বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়া যুবদলের কমিটির বিরুদ্ধে নানা অভিযোগে সংবাদ সম্মেলন জাবিপ্রবিতে চালু হচ্ছে মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টার, শেখা যাবে ৪ ভাষা রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত তেঁতুলিয়ায় দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার, ছুটছেন পর্যটকেরা এনসিপির কমিটিতে নাম, সাময়িক বরখাস্ত ভোলার প্রাণিসম্পদ কর্মকর্তা ব্যাংককে আইএমএফ-বিশ্বব্যাংকের বৈঠক শুরু, আলোচনায় জ্বালানি সংকট ও এআই সীমান্তবর্তী ২,৭২৭ পূজামণ্ডপের নিরাপত্তায় ১০ হাজার বিজিবি সদস্য ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮ হাজারের বেশি যাত্রী যুদ্ধের প্রভাবে উপসাগরীয় দেশগুলোর অর্থনীতিতে মন্দার আশঙ্কা দিল্লির আন্দোলনের পেছনে বাংলাদেশের হাত, অভিযোগ দিলীপ ঘোষের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে রিমান্ডে সাবেক দুই সেনা কর্মকর্তা পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা ১২ কেজি সম্পত্তি নিয়ে বিরোধ, দেড় লাখ টাকার চেক দেওয়ায় ১৬ ঘণ্টা পর বাবার দাফনে সম্মতি মেয়ের আইএমএফের ঋণ কর্মসূচির সংস্কার শর্ত নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী দেবিদ্বারে মাদ্রাসার পরিচিতি ও আলোচনা সভা, শেষে বিশেষ মোনাজাত জাবিপ্রবিতে রাজশাহী বিভাগীয় স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নবীনবরণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে শত শত আটক, মমতা-কেজরিওয়ালও হেফাজতে দিনাজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ ও ল্যাপটপ বিতরণ প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত পরীক্ষা, নতুন তারিখ ১৬ অক্টোবর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, তদন্তে পুলিশ

ভালো আইনজীবী হতে আইনে গভীর জ্ঞান জরুরি: চিফ প্রসিকিউটর

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৬ ০৭:০৬:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৬ ০৭:০৬:৪৪ অপরাহ্ন
ভালো আইনজীবী হতে আইনে গভীর জ্ঞান জরুরি: চিফ প্রসিকিউটর

একজন ভালো আইনজীবী হতে হলে শুধু আইনের বই পড়লেই হবে না; সংশ্লিষ্ট মামলার তথ্য, তদন্ত প্রক্রিয়া এবং সাক্ষ্য-প্রমাণ সম্পর্কে গভীরভাবে জানতে হবে। পাশাপাশি যুক্তিবোধ, অনুসন্ধিৎসা, পেশাগত দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে নিজেকে গড়ে তুলতে হবে।
 

আজ শনিবার (২৯ আগস্ট) আশুলিয়া মডেল টাউনে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ল ক্লাব ‘দ্য আর্ট অব ক্রস এক্সামিনেশন’ শীর্ষক এই ক্রিমিনাল ট্রায়াল অ্যাডভোকেসি কর্মশালার আয়োজন করে।

 

অনুষ্ঠানের শুরুতে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রব যৌথভাবে নবনির্মিত মুট কোর্ট উদ্বোধন করেন। পরে আইন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মক ট্রায়াল অনুষ্ঠিত হয়। প্রিজাইডিং জজ হিসেবে মক ট্রায়াল পর্যবেক্ষণ করেন চিফ প্রসিকিউটর। এ সময় তিনি শিক্ষার্থীদের আইনি যুক্তি উপস্থাপন, সাক্ষী জেরা ও বিচার কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক পর্যালোচনা করে ভুলত্রুটি শুধরে দেন।

 

চিফ প্রসিকিউটর তাঁর বক্তব্যে বলেন, ভালোভাবে সাক্ষী জেরা করার কোনো নির্দিষ্ট একক সূত্র নেই। একজন দক্ষ ট্রায়াল আইনজীবীকে সংশ্লিষ্ট আইনের ওপর গভীর দখল রাখার পাশাপাশি মামলার তথ্য ও তদন্ত সম্পর্কে বিস্তারিত জানতে হয়। তদন্তের বিভিন্ন ধাপে কোথায় ভুল হয়েছে এবং সাক্ষ্য-প্রমাণের মধ্যে কোনো অসংগতি রয়েছে কি না—এসব খুঁজে বের করার দক্ষতা একজন আইনজীবীর থাকতে হবে।
 

আইন পেশাকে মর্যাদাপূর্ণ উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি নিয়মিত আদালতে গিয়ে বাস্তব বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণের পরামর্শ দেন।

 

আইন বিভাগের প্রধান আবদুল্লাহ হিল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মার্জিনা রায়হান (মদিনা), মোহাম্মদ জহিরুল আমিন, শাইখ মাহদী এবং এস এম তাসমিরুল ইসলাম।
 

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রব বলেন, ‘আইন শুধু একটি পেশা নয়; মানবতা, ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অন্যতম প্রধান মাধ্যম। তাই আইন শিক্ষার্থীদের গভীর জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ ধারণ করতে হবে।’
 

অনুষ্ঠানে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার প্রস্তুতিমূলক শ্রেণিপরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয় এবং কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদপত্র দেওয়া হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মালয়েশিয়া যুবদলের কমিটির বিরুদ্ধে নানা অভিযোগে সংবাদ সম্মেলন

মালয়েশিয়া যুবদলের কমিটির বিরুদ্ধে নানা অভিযোগে সংবাদ সম্মেলন