রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের রায় উপেক্ষা করে ঐক্য হবে না: জামায়াত আমির গোপালগঞ্জে নৈরাজ্য ঠেকাতে কঠোর নিরাপত্তা বলয় আইনশৃঙ্খলা বাহিনীর ফ্যাসিবাদের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী মুরগির দোকান নিয়ে বিরোধে হোটেল ম্যানেজারকে কুপিয়ে হত্যা স্বর্ণের দাম আবার বাড়ল, ভরি ছাড়াল ২ লাখ টাকা মক্কা চুক্তি নিয়ে বৈঠকে তিন দেশের ঐক্যের কথা জানালেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী বাংলাদেশের পোশাকের অর্ডার পাচ্ছে ভারত, ভিয়েতনাম ও কম্বোডিয়াও কয়েক ক্যান বিয়ারের কারণে উড়োজাহাজ জব্দ, বিচার চাইতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে পাইলট কলিং ভিসায় মালয়েশিয়ায় পৌঁছালেন ১১২ বাংলাদেশি কর্মী মধ্যপ্রাচ্যে শান্তি না এলে ‘পারমাণবিক বিপর্যয়’ ঘটতে পারে, আশঙ্কা ট্রাম্পের আন্দালুসিয়া থেকে জাতীয় রাজনীতি, স্পেনে প্রভাব বাড়ছে কট্টর ডানপন্থি ভক্সের নরসিংদীতে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত প্রধানমন্ত্রীর নির্দেশে হজের বিমানভাড়া কমেছে, জানালেন ধর্মমন্ত্রী ঘরোয়া আয়োজনে বিয়ে সারলেন মিমি, ৫ ডিসেম্বর পাহাড়ে মালাবদল ইয়েমেনে হামলা করতেই সৌদির তেল স্থাপনায় হুতিদের আঘাত বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী, প্রথম ফ্লাইট সন্ধ্যা ৭টায় এক বছর পর আট বিভাগে তাফসির মাহফিলের ঘোষণা দিলেন আজহারী, রাজশাহী দিয়ে শুরু আওয়ামী লীগ আমলে গুম-খুনের অভিযোগ, তথ্য নিতে জেলায় জেলায় গণশুনানির উদ্যোগ ওমানের জাতীয় দিবসে ৩৪৪ জন বন্দিকে রাজকীয় ক্ষমা বিশ্ববাজারে আবার কমলো স্বর্ণের দাম

মক্কা জোটে ঢাকার অন্তর্ভুক্তিতে সৌদি ও তুরস্ক ইতিবাচক, ঝুঁকি দেখছে না বাংলাদেশ

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ০৭:৫৯:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ০৭:৫৯:৫৫ অপরাহ্ন
মক্কা জোটে ঢাকার অন্তর্ভুক্তিতে সৌদি ও তুরস্ক ইতিবাচক, ঝুঁকি দেখছে না বাংলাদেশ

মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে সৌদি আরব ও তুরস্ক ইতিবাচক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে এই জোটে যুক্ত হওয়ার ক্ষেত্রে ঢাকা কোনো ধরনের ঝুঁকি দেখছে না বলেও স্পষ্ট করেছেন তিনি।
 

আজ রোববার (৩০ আগস্ট) সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা জানান।


মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, সৌদি আরব ও তুরস্ক এ বিষয়ে অত্যন্ত ইতিবাচক মনোভাব দেখিয়েছে। এ ছাড়া এই জোটে অংশ নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশও নিজস্ব দৃষ্টিকোণ থেকে কোনো ধরনের ভূ-রাজনৈতিক বা কৌশলগত ঝুঁকি দেখছে না।
 

এর আগে পররাষ্ট্রমন্ত্রীও এই চুক্তিকে ‘বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার ব্যবস্থা’ হিসেবে উল্লেখ করে এতে যোগ দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছিলেন।
 

ব্রিফিংয়ে চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি উল্লেখ করেন, বেইজিংয়ের সঙ্গে ঢাকার বর্তমান সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ের কৌশলগত অবস্থানে উন্নীত হয়েছে। এই সম্পর্কের ধারাবাহিকতায় দুই দেশের মধ্যে শিগগিরই কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপ শুরু হতে যাচ্ছে।
 

তবে এই সংলাপ ঠিক কবে অনুষ্ঠিত হবে, তার দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন হুমায়ুন কবির।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের রায় উপেক্ষা করে ঐক্য হবে না: জামায়াত আমির

জনগণের রায় উপেক্ষা করে ঐক্য হবে না: জামায়াত আমির