শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ , ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কলিং ভিসায় মালয়েশিয়ায় পৌঁছালেন ১১২ বাংলাদেশি কর্মী মধ্যপ্রাচ্যে শান্তি না এলে ‘পারমাণবিক বিপর্যয়’ ঘটতে পারে, আশঙ্কা ট্রাম্পের আন্দালুসিয়া থেকে জাতীয় রাজনীতি, স্পেনে প্রভাব বাড়ছে কট্টর ডানপন্থি ভক্সের নরসিংদীতে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত প্রধানমন্ত্রীর নির্দেশে হজের বিমানভাড়া কমেছে, জানালেন ধর্মমন্ত্রী ঘরোয়া আয়োজনে বিয়ে সারলেন মিমি, ৫ ডিসেম্বর পাহাড়ে মালাবদল ইয়েমেনে হামলা করতেই সৌদির তেল স্থাপনায় হুতিদের আঘাত বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী, প্রথম ফ্লাইট সন্ধ্যা ৭টায় এক বছর পর আট বিভাগে তাফসির মাহফিলের ঘোষণা দিলেন আজহারী, রাজশাহী দিয়ে শুরু আওয়ামী লীগ আমলে গুম-খুনের অভিযোগ, তথ্য নিতে জেলায় জেলায় গণশুনানির উদ্যোগ ওমানের জাতীয় দিবসে ৩৪৪ জন বন্দিকে রাজকীয় ক্ষমা বিশ্ববাজারে আবার কমলো স্বর্ণের দাম কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ: শামসুন্নাহারের মৃত্যু, দগ্ধ পাঁচজনের চারজনই মারা গেলেন ঘরের মঞ্চে মিস ইউনিভার্স হলেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো ইউক্রেনে যুদ্ধ থামলেও রুশ গ্যাস আমদানি বন্ধের পরিকল্পনায় অটল ইইউ ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে শ্রমিকদের বিক্ষোভ এআই নিয়ন্ত্রণে এক বছরের মধ্যে বৈশ্বিক ঐকমত্য চান জাতিসংঘ মহাসচিব থানায় হামলা-ভাঙচুরের পর ফেসবুক লাইভে উল্লাস করা সেই ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার গাজা যুদ্ধের পর ইসরাইলি বাহিনীতে বাড়ছে আত্মহত্যা, এ বছর ২৩ জন দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

মালয়েশিয়া প্রবাসীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক করল হাইকমিশন

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৬ ০৭:০৪:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৬ ০৭:০৪:৫৯ অপরাহ্ন
মালয়েশিয়া প্রবাসীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক করল হাইকমিশন

ইসরায়েল-ফিলিস্তিন ও ইরান-ইসরায়েলসহ বিভিন্ন আন্তর্জাতিক সংঘাত নিয়ে স্থানীয় আইন লঙ্ঘন করতে পারে—এমন উসকানিমূলক বা বিতর্কিত পোস্ট শেয়ার বা প্রচার না করতে মালয়েশিয়া প্রবাসীদের সতর্ক করেছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।
 

আজ শনিবার (২৯ আগস্ট) বাংলাদেশ হাইকমিশনের ফেসবুক পেজে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বরাতে এ সতর্কতা জারি করা হয়।
 

হাইকমিশনের নির্দেশনায় বলা হয়েছে, প্রবাসীদের অবশ্যই কর্মরত দেশের আইন, কর্মস্থলের নীতিমালা এবং সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলতে হবে। পরিবার, বন্ধু ও ইতিবাচক যোগাযোগের জন্য মাধ্যমটি ব্যবহার করার পাশাপাশি ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতি সম্মান প্রদর্শনের পরামর্শ দেওয়া হয়েছে। কর্মস্থল বা চাকরি-সংক্রান্ত কোনো তথ্য, ছবি কিংবা ভিডিও প্রকাশের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ করতে হবে।
 

সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য, ছবি বা ভিডিও শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করার ওপরও গুরুত্বারোপ করেছে হাইকমিশন। পাশাপাশি অপরিচিত ব্যক্তি, অজানা লিংক বা বার্তার ক্ষেত্রে সতর্ক থাকার এবং প্রতারণা ও ফিশিং থেকে সাবধান থাকার আহ্বান জানানো হয়েছে।
 

নির্দেশনায় বেশ কিছু বিষয়ে প্রবাসীদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে:

  • সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ সংগঠন-সংশ্লিষ্ট পোস্ট, ছবি, ভিডিও বা বার্তা শেয়ার, লাইক, মন্তব্য কিংবা প্রচার করা যাবে না।

  • গুজব, মিথ্যা তথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচার থেকে বিরত থাকতে হবে।

  • কর্মরত দেশে নিষিদ্ধ কোনো রাজনৈতিক বা অনলাইন প্রচারণায় অংশ নেওয়া যাবে না।

  • যথাযথ যাচাই ছাড়া কোনো ব্যক্তি, সংগঠন বা অনলাইন তহবিলে অনুদান দেওয়া থেকে বিরত থাকতে হবে।

  • কর্মস্থল, বিমানবন্দর, বন্দর, সরকারি স্থাপনা বা নিরাপত্তাসংশ্লিষ্ট স্থানের ছবি ও ভিডিও ধারণ বা প্রকাশ করা যাবে না।

  • ধর্মীয়, জাতিগত বা বর্ণগত বিদ্বেষ উসকে দিতে পারে—এমন পোস্ট, মন্তব্য বা বিতর্কে অংশ নেওয়া যাবে না।

  • কোনো অপরাধ, সহিংসতা বা অবৈধ কর্মকাণ্ডকে সমর্থন করে মন্তব্য বা প্রতিক্রিয়া দেওয়া যাবে না।

     

প্রবাসীদের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে নিজের বা অন্যের পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক তথ্য কিংবা অন্যান্য সংবেদনশীল তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার আহ্বান জানিয়েছে হাইকমিশন। এ ছাড়া ভুয়া চাকরির বিজ্ঞাপন, অবৈধ ভিসা, দ্রুত আয়ের প্রলোভন কিংবা সন্দেহজনক বিনিয়োগ ও ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত প্রতারণা থেকে সবাইকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলিং ভিসায় মালয়েশিয়ায় পৌঁছালেন ১১২ বাংলাদেশি কর্মী

কলিং ভিসায় মালয়েশিয়ায় পৌঁছালেন ১১২ বাংলাদেশি কর্মী