বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ফ্ল্যাট প্রতারণার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার সেই হরিদাস নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদাকে সাদা দল ও ইউট্যাবের অভিনন্দন ত্বক পরিষ্কারে ফেসওয়াশ ও ক্লিনজার: জেনে নিন সঠিক ব্যবহারের নিয়ম মক্কা জোটে যুক্ত হতে পারবে নতুন দেশ, তবে মানতে হবে শর্ত সাড়ে সাত বছর পর ডাকসুর জিএস ঘোষিত হলেন রাশেদ খাঁন লোডশেডিং কমাতে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: ডা. জাহেদ উর রহমান কঠোরভাবে আঘাত করব’, জর্ডানে হামলার জেরে ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি আকাশি-সাদা জার্সিতে আর দেখা যাবে না মেসিকে, চোখের জলে ভাসছে আর্জেন্টিনা জিয়া ও খালেদার সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা, ৪৮ বছরে বিএনপি বিশেষ সুবিধায় ১৫ বছরের জন্য খেলাপি ঋণ পুনঃতফসিলের সুযোগ বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়ে মন্ত্রিসভায় আলোচনা: মন্ত্রিপরিষদ সচিব ৫ সেপ্টেম্বরের লংমার্চে বাধা দিলে প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন, তিন ধাপে হবে বাস্তবায়ন

দেশের বাজারে সোনার ভরি এখন কত?

  • আপলোড সময় : ০২-০৯-২০২৬ ০৯:৫০:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৬ ০৯:৫০:০০ পূর্বাহ্ন
দেশের বাজারে সোনার ভরি এখন কত?

দেশের বাজারে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার গয়না ভ্যাটসহ এখন ২ লাখ ৩৬ হাজার টাকার ওপরে বিক্রি হচ্ছে। অন্যদিকে কম দামি বা সনাতন পদ্ধতির এক ভরি সোনার গয়নার দাম ১ লাখ ৫৮ হাজার টাকার বেশি। গত ৩১ আগস্ট সকাল ১০টা থেকে সোনার নতুন এই দাম কার্যকর করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দর নির্ধারণ না হওয়া পর্যন্ত এই দামেই বাজারে সোনা ও রুপা বিক্রি হবে।


বাজুসের নির্ধারিত দর অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি সোনার গয়না ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকায়। ২১ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকায়। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গয়না ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনা ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকায় বিক্রি হচ্ছে।


সোনার পাশাপাশি রুপার গয়নার দামও কমানো হয়েছে। বাজারে এখন ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গয়নার দাম রাখা হচ্ছে ৫ হাজার ১৩২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ২০৮ টাকায় বিক্রি হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু