শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সশস্ত্র গোষ্ঠীর নেতা হলেন ইরাকের উপপ্রধানমন্ত্রী দেশজুড়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে মহাষষ্ঠী পূজা নতুন পে-স্কেল পেতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এমপিওভুক্ত শিক্ষকদের নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ সিরাজগঞ্জে অস্ত্রের মুখে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩ কুমিল্লা সীমান্তে বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ জাবিপ্রবিতে ‘রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড’: ব্যবসায় প্রশাসন অনুষদে পুরস্কৃত তিন শিক্ষক দুর্গোৎসব উপলক্ষে সাজেকে ৬ দিনের জন্য সড়ক অবরোধ স্থগিত বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া, নিয়োগ প্রক্রিয়ার ঘোষণা মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব সেই আলোচিত ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন মেহজাবীন বিশ্ববাজারে দীর্ঘস্থায়ী ডিজেল সংকটের সতর্কতা, বাড়বে মূল্যস্ফীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আপস নয়, দাবি আদায়ে অনড় ইরান জাতীয় গ্রিডে যুক্ত হতে পুরোপুরি প্রস্তুত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রাজধানীর জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল হামলা, আহত ১ মালয়েশিয়া যুবদলের কমিটির বিরুদ্ধে নানা অভিযোগে সংবাদ সম্মেলন জাবিপ্রবিতে চালু হচ্ছে মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টার, শেখা যাবে ৪ ভাষা রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত তেঁতুলিয়ায় দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার, ছুটছেন পর্যটকেরা

কঠোরভাবে আঘাত করব’, জর্ডানে হামলার জেরে ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

  • আপলোড সময় : ০১-০৯-২০২৬ ১১:৩১:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৬ ১১:৩১:৫৮ পূর্বাহ্ন
কঠোরভাবে আঘাত করব’, জর্ডানে হামলার জেরে ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

জর্ডানে মার্কিন সেনাদের ওপর হামলার জেরে ইরানকে ‘কঠোরভাবে আঘাত’ করার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, হরমুজ প্রণালিতে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দিয়ে বাধা দেওয়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এ ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

 

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প কড়া ভাষায় বলেন, ‘আমরা তাদের (ইরান) কঠোরভাবে আঘাত করব।’ তিনি আরও দাবি করেন, হরমুজ প্রণালি এখনো নিরাপদ রয়েছে এবং ইরানের আর্থিক ব্যবস্থা, সামরিক সক্ষমতা ও নেতৃত্বের বড় একটি অংশ এখন দুর্বল হয়ে পড়েছে। তবে পরিস্থিতি এখানেই থেমে থাকবে না ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘এর মানে এই নয় যে, কী হয় তা দেখতে আমরা তাদের আঘাত করব না।’

 

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলায় তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কয়েকজন ইরানি যোদ্ধা ও বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে। তেহরান জানিয়েছে, লারাক দ্বীপে ওই হামলার জবাবেই জর্ডানে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালিয়েছে তারা।

 

এর মধ্যেই হরমুজ প্রণালির পূর্বাংশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন শনাক্ত করে তা প্রতিহত করার দাবি করেছে আইআরজিসি। তবে ড্রোনটি ধ্বংস হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি তারা।
 

অন্যদিকে, হরমুজ প্রণালি ঘিরে সামুদ্রিক নিরাপত্তা নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওমানের খাসাবের কাছে হরমুজ প্রণালি দিয়ে বের হওয়ার সময় একটি তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত তিনটি প্রজেক্টাইল আঘাত হেনেছে। এতে জাহাজটির কী ধরনের ক্ষতি হয়েছে বা কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।
 

সাম্প্রতিক এসব পাল্টাপাল্টি হামলার ফলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত আরও বড় আকার নিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি ঘিরে যেকোনো সামরিক উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও নৌ চলাচলে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সশস্ত্র গোষ্ঠীর নেতা হলেন ইরাকের উপপ্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সশস্ত্র গোষ্ঠীর নেতা হলেন ইরাকের উপপ্রধানমন্ত্রী