শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাথায় ‘বার্থডে টুপি’, জোড়া কেক কেটে মহিষের চতুর্থ জন্মদিন উদ্‌যাপন মুসলিম পরিচয়ে ২ নারী সাংবাদিককে থানায় আটকে পিটুনির অভিযোগ জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস

তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৬ ০৭:৫১:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৬ ০৭:৫১:১২ অপরাহ্ন
তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি
মোঃ মাসুদ রানা  (কুমিল্লা) : কুমিল্লার তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করে কুমিল্লা উত্তর জেলা বিএনপি।

বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১টায় তিতাস উপজেলা দড়িকান্দি ব্রিজের নিচে তিতাস নদীতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম চেয়ারম্যান।

কর্মসূচিতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা তিতাস নদীতে অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সী, কুমিল্লা উত্তর জেলা জাসাসের সাধারণ সম্পাদক এসএম মিজান, তিতাস উপজেলা বিএনপির সাবেক সভাপতি সালাউদ্দিন সরকার, তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম, তিতাস উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নজরুল মোল্লা, তিতাস উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলী হোসেন মোল্লা, তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফারুক ভূঁইয়া, তিতাস উপজেলার কৃষক দলের সভাপতি দেলোয়ার মেম্বার, তিতাস উপজেলা ছাত্রদলের সভাপতি ফাহিম সরকার, দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহিউদ্দিন সরকার, দাউদকান্দি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল বাছেদ, দাউদকান্দি উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সালমান হাসান রাজু, গৌরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আখতারুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক ইসমাইল সদাগর ও সাংগঠনিক সম্পাদক মনির হোসেনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং জলজ সম্পদ সংরক্ষণের বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা নদী ও জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মাথায় ‘বার্থডে টুপি’, জোড়া কেক কেটে মহিষের চতুর্থ জন্মদিন উদ্‌যাপন

মাথায় ‘বার্থডে টুপি’, জোড়া কেক কেটে মহিষের চতুর্থ জন্মদিন উদ্‌যাপন