বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়া যুবদলের কমিটির বিরুদ্ধে নানা অভিযোগে সংবাদ সম্মেলন জাবিপ্রবিতে চালু হচ্ছে মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টার, শেখা যাবে ৪ ভাষা রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত তেঁতুলিয়ায় দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার, ছুটছেন পর্যটকেরা এনসিপির কমিটিতে নাম, সাময়িক বরখাস্ত ভোলার প্রাণিসম্পদ কর্মকর্তা ব্যাংককে আইএমএফ-বিশ্বব্যাংকের বৈঠক শুরু, আলোচনায় জ্বালানি সংকট ও এআই সীমান্তবর্তী ২,৭২৭ পূজামণ্ডপের নিরাপত্তায় ১০ হাজার বিজিবি সদস্য ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮ হাজারের বেশি যাত্রী যুদ্ধের প্রভাবে উপসাগরীয় দেশগুলোর অর্থনীতিতে মন্দার আশঙ্কা দিল্লির আন্দোলনের পেছনে বাংলাদেশের হাত, অভিযোগ দিলীপ ঘোষের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে রিমান্ডে সাবেক দুই সেনা কর্মকর্তা পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা ১২ কেজি সম্পত্তি নিয়ে বিরোধ, দেড় লাখ টাকার চেক দেওয়ায় ১৬ ঘণ্টা পর বাবার দাফনে সম্মতি মেয়ের আইএমএফের ঋণ কর্মসূচির সংস্কার শর্ত নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী দেবিদ্বারে মাদ্রাসার পরিচিতি ও আলোচনা সভা, শেষে বিশেষ মোনাজাত জাবিপ্রবিতে রাজশাহী বিভাগীয় স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নবীনবরণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে শত শত আটক, মমতা-কেজরিওয়ালও হেফাজতে দিনাজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ ও ল্যাপটপ বিতরণ প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত পরীক্ষা, নতুন তারিখ ১৬ অক্টোবর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, তদন্তে পুলিশ

দেশজুড়ে বৃষ্টির আভাস, ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ০৭:৫০:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ০৭:৫০:১৭ পূর্বাহ্ন
দেশজুড়ে বৃষ্টির আভাস, ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা

বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশার উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিকে, দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

আজ রোববার (৩০ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে—খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

 

আবহাওয়া অধিদপ্তর গতকাল শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, সৃষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

 

পূর্বাভাস অনুযায়ী, আজ রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
 

আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই রকম বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এ সময়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
 

এ ছাড়া আগামীকাল সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে দেশের সব কটি বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মালয়েশিয়া যুবদলের কমিটির বিরুদ্ধে নানা অভিযোগে সংবাদ সম্মেলন

মালয়েশিয়া যুবদলের কমিটির বিরুদ্ধে নানা অভিযোগে সংবাদ সম্মেলন