বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ফ্ল্যাট প্রতারণার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার সেই হরিদাস নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদাকে সাদা দল ও ইউট্যাবের অভিনন্দন ত্বক পরিষ্কারে ফেসওয়াশ ও ক্লিনজার: জেনে নিন সঠিক ব্যবহারের নিয়ম মক্কা জোটে যুক্ত হতে পারবে নতুন দেশ, তবে মানতে হবে শর্ত সাড়ে সাত বছর পর ডাকসুর জিএস ঘোষিত হলেন রাশেদ খাঁন লোডশেডিং কমাতে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: ডা. জাহেদ উর রহমান কঠোরভাবে আঘাত করব’, জর্ডানে হামলার জেরে ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি আকাশি-সাদা জার্সিতে আর দেখা যাবে না মেসিকে, চোখের জলে ভাসছে আর্জেন্টিনা জিয়া ও খালেদার সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা, ৪৮ বছরে বিএনপি বিশেষ সুবিধায় ১৫ বছরের জন্য খেলাপি ঋণ পুনঃতফসিলের সুযোগ বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়ে মন্ত্রিসভায় আলোচনা: মন্ত্রিপরিষদ সচিব ৫ সেপ্টেম্বরের লংমার্চে বাধা দিলে প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন, তিন ধাপে হবে বাস্তবায়ন বিমানবন্দর এলাকায় স্বর্ণ ছিনতাই: কারাগারে বিএনপি ও ছাত্রদলের দুই নেতা সরকারি ই-সেবা নেওয়া ৬১ শতাংশ নারীই অনাকাঙ্ক্ষিত যোগাযোগের শিকার: সিপিডি জুভেন্টাসকে ফিরিয়ে বার্সেলোনায় ১৬ বছরের জার্মান ডিফেন্ডার দুর্গাপুর সীমান্তে মালিকবিহীন ভারতীয় মদ ও ইজিবাইক জব্দ করল বিজিবি মক্কা জোটে ঢাকার অন্তর্ভুক্তিতে সৌদি ও তুরস্ক ইতিবাচক, ঝুঁকি দেখছে না বাংলাদেশ

বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়ে মন্ত্রিসভায় আলোচনা: মন্ত্রিপরিষদ সচিব

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ০৮:৫২:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ০৮:৫২:২৭ অপরাহ্ন
বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়ে মন্ত্রিসভায় আলোচনা: মন্ত্রিপরিষদ সচিব

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতন স্কেল অনুমোদনের পাশাপাশি বেসরকারি খাতের চাকরিজীবীদের বেতন বাড়ানোর বিষয়েও মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে। আজ সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠক শেষে তথ্য মন্ত্রণালয়ের পিআইডি সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি সাংবাদিকদের এ তথ্য জানান।


সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বেসরকারি খাতে যেসব শিল্প ও অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোতেও কর্মরত ব্যক্তিদের বেতন বাড়ানোর বিষয়টি নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে এখনই নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত বা নির্দেশনা দেওয়া হয়নি।
 

তিনি আরও উল্লেখ করেন, বেসরকারি খাতের অনেক প্রতিষ্ঠান প্রতিবছর নিয়ম করে ৫ থেকে ৭ শতাংশ হারে বেতন বাড়ায়। মন্ত্রিসভায় থাকা কয়েকজন সদস্য, যাঁরা নিজেরাও নিয়োগকর্তা, তাঁরাও বিষয়টি নিয়ে নিজেদের মতামত ও আলোচনা তুলে ধরেন।


এর আগে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা অধিকতর যৌক্তিক ও যুগোপযোগী করার লক্ষ্যে ‘জাতীয় বেতন স্কেল-২০২৬’ অনুমোদন করে সরকার। নতুন এই বেতন স্কেলে সরকারি কর্মচারীদের বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখেই মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ্ল্যাট প্রতারণার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার সেই হরিদাস

ফ্ল্যাট প্রতারণার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার সেই হরিদাস