীভূত পাঁচ ব্যাংক থেকে দুই দিনে ৬১০ কোটি টাকা তুলে নিলেন গ্রাহকেরা বাঁধনের ওপর হামলায় অভিযুক্ত মনিরুলের বাড়ি তালাবদ্ধ, আত্মগোপনে পরিবার বাঘাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত, শতভাগ সাক্ষরতার আহ্বান বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ সুগন্ধি চাল রপ্তানির কোটা অর্ধেক কমাল সরকার, জুড়ে দেওয়া হলো ১০ শর্ত রাজধানীতে কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা ভেনিসে বাঁধনের ওপর হামলা: কাউকে ছাড় দেওয়া হবে না, জানালেন উপদেষ্টা মদ বিক্রিতে রেকর্ড কেরুর, মুনাফা ছাড়াল ২০০ কোটি টাকা ফিলিস্তিনে যুদ্ধাপরাধের ঐতিহাসিক দায় স্বীকারের দাবি, এক বছরেও জবাব দেয়নি ব্রিটেন বৈধ ভিসা থাকার পরেও অবৈধ তকমা লাগিয়ে মালয়েশিয়া থেকে লাশ পাঠালো বাংলাদেশ দূতাবাস শেখ হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাইয়ের শহীদ পরিবারই যথেষ্ট: সারজিস আলম যে ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও ভাতা শিক্ষার মানোন্নয়নে দেবিদ্বারে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ নেত্রকোনায় টানা তৃতীয়বার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুরের খন্দকার শাকের আহমেদ

জাককানইবিতে ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা দিলেন ইউসিবি কর্মকর্তা

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ০৯:২৬:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ০৯:২৬:৪১ পূর্বাহ্ন
জাককানইবিতে ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা দিলেন ইউসিবি কর্মকর্তা
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও করপোরেট জগতে প্রবেশের প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ইউসিবি ক্যারিয়ার কানেক্ট’ শীর্ষক সেমিনার। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির উদ্যোগে এবং জাককানইবি স্কিল ডেভেলপমেন্ট ক্লাব (জেকেকেএনআইইউ-এসডিসি) ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত কেন্দ্রীয় গ্রন্থাগারের নবযুগ অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, পরিবহন প্রশাসক আহমেদ শাকিল হাশমি, ছাত্র পরামর্শ ও দিকনির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, সহকারী প্রক্টর মোহাম্মদ তরিকুল ইসলাম জনি, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মো. তারিকুল ইসলাম এবং সহকারী অধ্যাপক কাজী সাইফুর রহমান।

মূল বক্তা হিসেবে বক্তব্য দেন ইউসিবি পিএলসির হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট ডিভিশনের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট তাহসিন জালিল চৌধুরী। তিনি করপোরেট জগতের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি ক্যারিয়ার গড়ার কৌশল, প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্বগুণ, ক্যারিয়ার পরিকল্পনা ও চাকরির প্রস্তুতি বিষয়ে দিকনির্দেশনা দেন। বর্তমান চাকরির বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরিতে যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা ও পেশাদার মনোভাবের গুরুত্বও তুলে ধরেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বর্তমান কর্মক্ষেত্রে সফল হতে একাডেমিক জ্ঞানের পাশাপাশি যোগাযোগ দক্ষতা, নেতৃত্বগুণ ও পেশাগত সক্ষমতা অর্জন অত্যন্ত জরুরি। তিনি শিক্ষার্থীদের সময়ের চাহিদা অনুযায়ী নিজেদের দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানান এবং ক্যারিয়ার পরিকল্পনায় সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য আরও প্রস্তুত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বক্তারা একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রয়োজনীয় পেশাগত দক্ষতা অর্জন ও কর্মজীবনের জন্য আগাম প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজনের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর পর্ব, যেখানে ক্যারিয়ার পরিকল্পনা, ব্যাংকিং খাতে চাকরির প্রস্তুতি ও করপোরেট কর্মপরিবেশ নিয়ে প্রশ্ন করেন শিক্ষার্থীরা। অংশগ্রহণকারীদের জন্য ছিল বিশেষ স্ন্যাক্স ও গুডিস ব্যাগের ব্যবস্থাও।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ভেনিসে হামলার ঘটনায় ইতালির থানায় বাঁধনের মামলা

ভেনিসে হামলার ঘটনায় ইতালির থানায় বাঁধনের মামলা