সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশেষ সুবিধায় ১৫ বছরের জন্য খেলাপি ঋণ পুনঃতফসিলের সুযোগ বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়ে মন্ত্রিসভায় আলোচনা: মন্ত্রিপরিষদ সচিব ৫ সেপ্টেম্বরের লংমার্চে বাধা দিলে প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন, তিন ধাপে হবে বাস্তবায়ন বিমানবন্দর এলাকায় স্বর্ণ ছিনতাই: কারাগারে বিএনপি ও ছাত্রদলের দুই নেতা সরকারি ই-সেবা নেওয়া ৬১ শতাংশ নারীই অনাকাঙ্ক্ষিত যোগাযোগের শিকার: সিপিডি জুভেন্টাসকে ফিরিয়ে বার্সেলোনায় ১৬ বছরের জার্মান ডিফেন্ডার দুর্গাপুর সীমান্তে মালিকবিহীন ভারতীয় মদ ও ইজিবাইক জব্দ করল বিজিবি মক্কা জোটে ঢাকার অন্তর্ভুক্তিতে সৌদি ও তুরস্ক ইতিবাচক, ঝুঁকি দেখছে না বাংলাদেশ রাষ্ট্রপতিকে চীন সফরের আমন্ত্রণ, ৫০ কোটি ডলার বিনিয়োগের বার্তা মন্ত্রিসভায় উঠছে নতুন বেতনকাঠামোর প্রস্তাব, সর্বনিম্ন মূল বেতন হতে পারে ২০ হাজার ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১১ দলীয় ঐক্যের প্রার্থী জামায়াতের দেলাওয়ার দিনাজপুরে ডুয়েল ট্রেনিং সিস্টেম (ডিটিএস) প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ক্লাস শুরুর এক মাস পেরোলেও হয়নি নোবিপ্রবির কেন্দ্রীয় ওরিয়েন্টেশন, আক্ষেপ নবীনদের রয়েল রিসোর্টে আমাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল: মামুনুল হক নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় প্রাণহানি ছুঁল ৬৯১, নিখোঁজ আড়াই হাজার দেশজুড়ে বৃষ্টির আভাস, ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা ভালো আইনজীবী হতে আইনে গভীর জ্ঞান জরুরি: চিফ প্রসিকিউটর মালয়েশিয়া প্রবাসীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক করল হাইকমিশন

দুর্গাপুর সীমান্তে মালিকবিহীন ভারতীয় মদ ও ইজিবাইক জব্দ করল বিজিবি

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ০৫:২৩:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ০৫:২৩:১৭ অপরাহ্ন
দুর্গাপুর সীমান্তে মালিকবিহীন ভারতীয় মদ ও ইজিবাইক জব্দ করল বিজিবি

সত্যম চক্রবর্তী, নেত্রকোনা: নেত্রকোণার দুর্গাপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৬ বোতল ভারতীয় মদ ও একটি ইজিবাইক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ফান্দা এলাকা থেকে এসব জব্দ করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আজ বিকেলে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
 

বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ দুপুর সাড়ে ১২টার দিকে নলিয়াপাড়া বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) চার সদস্যের একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১১৬১/৯-এস থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফান্দা নামক স্থানে অভিযান চালায় তারা। এ সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে মালিকবিহীন অবস্থায় ২৬ বোতল ভারতীয় মদ এবং মদ বহনের কাজে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়।
 

জব্দ করা এসব ভারতীয় মদ ও ইজিবাইক প্রচলিত বিধি মোতাবেক নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে বলে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
বিশেষ সুবিধায় ১৫ বছরের জন্য খেলাপি ঋণ পুনঃতফসিলের সুযোগ

বিশেষ সুবিধায় ১৫ বছরের জন্য খেলাপি ঋণ পুনঃতফসিলের সুযোগ