রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়ির পশ্চিম মুসলিম ব্লকে শিক্ষার মানোন্নয়ন ও মাদক নির্মূলে আলোচনা সভা জ্বালানি সংকটে ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চ করে কোনো লাভ নেই: ডিএসসিসির প্রশাসক বিএনপি সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করেছে: ডা. শফিকুর রহমান দেবিদ্বারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ স্বর্ণ সরিয়ে নিচ্ছে ইউরোপের দেশগুলো, নেপথ্যে কী? মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ বিদেশি কর্মী আটক বিয়ে করলেন চাকসু ভিপি ইব্রাহিম উত্তরবঙ্গের প্রথম গ্যাসক্ষেত্র পাবনায়, মোবারকপুরে কূপ খনন শিগগিরই ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প ৬ দফা দাবিতে শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে ১১ দলের লংমার্চ শুরু মাথায় ‘বার্থডে টুপি’, জোড়া কেক কেটে মহিষের চতুর্থ জন্মদিন উদ্‌যাপন মুসলিম পরিচয়ে ২ নারী সাংবাদিককে থানায় আটকে পিটুনির অভিযোগ জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী

মাথায় ‘বার্থডে টুপি’, জোড়া কেক কেটে মহিষের চতুর্থ জন্মদিন উদ্‌যাপন

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৬ ০৯:৩৪:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৬ ০৯:৩৪:২৭ অপরাহ্ন
মাথায় ‘বার্থডে টুপি’, জোড়া কেক কেটে মহিষের চতুর্থ জন্মদিন উদ্‌যাপন

পোষা প্রাণীর প্রতি মানুষের ভালোবাসার নানা নজির প্রায়ই চোখে পড়ে। তবে এবার পোষা মহিষের জন্মদিন ঘটা করে উদ্‌যাপনের একটি বিরল ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যে।
 

রাজ্যের বলিয়া জেলার বাসিন্দা রাজেশ কুমার ভার্মা তাঁর আদরের পোষা মহিষ ‘বাসন্তী’র চতুর্থ জন্মদিন উপলক্ষে এই ব্যতিক্রমী আয়োজন করেন। কেক, বেলুন ও জন্মদিনের টুপি দিয়ে সাজানো হয়েছিল পুরো অনুষ্ঠান।

 

বাসন্তীর জন্মদিন উপলক্ষে একটি নির্দিষ্ট স্থান রঙিন বেলুন দিয়ে উৎসবমুখর পরিবেশে সাজানো হয়। সামনের টেবিলে রাখা হয় দুটি কেক। জন্মদিনের বিশেষ আকর্ষণ হিসেবে মহিষটির মাথায় পরিয়ে দেওয়া হয় ‘হ্যাপি বার্থডে’ লেখা টুপি এবং গলায় পরানো হয় দৃষ্টিনন্দন ফুলের মালা।
 

গ্রামবাসীদের উপস্থিতিতে রীতিমতো উৎসবের আমেজে কেক কাটার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত সবাই হাততালি দিয়ে ‘হ্যাপি বার্থডে বাসন্তী’ বলে শুভেচ্ছা জানান। উৎসব শেষে আমন্ত্রিত অতিথিরা আদর করে বাসন্তীকে কলা ও কেক খাওয়ান।

 

মহিষের জন্মদিন উদ্‌যাপনের এই মিষ্টি ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নেটিজেনরা পোষা প্রাণীর প্রতি রাজেশের এমন নিঃস্বার্থ ভালোবাসা এবং তাদের চমৎকার বন্ধনের ব্যাপক প্রশংসা করছেন। অনেকেই মন্তব্য করেছেন, প্রাণীদের প্রতি মানুষের এমন ভালোবাসা সত্যিই অনুপ্রেরণাদায়ক।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
বাঘাইছড়ির পশ্চিম মুসলিম ব্লকে শিক্ষার মানোন্নয়ন ও মাদক নির্মূলে আলোচনা সভা

বাঘাইছড়ির পশ্চিম মুসলিম ব্লকে শিক্ষার মানোন্নয়ন ও মাদক নির্মূলে আলোচনা সভা