সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা জোটে ঢাকার অন্তর্ভুক্তিতে সৌদি ও তুরস্ক ইতিবাচক, ঝুঁকি দেখছে না বাংলাদেশ রাষ্ট্রপতিকে চীন সফরের আমন্ত্রণ, ৫০ কোটি ডলার বিনিয়োগের বার্তা মন্ত্রিসভায় উঠছে নতুন বেতনকাঠামোর প্রস্তাব, সর্বনিম্ন মূল বেতন হতে পারে ২০ হাজার ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১১ দলীয় ঐক্যের প্রার্থী জামায়াতের দেলাওয়ার দিনাজপুরে ডুয়েল ট্রেনিং সিস্টেম (ডিটিএস) প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ক্লাস শুরুর এক মাস পেরোলেও হয়নি নোবিপ্রবির কেন্দ্রীয় ওরিয়েন্টেশন, আক্ষেপ নবীনদের রয়েল রিসোর্টে আমাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল: মামুনুল হক নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় প্রাণহানি ছুঁল ৬৯১, নিখোঁজ আড়াই হাজার দেশজুড়ে বৃষ্টির আভাস, ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা ভালো আইনজীবী হতে আইনে গভীর জ্ঞান জরুরি: চিফ প্রসিকিউটর মালয়েশিয়া প্রবাসীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক করল হাইকমিশন গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে অটোরিকশা চলাচলে আলাদা নীতিমালা হচ্ছে বিনা খরচে মালয়েশিয়া যাবেন ১০ হাজার কর্মী মসজিদের কক্ষ থেকে মুয়াজ্জিনের ঝুলন্ত লাশ উদ্ধার দেশের বাজারে আজ স্বর্ণ ও রুপার দাম কত? মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের ওপর ভারত নজর রাখছে: জয়সওয়াল রাতের আঁধারে গাছ উপড়ে ফেলায় ক্ষুব্ধ ডেপুটি স্পিকার, দিলেন ৪৮ ঘণ্টার আলটিমেটাম কলমাকান্দায় ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, যুবকের কারাদণ্ড বিরোধী দল আন্দোলন করে বিএনপিকে জিম্মি করতে চায়: এ্যানি

ক্লাস শুরুর এক মাস পেরোলেও হয়নি নোবিপ্রবির কেন্দ্রীয় ওরিয়েন্টেশন, আক্ষেপ নবীনদের

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ০৭:২৩:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ০৭:২৩:০১ অপরাহ্ন
ক্লাস শুরুর এক মাস পেরোলেও হয়নি নোবিপ্রবির কেন্দ্রীয় ওরিয়েন্টেশন, আক্ষেপ নবীনদের
মো সামিউল হাসান স্বাধীন, ​নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২১তম ব্যাচের ক্লাস শুরুর এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো অনুষ্ঠিত হয়নি নবীন শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন। গুচ্ছভুক্ত অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে নবীনদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হলেও নোবিপ্রবিতে এ আয়োজন না হওয়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে নবীন শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, আবহাওয়াজনিত কারণে অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়া হয়েছে এবং সেপ্টেম্বরের শুরুতে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই থেকে নোবিপ্রবির ২১তম ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়। ক্লাস শুরুর এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো কেন্দ্রীয়ভাবে নবীনদের বরণ করে নেওয়ার কোনো আয়োজন করা হয়নি। এতে বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতেই আনুষ্ঠানিকভাবে বরণ হওয়ার প্রত্যাশা পূরণ না হওয়ায় হতাশ নবীন শিক্ষার্থীরা।



অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নাফিস বলেন, “গুচ্ছের অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর আগেই ওরিয়েন্টেশন হয়ে গেছে। কিন্তু আমাদের এখনো হয়নি। এ বিষয়ে আমরা খুবই হতাশ। প্রশাসনের কাছে আমাদের দাবি, ওরিয়েন্টেশন যেন অনতিবিলম্বে দেওয়া হয়।”

একই বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, “প্রায় সব বিশ্ববিদ্যালয়েরই ওরিয়েন্টেশন হয়েছে। কিন্তু আমরা এক মাসের বেশি সময় ধরে ক্লাস করে আসলেও আমাদের এখনো ওরিয়েন্টেশন দেওয়া হয়নি। আমরা আশায় ছিলাম, আমাদের সুন্দরভাবে বরণ করে নেওয়া হবে এবং অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত হব। তাই চাই, অতি শিগগিরই আমাদের বরণ করে নেওয়া হোক।”
শিক্ষা বিভাগের শিক্ষার্থী জয়া মারমা বলেন, “এতদিন হয়ে গেল এসেছি, এখনো ওরিয়েন্টেশনের দেখা নেই। একটা আশা নিয়ে এসেছিলাম, সেটাও বোধহয় অপেক্ষাতেই সীমাবদ্ধ।”

সেন্ট্রাল ওরিয়েন্টেশনকে বিশ্ববিদ্যালয় জীবনের গুরুত্বপূর্ণ একটি স্মৃতি হিসেবে উল্লেখ করে ডিবিএ বিভাগের শিক্ষার্থী মো. সজিব হোসাইন বলেন, “আমাদের একটি সুন্দর ও স্মরণীয় সেন্ট্রাল ওরিয়েন্টেশনের প্রত্যাশা ছিল। কিন্তু সেটি না হওয়ায় মনে কিছুটা হতাশা ও ক্ষোভ থেকেই যায়। বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতে সেন্ট্রাল ওরিয়েন্টেশন শুধু একটি অনুষ্ঠান নয়, বরং নতুন স্বপ্ন ও অনুভূতির এক বিশেষ স্মৃতি। আমরা চেয়েছিলাম সবাই একসঙ্গে মিলিত হয়ে নতুন পথচলার আনন্দ ভাগ করে নিতে। আমরা চাই, এই ইচ্ছা ও প্রত্যাশার মূল্য দেওয়া হোক।”



বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন এখনো অনুষ্ঠিত না হলেও ইতোমধ্যে বিভিন্ন সংগঠন ও সোসাইটির উদ্যোগে নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে।

এর মধ্যে ইসলামিক প্র্যাকটিশনারস সোসাইটির উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীকে নিয়ে ওরিয়েন্টেশন আয়োজন করা হয়েছে। এছাড়া বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নোবিপ্রবি শাখার উদ্যোগে  ১১০০-এর বেশি নবীন শিক্ষার্থীর অংশগ্রহণে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম আয়োজন করেছে।

কেন্দ্রীয় নবীন বরণের আয়োজন সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর উপদেষ্টা ড. শিবলুর রহমান বলেন, "কেন্দ্রীয়ভাবে একটি নবীন বরণ অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। আমাদের সেন্ট্রালি একটি নবীন বরণ করার কথা আছে। সামনের মাসের শুরু দিকে হয়তো একটি মিটিং হবে। তখন ডেট বা সার্বিক সবকিছু জানা যাবে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, আবহাওয়াজনিত কারণে অনুষ্ঠানটি আপাতত করা হচ্ছে না। তিনি বলেন, “এটা বৃষ্টির জন্য বন্ধ রাখছি। বৃষ্টির জন্য আসলে বাইরে করা। আমাদের তো অডিটোরিয়ামে জায়গা হবে না। বাইরে করতে হবে। এটা সেপ্টেম্বরে করব। বৃষ্টি বন্ধের জন্য ওয়েট করছি।”

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মক্কা জোটে ঢাকার অন্তর্ভুক্তিতে সৌদি ও তুরস্ক ইতিবাচক, ঝুঁকি দেখছে না বাংলাদেশ

মক্কা জোটে ঢাকার অন্তর্ভুক্তিতে সৌদি ও তুরস্ক ইতিবাচক, ঝুঁকি দেখছে না বাংলাদেশ