রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ডামি নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে চিরস্থায়ী গোরস্থানে পাঠিয়েছিলেন হাসিনা: রিজভী ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা দেখতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী মুসলিমবিদ্বেষী স্লোগান: স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করল ফিফা কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের প্রাণহানি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সশস্ত্র গোষ্ঠীর নেতা হলেন ইরাকের উপপ্রধানমন্ত্রী দেশজুড়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে মহাষষ্ঠী পূজা নতুন পে-স্কেল পেতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এমপিওভুক্ত শিক্ষকদের নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ সিরাজগঞ্জে অস্ত্রের মুখে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩ কুমিল্লা সীমান্তে বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ জাবিপ্রবিতে ‘রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড’: ব্যবসায় প্রশাসন অনুষদে পুরস্কৃত তিন শিক্ষক দুর্গোৎসব উপলক্ষে সাজেকে ৬ দিনের জন্য সড়ক অবরোধ স্থগিত বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া, নিয়োগ প্রক্রিয়ার ঘোষণা মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব সেই আলোচিত ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন মেহজাবীন বিশ্ববাজারে দীর্ঘস্থায়ী ডিজেল সংকটের সতর্কতা, বাড়বে মূল্যস্ফীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আপস নয়, দাবি আদায়ে অনড় ইরান জাতীয় গ্রিডে যুক্ত হতে পুরোপুরি প্রস্তুত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৬ ০৮:২৪:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৬ ০৮:২৪:২৬ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বর্তমান প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর)। ২০০৮ সালের এই দিনে দীর্ঘ ৫৫৪ দিনের বন্দিদশা থেকে মুক্তি পেয়েছিলেন তিনি। দিনটিকে কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

 

২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের (ওয়ান-ইলেভেন) সময় ৭ মার্চ ভোররাতে তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে তাঁর বাসা থেকে তুলে নেওয়া হয়। এরপর তাঁকে দীর্ঘ ৫৫৪ দিন কারাবন্দী থাকতে হয়। দলের পক্ষ থেকে অভিযোগ রয়েছে, কারাগারে রিমান্ডের নামে তাঁর ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছিল। নিষ্ঠুর সেই নির্যাতনে তাঁর মেরুদণ্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। একপর্যায়ে মুমূর্ষু অবস্থায় তাঁকে রাজধানীর তৎকালীন পিজি হাসপাতালে (বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) ভর্তি করা হয়।

 

আইনি লড়াইয়ের একপর্যায়ে সব কটি মামলায় জামিন পেলে ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই কারামুক্ত হন তারেক রহমান।
 

এরপরই শুরু হয় তাঁর দীর্ঘ নির্বাসিত জীবন। উচ্চ আদালতের নির্দেশে উন্নত চিকিৎসার জন্য কারামুক্তির পরপরই তাঁকে লন্ডনে নেওয়া হয়। সে সময় তাঁর সঙ্গে দেশ ছাড়েন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র কন্যা জাইমা রহমান। দীর্ঘ প্রায় দুই দশক প্রবাসে চিকিৎসা ও রাজনৈতিক নির্বাসন শেষে দেশে ফিরে বর্তমানে তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার