রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ডামি নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে চিরস্থায়ী গোরস্থানে পাঠিয়েছিলেন হাসিনা: রিজভী ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা দেখতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী মুসলিমবিদ্বেষী স্লোগান: স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করল ফিফা কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের প্রাণহানি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সশস্ত্র গোষ্ঠীর নেতা হলেন ইরাকের উপপ্রধানমন্ত্রী দেশজুড়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে মহাষষ্ঠী পূজা নতুন পে-স্কেল পেতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এমপিওভুক্ত শিক্ষকদের নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ সিরাজগঞ্জে অস্ত্রের মুখে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩ কুমিল্লা সীমান্তে বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ জাবিপ্রবিতে ‘রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড’: ব্যবসায় প্রশাসন অনুষদে পুরস্কৃত তিন শিক্ষক দুর্গোৎসব উপলক্ষে সাজেকে ৬ দিনের জন্য সড়ক অবরোধ স্থগিত বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া, নিয়োগ প্রক্রিয়ার ঘোষণা মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব সেই আলোচিত ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন মেহজাবীন বিশ্ববাজারে দীর্ঘস্থায়ী ডিজেল সংকটের সতর্কতা, বাড়বে মূল্যস্ফীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আপস নয়, দাবি আদায়ে অনড় ইরান জাতীয় গ্রিডে যুক্ত হতে পুরোপুরি প্রস্তুত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৬ ০৮:২৯:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৬ ০৮:২৯:৪৭ পূর্বাহ্ন
ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার জেরে উপসাগরীয় আরব দেশ কুয়েতে নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে এই হামলা চালানো হয়। কুয়েতের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এসব হামলা প্রতিহত করার চেষ্টা করছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, বাংলাদেশ সময় আজ সকাল সাড়ে সাতটার দিকে কুয়েতের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ‘ইরানের ন্যাক্কারজনক হামলার পর কুয়েতের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এই মুহূর্তে শত্রুদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করছে।’

 

হামলা প্রতিহত করার সময় আকাশে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ হতে পারে জানিয়ে নাগরিকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে কুয়েতি সেনাবাহিনী। বিবৃতিতে বলা হয়, ‘যেকোনো ধরনের বিস্ফোরণের শব্দ এসব হামলা প্রতিহতের কারণে হতে পারে। সবাইকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া নিরাপত্তা নির্দেশনা মেনে নিরাপদ স্থানে অবস্থান করার অনুরোধ জানানো হচ্ছে।’

 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে ইরানের উপকূলীয় বিভিন্ন স্থানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা মার্কিন সামরিক অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে তেহরান। তারা কুয়েত, জর্ডান ও ইরাকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে। গতকাল বুধবার রাতে মার্কিন বাহিনীর তরফ থেকে নতুন করে কোনো হামলার খবর পাওয়া না গেলেও আজ সকালে কুয়েতে ফের এই হামলা চালাল ইরান।

 


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার