বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ফ্ল্যাট প্রতারণার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার সেই হরিদাস নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদাকে সাদা দল ও ইউট্যাবের অভিনন্দন

মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৬ ০৮:২৬:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৬ ০৮:২৬:১৮ পূর্বাহ্ন
মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন

জাতীয় দল থেকে লিওনেল মেসির অবসরের পর তাঁকে বিশেষ সম্মান জানাতে অভিনব এক উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আগামী সপ্তাহান্তে দেশটির সব পর্যায়ের ফুটবল ম্যাচের প্রথমার্ধের দশম মিনিটে খেলা এক মিনিটের জন্য বন্ধ রেখে এই কিংবদন্তিকে করতালি দিয়ে সম্মান জানানো হবে।
 

গতকাল বুধবার এক আনুষ্ঠানিক নির্দেশনায় এএফএ এই কর্মসূচির কথা জানিয়েছে।

 

এএফএ জানিয়েছে, কেবল পুরুষ ও নারী ফুটবলই নয়, ফুটসাল ও বিচ সকারের সব বিভাগের ম্যাচেই এই কর্মসূচি পালন করা হবে। কোপা আর্জেন্টিনায় ভেলেজ সার্সফিল্ড ও বোকা জুনিয়র্সের মধ্যকার ম্যাচেও একইভাবে মেসিকে সম্মান জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া যেসব স্টেডিয়ামে বড় পর্দা রয়েছে, সেখানে ম্যাচ শুরুর আগে এএফএর তৈরি বিশেষ একটি ভিডিওচিত্রও দেখানো হবে।
 

মাঠে খেলোয়াড় ও কর্মকর্তাদের পাশাপাশি গ্যালারির দর্শকদেরও এই করতালিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে আর্জেন্টিনার ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি। ধারণা করা হচ্ছে, এদিন পতাকা, গান ও স্লোগানের মাধ্যমে সমর্থকেরা তাঁদের প্রিয় তারকার প্রতি ভালোবাসা প্রকাশ করবেন।

 

সম্মান জানানোর জন্য ম্যাচের দশম মিনিট বেছে নেওয়ার মূল কারণ হলো মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সি। আর্জেন্টিনার হয়ে নিজের দীর্ঘ ক্যারিয়ারের অধিকাংশ সময় এই ১০ নম্বর জার্সিতেই মাঠ মাতিয়েছেন তিনি। তাই ১০ নম্বর জার্সির প্রতি শ্রদ্ধা জানাতেই এই সময়টিকে বেছে নেওয়া হয়েছে।

 

গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন চিঠির মাধ্যমে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ৩৯ বছর বয়সী মেসি। আকাশি-সাদা জার্সিতে ২১ বছরের দীর্ঘ পথচলায় রেকর্ড ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন তিনি।
 

নিজের দেশে মেসির আনুষ্ঠানিক কোনো বিদায়ী ম্যাচ আয়োজিত হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে মাঠের সেই আনুষ্ঠানিক বিদায়ের আগেই আর্জেন্টিনার সর্বস্তরের ফুটবল একযোগে সম্মান জানাতে যাচ্ছে তাদের প্রিয় ‘নম্বর টেন’কে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী

উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী