বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ফ্ল্যাট প্রতারণার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার সেই হরিদাস নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদাকে সাদা দল ও ইউট্যাবের অভিনন্দন ত্বক পরিষ্কারে ফেসওয়াশ ও ক্লিনজার: জেনে নিন সঠিক ব্যবহারের নিয়ম মক্কা জোটে যুক্ত হতে পারবে নতুন দেশ, তবে মানতে হবে শর্ত সাড়ে সাত বছর পর ডাকসুর জিএস ঘোষিত হলেন রাশেদ খাঁন লোডশেডিং কমাতে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: ডা. জাহেদ উর রহমান কঠোরভাবে আঘাত করব’, জর্ডানে হামলার জেরে ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি আকাশি-সাদা জার্সিতে আর দেখা যাবে না মেসিকে, চোখের জলে ভাসছে আর্জেন্টিনা জিয়া ও খালেদার সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা, ৪৮ বছরে বিএনপি বিশেষ সুবিধায় ১৫ বছরের জন্য খেলাপি ঋণ পুনঃতফসিলের সুযোগ বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়ে মন্ত্রিসভায় আলোচনা: মন্ত্রিপরিষদ সচিব ৫ সেপ্টেম্বরের লংমার্চে বাধা দিলে প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু

  • আপলোড সময় : ০২-০৯-২০২৬ ১০:৪৪:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৬ ১০:৪৪:১৪ পূর্বাহ্ন
ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা ও বৈশ্বিক নিরাপত্তার উদ্বেগের কথা উল্লেখ করে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ পেরু। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আঞ্চলিক শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 

পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইরান মধ্যপ্রাচ্যে সহিংসতা ও সংঘাত বাড়িয়ে তুলছে বলে তারা মনে করে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগও তুলেছে পেরুর রাজধানী লিমা।

 

পেরু বিশেষভাবে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধার বিষয়টি উল্লেখ করেছে। দেশটির দাবি, ২০২৬ সালের মার্চ মাস থেকে ওই গুরুত্বপূর্ণ নৌপথে চলাচলে বিঘ্ন ঘটায় আন্তর্জাতিক বাণিজ্য চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর নেতিবাচক প্রভাব জ্বালানি তেলের দাম এবং বিশ্বব্যাপী সরবরাহব্যবস্থার ওপরও পড়তে পারে বলে উদ্বেগ জানিয়েছে দেশটি।

 

ইরানের অভ্যন্তরীণ মানবাধিকার পরিস্থিতি নিয়েও তীব্র উদ্বেগ জানিয়েছে পেরু। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানে শান্তিপূর্ণ বিক্ষোভ দমন, সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিধিনিষেধ, নারী ও মেয়েদের প্রতি বৈষম্য এবং রাজনৈতিক বিরোধীদের ওপর নিপীড়নের মতো বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে জাতিসংঘের বিভিন্ন ব্যবস্থায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
 

এ ছাড়া ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগও তুলেছে পেরু। দেশটির মতে, এতে ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিকভাবে যাচাই করার প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।

 

কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলেও ইরানের সঙ্গে কনস্যুলার সম্পর্ক পুরোপুরি বন্ধ করবে না পেরু। পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের নাগরিকদের সুরক্ষা ও প্রয়োজনীয় কনস্যুলার সেবা নিশ্চিত করতে এই সম্পর্ক বজায় থাকবে।
 

ইরানের সঙ্গে পেরুর সরাসরি দূতাবাসভিত্তিক সম্পর্ক না থাকায় সিদ্ধান্তটি ইকুয়েডরে অবস্থিত ইরানি দূতাবাসের মাধ্যমে তেহরানকে জানানো হয়েছে। ওই দূতাবাসই পেরুর জন্য ইরানের ‘কনকারেন্ট মিশন’ হিসেবে দায়িত্ব পালন করে।
 

মিডল ইস্ট আই ও আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাত শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। পাল্টাপাল্টি হামলার পাশাপাশি হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগও বেড়েছে। এই পরিস্থিতিতে ইরানের সঙ্গে পেরুর কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তকে তেহরানের ওপর বাড়তে থাকা আন্তর্জাতিক চাপের আরেকটি বড় উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস

সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস