বুধবার, ২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেটফ্লিক্সে বড় রদবদল, চাকরি হারালেন চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন কড়া নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান মুম্বাইয়ের পূজামণ্ডপে খাঁটি বাঙালি সাজে চমকে দিলেন আলিয়া যুব উন্নয়নের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার মক্কায় বাংলাদেশিদের মৃত্যুদণ্ড নিয়ে ছড়ানো ভিডিওর সত্যতা নাকচ করল সৌদি সংবাদমাধ্যম বন্ধ হচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার ফ্রান্সে বিক্ষোভ দমনে মাঠে নামছে সেনাবাহিনী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব খিলক্ষেতে অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান, নারীসহ আটক ৮৪ চলতি মাসেই এইচএসসির ফল, সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব: প্রধানমন্ত্রী দেশজুড়ে কিশোর গ্যাংয়ের লাগাম টানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন পদক্ষেপ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে রায়ের কপি চাইল ঢাকা নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ ইয়েমেনে সামরিক প্রশিক্ষণশিবিরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫৩ সেনা সরকারপ্রধান হিসেবে প্রথমবার রাজশাহী সফরে তারেক রহমান, প্রত্যাশায় উত্তরাঞ্চল ১৬৯০ ইবতেদায়ি শিক্ষকের অনুদান ছাড় দেওয়ার দাবি জামালপুরে ইয়াবাসহ ধরা পড়া সেই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার মঙ্গলবার থেকে ৫ দিনের দুর্গাপূজার লম্বা ছুটি শুরু, পাবেন না যারা দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন

৬ দফা দাবিতে শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে ১১ দলের লংমার্চ শুরু

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৬ ০৮:০৪:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৬ ০৮:০৪:৪৭ পূর্বাহ্ন
৬ দফা দাবিতে শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে ১১ দলের লংমার্চ শুরু

গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে আজ শনিবার ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। সকালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়।

 

দলীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৭টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শাপলা চত্বরে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেন। সমাবেশ শেষে সকাল ৮টায় প্রায় দেড় হাজার গাড়ির বিশাল বহর নিয়ে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চ শুরু হওয়ার কথা রয়েছে। পূর্বনির্ধারিত নেতা-কর্মীরাই শুধু নির্ধারিত গাড়িতে করে এই লংমার্চে অংশ নিচ্ছেন।

 

আয়োজক সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, যাত্রাপথে মোট চারটি পথসভা অনুষ্ঠিত হবে। লংমার্চের প্রথম পথসভা হবে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজের কাছে ট্রাকস্ট্যান্ডে। এরপর কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও চট্টগ্রামের মিরসরাইয়ে পথসভা হবে। লংমার্চে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি এসব পথসভায় বক্তব্য দেবেন ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা। সবশেষ আজ সন্ধ্যায় চট্টগ্রামের লালদীঘি ময়দানে বিশাল সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হবে।


১১ দলের এই লংমার্চ ও কর্মসূচির পেছনে মূলত ছয়টি প্রধান দাবি রয়েছে। দাবিগুলো হলো:
 

  • গণভোটের রায় বাস্তবায়ন করা।

  • জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করা।

  • বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারসংকট নিরসন।

  • নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা।

  • দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো।

  • সব ক্ষেত্রে সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।

 

গত ৬ আগস্ট রাজধানীর মুক্তাঙ্গনে বিভিন্ন দাবিতে ১১ দলের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখান থেকেই চার বিভাগে লংমার্চের এই কর্মসূচি ঘোষণা করেছিলেন ডা. শফিকুর রহমান। আজকের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পর পর্যায়ক্রমে ১৯ সেপ্টেম্বর রংপুর, ৩১ অক্টোবর খুলনা-কুষ্টিয়া এবং ২১ নভেম্বর ট্রেনযোগে সিলেট মহানগর অভিমুখে লংমার্চ পালিত হবে। সব শেষে আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
নেটফ্লিক্সে বড় রদবদল, চাকরি হারালেন চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন

নেটফ্লিক্সে বড় রদবদল, চাকরি হারালেন চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন